/indian-express-bangla/media/media_files/2025/11/05/breaking-news-2025-11-05-21-42-56.jpg)
দেখুন দিনের সেরা ৫ ব্রেকিং নিউজ আপডেটস
Top 5 Breaking News in Bengal: সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে কেন্দ্রীয় সরকারকে কড়া আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি বলেন, বিরোধীদের যে কোনও দাবি বা প্রশ্নকে সরকার ‘ড্রামা’ বলে আখ্যা দিচ্ছে। SIR নিয়ে আলোচনার দাবি জানানো হলে তা উপেক্ষা করে সরকার বলছে, "এটা বিরোধীদের নাটক"। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
"SIR হলে তৃণমূলের আসন আরও বাড়বে", বিরাট হুঙ্কারে বিজেপির বুকে কাঁপুনি ধরালেন অভিষেক
পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় গুরুতর অনিয়মের ভয়ঙ্কর অভিযোগ। ঝড় তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার তিনি অভিযোগ করেন, গতকাল ৩০ নভেম্বর অনুষ্ঠিত পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের লিখিত পরীক্ষায় গুরুতর অনিয়ম হয়েছে।সংবাদ সম্মেলনে শুভেন্দু দাবি করেন,পরীক্ষার্থীদের যে ওএমআর শিটের কার্বন কপি দেওয়া হয়েছে, তাতে কোনও সিরিয়াল নম্বর ছিল না। রাজ্যের বিরোধী দলনেতার দাবি “ওএমআর শিটের কার্বন কপি পরীক্ষার্থীর কাছেই থাকা উচিত, কর্তৃপক্ষের কাছে নয়। তিনি আরও বলেন,“কার্বন কপি না দিলে বোর্ড যে কোনও ধরনের কারচুপি করতে পারে। সিরিয়াল নম্বর না থাকা মানে যে কোনও সময় ওই কপি বদলে দেওয়ার সুযোগ থেকেই যায়।”
মুখ পুড়েছে SSC নিয়োগে, এবার পুলিশ রিক্রুটমেন্টেও পদ্ধতি নিয়ে তোলপাড় ফেলা অভিযোগ শুভেন্দুর
সুপ্রিম নির্দেশে মাস দুয়েক আগেই নবম-দশম, একাদশ-দ্বাদশের শিক্ষক ও গ্রুপ C ও গ্রুপ D–র দাগি প্রার্থী তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। তবে এবার সকল 'দাগি'দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি অমৃতা সিন্হা এই নির্দেশ দেন। এর আগে আগস্টে ১,৮০৬ জন ‘দাগি’ প্রার্থীর নাম ও রোল নম্বর প্রকাশ করেছিল কমিশন। পরে নভেম্বর মাসে আরও ৩,৫১২ জন অশিক্ষক কর্মীর পৃথক তালিকা প্রকাশ করা হয়। অভিযোগ, এখনও পর্যন্ত কমিশন সম্পূর্ণ তালিকা প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন। আবেদনকারীদের পক্ষ থেকে আদালতে জানানো হয়, সুপ্রিম কোর্ট মোট ৭,২৯৩ জন ‘দাগি’ প্রার্থীকে চিহ্নিত করেছে, কিন্তু এখন পর্যন্ত মাত্র ৩,৫১২ জনের নাম প্রকাশ করেছে কমিশন। এরপরই বিচারপতি স্কুল সার্ভিস কমিশনকে এই নির্দেশ দেন।
রাজ্যে কবে বিধানসভা নির্বাচন? জানিয়েই দিলেন শুভেন্দু অধিকারী
টানা দ্বিতীয় মাসের জন্য কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। অপরিবর্তিত রইল গৃহস্থের রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারের দাম। প্রতি মাসের প্রথম দিনই গৃহস্থের রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারের দাম ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করে তেল বিপণন সংস্থাগুলি। ডিসেম্বর মাসে টানা দ্বিতীয়বারের মতো ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম কমল। তবে গৃহস্থের রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
বছরের শেষ মাসের প্রথম দিনে হুড়মুড়িয়ে কমল সোনার দাম, কলকাতার দর শুনে চমকে যাবেন
আজ থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন। সোমবার অধিবেশনের শুরুতেই ভাষণ দিতে গিয়ে মোদী বিরোধীদের কড়া বার্তা দিলেন। প্রধানমন্ত্রী বলেন, "বিহারে রেকর্ড ভোটারের উপস্থিতি গণতন্ত্রের জয়কে প্রমাণ করেছে। শীতকালীন অধিবেশন দেশের অগ্রগতির প্রচেষ্টাকে আরও উজ্জীবিত করবে"। কংগ্রেসকে নিশানা করে মোদী বলেন, "পরপর পরাজয়ে হতাশায় কংগ্রেস"। একই সঙ্গে বিরোধীদের আবেদন জানান, "সংসদে আলোচনার পরিবেশ বজায় রাখুন"। "হারের হতাশাকে সংসদে টেনে আনবেন না", ইন্ডিয়া জোটকে কড়া বার্তা মোদীর। এর পাশাপাশি বিরোধীদের নিশানা করে প্রধানমন্ত্রী মোদী বলেন, "নাটক করার জন্য প্রচুর জায়গা আছে। পুরো দেশ খালি। এখানে স্লোগান নয়, নীতির উপর জোর দেওয়া উচিত।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us