/indian-express-bangla/media/media_files/2025/06/19/cyber-crime-what-is-dmv-scam-2025-06-19-17-05-53.jpg)
WhatsApp investment fraud: প্রতীকী ছবি।
WhatsApp group scam: হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে তাতে দেওয়া হয়েছিল শেয়ারে বিনিয়োগে মোটা টাকা লাভের টোপ। সেই টোপ গিলে ৭৮ লক্ষাধিক টাকা বিনিয়োগ করে চূড়ান্তভাবে প্রতারিত হলেন এক মহিলা। ঘটনা নিয়ে প্রথমে অনলাইন পোর্টালে (cyber crime) এবং পরে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত মহিলা। সেই অভিগের ভিত্তিতে কেস রুজু করে বর্ধমান থানা তদন্তে নেমেছে। প্রতারণা কাণ্ডে জড়িতদের হদিশ পেতে তদন্তকারীরাা বর্ধমান সাইবার থানারও (Bardhaman cyber crime) সাহায্য নিচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,প্রতারিত মহিলার আদি বাড়ি বিহারে। বর্তমানে তিনি বর্ধমান শহরে থাকেন। কিছুদিন আগে তাঁর কাছে একটি অ্যাপের লিঙ্ক আসে। লিঙ্ক দিয়ে তাঁকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হওয়ার জন্য বলা হয়। তিনি গ্রুপের সদস্য হয়ে যান। এরপর তাঁকে শেয়ারে বিনিয়োগের টোপ দেওয়া হয়। শেয়ারে বিনিয়োগ (share trading Scam) করে মোটা টাকা মিলবে বলে তাঁকে বলা হয়।
আরও পড়ুন- Indian Railways: অনলাইন টিকিটে বড় রদবদল! বন্ধ হচ্ছে UTS, নিত্যযাত্রীদের জন্য নতুন অ্যাপ আনল রেল
গ্রুপের সদস্য হওয়ার পর তিনি সংস্থাটির মাধ্যমে শেয়ারে মোটা টাকা বিনিয়োগ করেন। কয়েক কোটি টাকা লাভ হয় তাঁর। তিনি টাকা তুলতে যান। কিন্তু, তাঁকে টাকা তুলতে দেওয়া হয়নি। এরপরই তিনি বিষয়টি কাস্টমার কেয়ারে জানান। যদিও তাতে কোনও কাজ হয়নি। টাকাও তিনি তুলতে পারেননি। মহিলার অভিযোগ, তিনি প্রতারকদের খপ্পড়ে পড়ে ৭৮ লক্ষ ৯৫ হাজার টাকা খুইয়েছেন।
আরও পড়ুন- TMC: টেবিল জুড়ে বান্ডিল বান্ডিল টাকা! পাশে দাপুটে তৃণমূল নেতা! ভিডিও ভাইরাল, তদন্ত দাবি BJP-র
খোয়া যাওয়া টাকা ফিরে পেতে মহিলার এখন ভরসা বর্ধমান থানার পুলিশ। এই প্রসঙ্গে বর্ধমান থানার এক অফিসার বলেন, “প্রতারকদের খপ্পরে না পড়ার জন্য পুলিশের তরফে নানা ভাবে প্রচার চালানো হচ্ছেে। তারপরেও মানুষজন মোটা টাকা লাভের প্রত্যাশায় প্রতারকদের খপ্পড়ে পড়ছেন। সাধারণ মানুষ সচেতন না হলে এমন প্রতারণায় রাশ টানা মুশকিল।“
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us