/indian-express-bangla/media/media_files/2025/01/27/aAcwMh6Wirmt8nwVpUKM.jpg)
Bengal Weather Update: দক্ষিণবঙ্গের শহর থেকে জেলা, শীতের আমেজ খানিক ফিকে।
West Bengal Weather Today: বর্ষবরণের দিন ও নতুন বছরের শুরুতে হাড়কাঁপানো শীত উপভোগ করেছিলেন বঙ্গবাসী। তবে তার পর থেকেই আচমকা বদলেছে আবহাওয়ার ছন্দ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিনে রাজ্যের একাধিক জেলায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আজ শনিবারও সর্বনিম্ন তাপমাত্রা বাড়ার স্পষ্ট ইঙ্গিত রয়েছে।
তবে শীতপ্রেমীদের এখনই হতাশ হওয়ার কারণ নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, খুব শিগগিরই ফের রাজ্যে কনকনে ঠান্ডার প্রত্যাবর্তন ঘটতে চলেছে।
আরও পড়ুন- কেন্দ্রীয় সরকারি প্রকল্পের নাম ‘গায়েব’, PMGSY বদলে গেল পথশ্রী'তে, বিস্ফোরক অভিযোগে তোলপাড়
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও শীতের অনুভূতি থাকলেও আপাতত হাড়কাঁপানো ঠান্ডা নেই। মাত্র কয়েক দিন আগেও যে জবুথবু দশা তৈরি হয়েছিল, তা বর্তমানে অনেকটাই ফিকে। তবে এই উষ্ণতা স্থায়ী হবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। খুব শিগগিরই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের তীব্র শীত পড়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-Dilip Ghosh: ভোটের আগে 'ফের সক্রিয়' দিলীপ, তেড়ে ফুঁড়ে আসরে নেমেই ছুঁড়লেন বিরাট হুঙ্কার
কবে ফিরছে জোরালো শীত
আবহাওয়া দপ্তরের মতে, জাঁকিয়ে শীতে আপাতত সাময়িক বিরতি এসেছে। আগামী সপ্তাহ থেকেই ফের একবার ঠান্ডা নিজের দাপট দেখাতে শুরু করবে। বিশেষ করে মঙ্গলবার থেকে শীতের ‘সেকেন্ড ইনিংস’ শুরু হতে পারে। জেলায় জেলায় আবারও জোরালো ঠান্ডার অনুভূতি ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে শীতের দাপট অব্যাহত
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়লেও উত্তরবঙ্গে এখনও প্রবল শীতের দাপট রয়েছে। দার্জিলিং ও কালিম্পং—এই দুই পার্বত্য জেলায় হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায়ও কনকনে শীত পড়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা আরও নামতে পারে।
কুয়াশার সতর্কতা
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালের দিকে ঘন কুয়াশা দেখা যেতে পারে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূমে কুয়াশার দাপট থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়লে কুয়াশা ধীরে ধীরে কেটে যাবে।সব মিলিয়ে, আপাত উষ্ণতা থাকলেও খুব শিগগিরই ফের শীতের কামব্যাকের অপেক্ষায় বাংলা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us