ডিউটিতে যাওয়ার পথেই শেষ সব! মেদিনীপুরে লরির ধাক্কায় প্রাণ হারালেন ২ পুলিশ কর্মী

West Midnapore Road Accident: পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় ডিউটিতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা! সাতবাঁকুড়ায় ঘাতক লরির ধাক্কায় ২ পুলিশ কর্মীর মৃত্যু, আহত ৩। পলাতক চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পড়ুন বিস্তারিত প্রতিবেদন।

West Midnapore Road Accident: পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় ডিউটিতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা! সাতবাঁকুড়ায় ঘাতক লরির ধাক্কায় ২ পুলিশ কর্মীর মৃত্যু, আহত ৩। পলাতক চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পড়ুন বিস্তারিত প্রতিবেদন।

author-image
IE Bangla Web Desk
New Update
West Midnapore Road Accident,  Garhbeta Police Death,  Satbankura Lorry Accident,  Police Personnel Killed,  Midnapore Medical College  ,Chandrakona Road Crash,  West Bengal Police News  ,Lorry Driver Absconding,পশ্চিম মেদিনীপুর দুর্ঘটনা  ,গড়বেতা সংবাদ,  পুলিশ কর্মীর মৃত্যু  ,সাতবাঁকুড়া লরি দুর্ঘটনা,  চন্দ্রকোনা রোড সড়ক দুর্ঘটনা,  মেদিনীপুর মেডিক্যাল কলেজ  ,ঘাতক লরি  ,হোলি ২০২৬ দুর্ঘটনা

Road Accident: প্রতীকী ছবি।

হোলির আনন্দ বিষাদে পরিণত হলো পশ্চিম মেদিনীপুরে। মঙ্গলবার রাতে চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো দুই পুলিশ কর্মীর। আশঙ্কাজনক অবস্থায় আরও তিন পুলিশ কর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। কর্তব্য পালন করতে যাওয়ার পথেই এই মর্মান্তিক পরিণতির শিকার হতে হলো তাঁদের।

Advertisment

পুলিশ সূত্রে জানা গেছে, মেদিনীপুর থেকে পাঁচজন পুলিশ কর্মী একটি ভ্যানে করে গড়বেতা থানায় ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন। গভীর রাতে সাতবাঁকুড়া এলাকায় পৌঁছলে উল্টো দিক থেকে আসা একটি বেপরোয়া গতির লরি সরাসরি পুলিশ ভ্যানটিকে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, ঘটনাস্থলেই প্রাণ হারান এক পুলিশ কর্মী। ভ্যানটি কার্যত লোহার স্তূপে পরিণত হয়।

আরও পড়ুন- রঙের উৎসবে রাজনীতির মহড়া! ভবানীপুরে লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দিয়ে কাকে চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু?

Advertisment

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই ভ্যানের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় পুলিশ কর্মীদের উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁদের দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু দুর্ভাগ্যবশত, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই দ্বিতীয় আরেক পুলিশ কর্মীর মৃত্যু হয়। বাকি তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রাতেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন-Kolkata News Live Updates: টার্গেট মতুয়া ভোট: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তেই নড়েচড়ে বসল কেন্দ্র, বড় ঘোষণা শাহের!

দুর্ঘটনার পর লরিটি ফেলে রেখে চালক অন্ধকারের সুযোগে চম্পট দিলেও, পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে। ঘাতক চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে জেলা পুলিশ। একজন পদস্থ পুলিশ কর্মকর্তা বলেন, "আমরা লরিটিকে আটক করেছি এবং চালকের খোঁজ চলছে। আমাদের দুই সহকর্মীকে হারিয়ে আমরা শোকস্তব্ধ। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।" হোলির ঠিক আগের মুহূর্তে পুলিশের এই অকাল মৃত্যুতে শুধু বাহিনীতেই নয়, সাতবাঁকুড়া ও সংলগ্ন এলাকাতেও শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন-Israel Iran War: মধ্যপ্রাচ্যে আগ্নেয়গিরি! তেহরানের হৃদপিণ্ডে ইসরায়েলি মিসাইল, ১৬৫ জনের মৃত্যুতে স্তব্ধ ইরান

Death Paschim Medinipore Road Accident