মাদুরোর মত পুতিনের বিরুদ্ধেও অভিযান চালাবেন ট্রাম্প? প্রশ্নে নাটকীয় উত্তর মার্কিন প্রেসিডেন্টের, বাড়ল জল্পনা

ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নাটকীয় গ্রেপ্তারের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নাটকীয় গ্রেপ্তারের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
US capture Putin, Trump very disappointed Putin, Trump Zelensky statement, Maduro arrest news, Nicolas Maduro capture, US Venezuela operation, Putin ICC arrest warrant, Russia Ukraine war news, Zelensky Putin remark, US Russia relations, Trump foreign policy, global geopolitical tension

ট্রাম্প জানিয়েছেন, তিনি রুশ প্রেসিডেন্টের আচরণে “খুবই হতাশ”।

ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নাটকীয় গ্রেপ্তারের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, ভবিষ্যতে কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নিতে পারে ওয়াশিংটন? তবে এই প্রসঙ্গে স্পষ্ট অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ইঙ্গিতের সঙ্গে দ্বিমত পোষণ করে ট্রাম্প জানিয়েছেন, পুতিনকে গ্রেফতারির মতো কোনও অভিযানের  এখনই কোন “প্রয়োজন নেই”, যদিও ট্রাম্প জানিয়েছেন, তিনি রুশ প্রেসিডেন্টের আচরণে “খুবই হতাশ”।

Advertisment

বছরের শুরুতেই কেঁপে উঠল চম্পাহাটি! বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

গত সপ্তাহে ভেনেজুয়েলায় মার্কিন সেনার আকস্মিক অভিযানে মাদুরোকে গ্রেপ্তারের ঘটনা বিশ্ব রাজনীতিতে তীব্র আলোড়ন ফেলেছে। মাঝরাতে কারাকাসে বিমান হামলার পর ডেল্টা ফোর্স অভিযান চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে। পরে তাঁকে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে নিউ ইয়র্কে স্থানান্তর করা হয়। এই ঘটনাকে ‘শক্তিই শেষ কথা’ নীতির প্রতিফলন হিসেবে দেখছেন অনেকেই। এর জেরেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইঙ্গিত দেন, পুতিনের ক্ষেত্রেও এমন কিছু ভাবতে পারে আমেরিকা।

উল্লেখ্য, ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে দ্য হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার মুখে রয়েছেন ভ্লাদিমির পুতিন। মাদুরোর গ্রেপ্তার নতুন বছরে ওয়াশিংটনের মিত্র দেশগুলিকে আরও সাহসী করেছে বলেই মত কূটনৈতিক মহলের। ২০২২ সাল থেকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন, এখনও পর্যন্ত কিয়েভ দখলের হাত থেকে রক্ষা পেয়েছে তারা।

West Bengal Weather: হাড় কাঁপানো ঠান্ডা বাংলাজুড়ে, শীতের ঝোড়ো ইনিংস আর কতদিন চলবে?

মাদুরো-কাণ্ড নিয়ে মন্তব্য করতে গিয়ে জেলেনস্কি বলেন, “স্বৈরাচারী শাসক”-এর সঙ্গে এভাবেই আচরণ করা উচিত,  “এর পর কী করতে হবে, মার্কিন  যুক্তরাষ্ট্র তা ভালোই জানে।” এই মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন, পুতিনকে গ্রেফতারির জন্য কি এমন কোন অভিযানের নির্দেশ দেবেন। উত্তরে ট্রাম্প বলেন, “আমি মনে করি না, এর প্রয়োজন হবে।” তিনি আরও দাবি করেন, পুতিনের সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই ভালো ছিল, যদিও বর্তমান পরিস্থিতিতে তিনি খানিক হতাশ।

দেশের তেল ও গ্যাস শিল্পের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামাতে না পারায় তিনি দুঃখিত। তাঁর দাবি, বিশ্বজুড়ে তিনি আটটি যুদ্ধ থামিয়েছেন এবং ভেবেছিলেন এই সংঘাতটাও তুলনামূলকভাবে সহজেই মিটে যাবে। ট্রাম্পের কথায়, গত মাসে প্রায় ৩১ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যার বড় অংশই রুশ সেনা। রাশিয়ার অর্থনীতি দুর্বল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি এবং আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত এই যুদ্ধের নিষ্পত্তি হবে।

এদিকে মাদুরোর গ্রেপ্তারের পর ভেনেজুয়েলার রাজনৈতিক পালাবদলও শুরু হয়েছে। দেশের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। পাশাপাশি ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল রপ্তানির উপর নিয়ন্ত্রণ  আরোপের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এই ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

ট্রাম্পের ৫০০% শুল্ক আরোপের হুঁশিয়ারি, অস্থির বাজার, রূপা ২.৬০ লাখ পার, সোনার দামও আকাশছোঁয়া

Donald Trump Putin