West Bengal Weather: শীতের কামড়ে কাবু রাজ্য! কোন কোন জেলায় এ সপ্তাহে সবচেয়ে বেশি ঠান্ডা পড়বে?

West Bengal Weather Forecast 15 December 2025: রাজ্যজুড়ে বাড়ছে শীতের দাপট। কলকাতা থেকে দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে পারদ আরও নামতে পারে। ভোরে কুয়াশা ও কনকনে ঠান্ডার পূর্বাভাস।

West Bengal Weather Forecast 15 December 2025: রাজ্যজুড়ে বাড়ছে শীতের দাপট। কলকাতা থেকে দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে পারদ আরও নামতে পারে। ভোরে কুয়াশা ও কনকনে ঠান্ডার পূর্বাভাস।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengal cold wave  ,Kolkata temperature drops,  Severe cold in West Bengal  ,Cold wave warning Bengal,  Alipore weather update,  Winter weather India  ,North wind temperature drop  ,Darjeeling snowfall forecast  ,West Bengal weather today  ,Cold wave alert India,বাংলায় শীতের সুনামি  ,পশ্চিমবঙ্গে শৈত্যপ্রবাহ  ,কলকাতার তাপমাত্রা,  কনকনে ঠান্ডা বাংলা,  আলিপুর আবহাওয়া দপ্তর,  শীতের সতর্কতা,  উত্তরবঙ্গের আবহাওয়া , দার্জিলিঙে তুষারপাত,  দক্ষিণবঙ্গের আবহাওয়া  ,ভরাডুবি তাপমাত্রা

West Bengal winter: শীতের দাপট শহর থেকে জেলায়।

রাজ্যজুড়ে শীতের ভরপুর আমেজ। সকাল ও রাতের দিকে শহর থেকে জেলা—সব জায়গাতেই কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, চলতি সপ্তাহে ঠান্ডার দাপট আরও বাড়তে পারে। উত্তর দিক থেকে বইতে থাকা হাওয়ার প্রভাবে পারদ দ্রুত নামার সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গ জুড়ে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে উত্তরে হাওয়ার দাপট বাড়ায় শীতের অনুভূতি আরও তীব্র হবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হাড় কাঁপানো ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। দিনভর উত্তরে হাওয়ার কারণে কনকনে শীত অনুভূত হবে প্রায় সর্বত্র। পাশাপাশি, রাজ্যের সীমান্তবর্তী কয়েকটি জেলায় ভোরের দিকে কুয়াশার দাপট দেখা দিতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন- Kolkata Metro: সোম থেকেই হাওড়া-সেক্টর ফাইভ মেট্রো রুটে সময়সূচিতে বিরাট রদবদল, অফিস বেরোনোর আগে তড়িঘড়ি পড়ুন এই প্রতিবেদন

কলকাতার আবহাওয়ার আপডেট

তিলোত্তমা মহানগরী কলকাতায় গত কয়েক দিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহে কলকাতায় ঠান্ডার প্রকোপ আরও বাড়তে পারে। তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি নামার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।

আরও পড়ুন- Kolkata Metro: কলকাতা মেট্রোয় হুলস্থূল! সঙ্গী না আসায় দরজা বন্ধ রুখে দিলেন তরুণী, তারপর যা হল...!

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে জাঁকিয়ে শীত পড়েছে। দার্জিলিংয়ে ইতিমধ্যেই তাপমাত্রা নেমে গিয়েছিল ৪ ডিগ্রি সেলসিয়াসে। কালিম্পং ও সংলগ্ন পাহাড়ি এলাকাতেও হাড় কাঁপানো ঠান্ডায় নাজেহাল পাহাড়বাসী। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতেও শীতের জোরালো দাপট লক্ষ্য করা যাচ্ছে। আগামী দিনে এই ঠান্ডা আরও বাড়তে পারে বলেই মত আবহাওয়াবিদদের একাংশের।

আরও পড়ুন-বহরমপুর অচলের ডাক, প্রশাসনকে ‘হিলিয়ে দেওয়ার’ হুঁশিয়ারি হুমায়ুন কবীরের

winter Alipur weather Office Bengal Weather Kolkata Weather