Modi Speech: "সংসদ কোন নাটক করার জায়গা নয়", শীতকালীন অধিবেশন শুরুর আগেই বিরোধীদের আগুনে হুঁশিয়ারি মোদীর

parliament Winter Session Modi Speech: আজ থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন। সোমবার অধিবেশনের শুরুতেই ভাষণ দিতে গিয়ে মোদী বিরোধীদের কড়া বার্তা দিলেন। প্রধানমন্ত্রী বলেন, "বিহারে রেকর্ড ভোটারের উপস্থিতি গণতন্ত্রের জয়কে প্রমাণ করেছে।

parliament Winter Session Modi Speech: আজ থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন। সোমবার অধিবেশনের শুরুতেই ভাষণ দিতে গিয়ে মোদী বিরোধীদের কড়া বার্তা দিলেন। প্রধানমন্ত্রী বলেন, "বিহারে রেকর্ড ভোটারের উপস্থিতি গণতন্ত্রের জয়কে প্রমাণ করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Modi Winter Session Speech, Parliament Winter Session 2025, SIR Issue Parliament, Opposition vs Modi, BJP Government Winter Session, Parliament Debate SIR, Modi Attacks Congress, TMC on SIR issue, Kalyan Banerjee SIR statement, Ram Gopal Yadav SIR, Kiren Rijiju All Party Meet, Parliament 14 Bills, Winter Session Political Heat, India Alliance Parliament, Modi Parliament Message, শীতকালীন অধিবেশন খবর, মোদী কংগ্রেস আক্রমণ, সংসদে SIR বিতর্ক, বিরোধী দল সংসদ, সংসদ লাইভ আপডেট

Parliament Winter Session modi speech: "সংসদ কোন নাটক করা জায়গা নয়"

parliament Winter Session Modi Speech: আজ থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন। সোমবার  অধিবেশনের শুরুতেই ভাষণ দিতে গিয়ে মোদী বিরোধীদের কড়া বার্তা দিলেন। প্রধানমন্ত্রী বলেন, "বিহারে রেকর্ড ভোটারের উপস্থিতি গণতন্ত্রের জয়কে প্রমাণ করেছে। শীতকালীন অধিবেশন দেশের অগ্রগতির প্রচেষ্টাকে আরও উজ্জীবিত করবে"। কংগ্রেসকে নিশানা করে মোদী বলেন, "পরপর পরাজয়ে হতাশায় কংগ্রেস"। একই সঙ্গে বিরোধীদের আবেদন জানান, "সংসদে আলোচনার পরিবেশ বজায় রাখুন"।  "হারের হতাশাকে সংসদে টেনে  আনবেন না", ইন্ডিয়া জোটকে কড়া বার্তা মোদীর। এর পাশাপাশি বিরোধীদের নিশানা করে প্রধানমন্ত্রী মোদী বলেন, "নাটক করার জন্য প্রচুর জায়গা আছে। পুরো দেশ খালি। এখানে স্লোগান নয়, নীতির উপর জোর দেওয়া উচিত।" 

Advertisment

আরও পড়ুন- বিরাট লক্ষ্যে বড় পদক্ষেপ অভিষেকের, বাংলার বুকে আজ থেকে শুরু মেগা হেলথ কর্মসূচি 

আজ থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। SIR-এর আঁচ এবার সংসদেও? শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই মোদী সরকারকে কোনঠাসা করার 'মেগা প্ল্যানিং' সেড়ে রেখেছে বিরোধী শিবির। তবে বিহার নির্বাচনে বিপূল জয় পেয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী মোদী এদিন আরও বলেন, "এই অধিবেশনে সংসদে দেশের উন্নয়নের উপর আলোকপাত করা উচিত। বিরোধীদেরও তাদের দায়িত্ব পালন করা উচিত এবং বিতর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনার জন্য উত্থাপন করা উচিত। আসুন আমরা পরাজয়ের হতাশা কাটিয়ে উঠি এবং সংসদে সুস্থ পরিবেশ বজায় রাখি"।

Advertisment

আরও পড়ুন- দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, চোখের নিমেষে দুমড়ে মুচড়ে গেল সব, ১১ মৃত্যুতে হাহাকার 

