Kolkata Metro: কলকাতা মেট্রোয় হুলস্থূল! সঙ্গী না আসায় দরজা বন্ধ রুখে দিলেন তরুণী, তারপর যা হল...!

ঘটনার পর অভিযুক্তকে শনাক্ত করতে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

ঘটনার পর অভিযুক্তকে শনাক্ত করতে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

author-image
IE Bangla Web Desk
New Update
Metro door blocked  Kolkata Metro delay  Dum Dum Cantonment Metro incident  Yellow Line Metro news  Woman blocks Metro door

কলকাতা মেট্রোয় হুলস্থূল!

সঙ্গীকে ট্রেনে তুলতে মেট্রোর দরজা ইচ্ছাকৃতভাবে আটকে রাখার অভিযোগে এক মহিলা যাত্রীকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার জেরে মেট্রো পরিষেবায় বিলম্ব ঘটে এবং যাত্রী ও মেট্রো কর্মীদের চরম অসুবিধার মুখে পড়তে হয়। ঘটনার পর অভিযুক্তকে শনাক্ত করতে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

Advertisment

মেট্রো সূত্রে জানা গিয়েছে, শনিবার (১৩ ডিসেম্বর) ইয়েলো লাইনের জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া গামী মেট্রো রেক MR-514-এর কোচ নম্বর ৫০৫৪-এর গেট নম্বর ২ দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে ওই মহিলা যাত্রী ইচ্ছাকৃতভাবে আটকে রাখেন। অভিযোগ, তাঁর সঙ্গীকে ট্রেনে উঠতে সাহায্য করতেই তিনি দরজার সামনে নিজের ব্যাগ রেখে দরজা বন্ধ হওয়া রুখে দেন। এর ফলে নির্ধারিত সময়ে মেট্রো ছাড়তে পারেনি।

দরজা আটকে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে মোটরম্যানকে নিজের কেবিন ছেড়ে নেমে এসে হাতে করে দরজা লক করতে হয়। এরপরই মেট্রো ফের যাত্রা শুরু করতে পারে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের আচরণের জেরে মেট্রোর স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয় এবং চালক ও কর্মীদের ওপর অযথা চাপ সৃষ্টি হয়েছে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত যাত্রীকে শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মেট্রো রেল। কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, ব্যাগ দিয়ে, শারীরিক বলপ্রয়োগ করে বা দরজায় হেলান দিয়ে মেট্রোর দরজা আটকে রাখার মতো কোনও কাজই বরদাস্ত করা হবে না এবং এতে জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্ত পরিষেবা দেওয়াই তাদের লক্ষ্য। রেক ও স্টেশনে লাগানো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এই ধরনের ঘটনা সহজেই ধরা পড়ে এবং দোষীদের শনাক্ত করা সম্ভব। যাত্রীদের মেট্রো চত্বরে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি এই ধরনের আচরণ থেকে বিরত থাকার আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন- 'বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে', SIR আতঙ্কে আত্মঘাতী, খসড়া তালিকা প্রকাশের আগে বাংলায় তোলপাড়     

ফুটবলের কালো অধ্যায় কলকাতায়! কে এই শতদ্রু দত্ত? মেসির সঙ্গে কীভাবে যোগাযোগ? টাকা কি রিফান্ড পাবেন দর্শকরা?    

kolkata metro