হোয়াইট হাউসের সামনে এলোপাথাড়ি গুলি, জঙ্গি হানা? রেগে আগুন ডোনাল্ড ট্রাম্প

গুলিবিদ্ধ দুই ন্যাশনাল গার্ড সদস্য। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভরতি করা হয়েছে। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গুলিবিদ্ধ দুই ন্যাশনাল গার্ড সদস্য। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভরতি করা হয়েছে। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

author-image
IE Bangla Web Desk
New Update
White House shooting, National Guard attack, Washington DC incident, Donald Trump reaction, terror investigation, Afghan suspect, Rahmanullah Lakanwal, Pentagon deployment, US security, DHS review

হোয়াইট হাউসের সামনে এলোপাথাড়ি গুলি, জঙ্গি হানা?

হোয়াইট হাউসের গুলিচালনার ঘটনা। গুলিবিদ্ধ দুই ন্যাশনাল গার্ড সদস্য।   গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভরতি করা হয়েছে। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনাটিকে “জঘন্য হামলা” এবং “সন্ত্রাসবাদী কর্মকাণ্ড” বলে অভিহিত করেছেন তিনি। ঘটনাটির পরই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যাবস্থা। হামলার পর ট্রাম্প পেন্টাগনকে ওয়াশিংটন ডিসিতে অতিরিক্ত ৫০০ সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। 

Advertisment

আরও পড়ুন- গোটা মাসে মাত্র ১৩ দিন খোলা থাকবে! একনজরে দেখে নিন ডিসেম্বরে কবে কবে বন্ধ থাকবে

বুধবার বিকেলে হোয়াইট হাউস থেকে কিছু দূরে ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ডের সৈন্যদের উপর অতর্কিত হামলা চালানো হয়। তৎক্ষণাৎ এলাকা সিল করে দেওয়া হয় এবং তদন্তে নামে ন্যাশনাল সিকিউরিটি গার্ড। ঘটনার সময় ট্রাম্প ফ্লোরিডার মার-এ-লাগো ক্লাবে ছিলেন।ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, “এটি সমগ্র জাতি এবং মানবতার বিরুদ্ধে অপরাধ।” থ্যাঙ্কসগিভিং-এর প্রাক্কালে এমন হামলা দেশজুড়ে উদ্বেগ বাড়িয়েছে।

Advertisment

আরও পড়ুন- ফের কলকাতায় শ্যুট আউটের ঘটনা, শহরের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন

 ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (DHS) সন্দেহ করছে, হামলার সঙ্গে জড়িত ব্যক্তি ২০২১ সালে আফগানিস্তান থেকে আমেরিকায় প্রবেশ করেছিলেন। ঘটনাস্থল থেকেই ২৯ বছর বয়সি এক  আফগান নাগরিককে আটক করেছে পুলিশ। তিনি ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন বলে জানা গেছে। বিচার বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলার ঘটনাকে সন্ত্রাসবাদী আক্রমণ হিসেবে তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন- জয় হিন্দ’, ‘বন্দে মাতরম’ স্লোগানে নিষেধাজ্ঞা, আগুনে হুঁশিয়ারি মমতার

Donald Trump White House Trump