সোমবার (১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। এই অধিবেশনে কেন্দ্রীয় সরকার মোট ১৪টি নতুন বিল পেশ করতে পারে বলেই সূত্রের খবর। তবে অধিবেশনের শুরুতেই SIR ইস্যুতে সরকারকে কোনঠাসা করবে বিরোধীরা। রবিবার অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে বিরোধী দলগুলি SIR নিয়ে বিস্তারিত আলোচনা করার দাবি জানায়। সরকারের তরফে জানানো হয়েছে, সংসদের কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যেতে বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।

সর্বদলীয় বৈঠকের পর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, শীতকালীন অধিবেশন মানে ঠান্ডা মাথায় কাজ করা। তিনি জানান, কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি-সহ বেশ কয়েকটি দল দিল্লি বোমা হামলা ও SIR ইস্যুতে জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি বায়ুদূষণ, বৈদেশিক নীতি, কৃষকের সমস্যা, বেকারত্ব ও মূল্যবৃদ্ধির মতো বিষয়েও বিস্তৃত আলোচনার দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন- অফিস যাত্রীরদের জন্য সপ্তাহের প্রথম দিনেই বিরাট সুখবর, এবার মিলবে ঢালাও মেট্রো পরিষেবা, যানযট থেকে পান চিরতরে মুক্তি 

এদিকে, বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র জয়ের পর আরও আত্মবিশ্বাসী মোদী সরকার এই অধিবেশনে ১৪টি বিল সামনে আনতে চলেছে। সর্বদলীয় বৈঠকে মোট ৩৬ দলের ৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সরকারের পক্ষ থেকে রাজনাথ সিং, জেপি নাড্ডা, কিরেন রিজিজু ও অর্জুন রাম মেঘওয়াল বৈঠকে যোগ দেন।

বৈঠকের পর কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ করেন, অধিবেশন শুরুর আগের দিন সর্বদলীয় বৈঠক ডেকে সরকার শুধু আনুষ্ঠানিকতা পালন করছে। লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৈ অভিযোগ করেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন সরকার সংসদীয় ঐতিহ্য ও গণতন্ত্রকে আঘাত করছে।” শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী রাজ্যসভায় স্লোগান নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেন, “বন্দে মাতরম কিংবা জয় হিন্দ-এর উপর নিষেধাজ্ঞা জারি করেছে...যেন ব্রিটিশ শাসন চলছে।” এসআইআর ইস্যুতে কড়া অবস্থান নিয়েছে সমাজবাদী পার্টিও। তাদের রাজ্যসভার সাংসদ রাম গোপাল যাদব স্পষ্ট ভাষায় বলেন, “SIR নিয়ে আলোচনা না হলে সংসদ চলবে না।”আজ থেকেই শুরু হওয়া শীতকালীন অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থ বিল পেশ করা হবে। 

আরও পড়ুন- '৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবেই' হুঙ্কার হুমায়ুনের, 'রাজ্যটাকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত', সরব শমীক 

শীতকালীন অধিবেশন শুরুর আগে থেকেই তৃণমূল কংগ্রেস স্পষ্ট বার্তা দিয়েছে SIR ইস্যুতে তারা সরকারকে কোণঠাসা করবে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “BLO-রা মারা যাচ্ছে। সংসদে SIR নিয়ে বিতর্ক অপরিহার্য। সরকার যদি চলতে চায়, তাহলে SIR নিয়ে আলোচনা করতে হবে।” সূত্র জানিয়েছে, ১৮তম লোকসভার ষষ্ঠ অধিবেশন ও রাজ্যসভার ২৬৯তম অধিবেশনে সরকার ১৪টি গুরুত্বপূর্ণ বিল পেশ করতে পারে। অর্থনৈতিক সংস্কার-সম্পর্কিত সিকিউরিটিজ মার্কেটস কোড, বিমা আইন সংশোধন, দেউলিয়া কোড সংশোধন, কর্পোরেট আইন সংশোধনসহ বেশ কয়েকটি বড় বিল আসতে পারে। পাশাপাশি মণিপুরে কার্যকর জিএসটি-সম্পর্কিত অধ্যাদেশকেও স্থায়ী আইনে রূপান্তর করা হতে পারে। ১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে শীতকালীন অধিবেশন। 

modi Parliament Winter Session