/indian-express-bangla/media/media_files/2025/11/30/woman-denied-entry-wrong-gender-admit-card-west-bengal-police-exam-2025-11-30-16-06-20.jpg)
রিচা কুমারী ঝা
একটি ছোট ভুল আর সেই ভুলের জন্য চরম মাসুল দিতে হলো। তিনি মহিলা ছিলেন ভুলবশত অ্যাডমিটে হয়ে গেলেন পুরুষ। সেই কারনে ঢুকতে দেওয়া হল না পরীক্ষাকেন্দ্রে। ভুল সংশোধনে ইমেল পাঠিয়েও সাড়া পাননি বলে দাবি ওই পরীক্ষার্থীর।
রবিবার ছিল রাজ্য পুলিশের কন্সটেবল নিয়োগের পরীক্ষা। কোন্নগর নবগ্রাম বিদ্যাপীঠ হাই স্কুলে মোট ৩৫২ জনের সিট পড়েছে। সেখানেই পরীক্ষা দিতে আসেন নৈহাটির বাসিন্দা রিচা কুমারী ঝা। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় অ্যাডমিট কার্ড পরীক্ষা করেন সেন্টারের দায়িত্বে থাকা পরীক্ষকরা। দেখা যায় এ্যাডমিট কার্ডে মহিলার জায়গায় লেখা রয়েছে পুরুষ (male)।
'গান পয়েন্ট রেখে ভুয়ো নাম আপলোড করতে বাধ্য করা হচ্ছে', বিস্ফোরক অভিযোগে বোমা ফাটালেন শমীক
একজন মহিলার অ্যাডমিট কার্ডে পুরুষ লেখা থাকার জন্য পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি তাকে। পরীক্ষার্থীর দাবি অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পরই এই ভুল নজরে পড়ে তার। এরপরই তিনি মেল করেছিলেন সংশ্লিষ্ট দফতরে। তবে সেই ইমেলের কোনো উত্তর মেলেনি।
পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পেরে ওই পরীক্ষার্থী বেশ কিছু সময় বসে থাকেন। তিনি বলেন,চাকরির পরীক্ষার সুযোগ কম। ফর্ম ফিলাপ করার সময় কোনো ভাবে ফিমেলের ঘরে মেল লেখা হয়েছে হয়ত। অ্যাডমিট হাতে পাওয়ার পরই ভুলটা দেখি। যে পরীক্ষা কেন্দ্রে সিট পরেছিল সেখানে সবই পুরুষ পরীক্ষার্থী। আমাকে পরীক্ষায় বসতে দেওয়া হল না।
SIR নিয়ে বিরাট আপডেট, পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ
স্থানীয় বাসিন্দা টুলটুল দে বলেন, সকাল থেকেই আমরা পরীক্ষা কেন্দ্রে রয়েছি যারা পুলিশের পরীক্ষা দিতে এসেছে তাদের সহযোগিতা করার জন্য। এর মধ্যেই আমরা দেখি একটি মেয়ে পরীক্ষা দিতে এসেছে। তার এ্যাডমিট কার্ডে 'জেন্ডারের' জায়গায় 'মেল' লেখা আছে। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে পরীক্ষা দিতে এসেছিল মেয়েটি। যেকোনো কারণেই হোক একটা ভুলের সে পরীক্ষা দিতে পারেনি। তার জন্য একটা সিট বরাদ্দ ছিল। আলাদা পরীক্ষা ব্যবস্থা করা যেত। কিন্তু সেরকম কিছুই করা হয়নি। পরীক্ষার যে উত্তরপত্র সেটা তো পরে দেওয়া হবে তখন সেই ভুল সংশোধন করে নেওয়া যেত।কিন্তু মেয়েটা পরীক্ষাই দিতে পারল না।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us