এবার গন্তব্য শিলিগুড়ি! বিশ্বের সব রেকর্ড ভেঙে তৈরি হচ্ছে ‘মহাকাল মহাতীর্থ’। দেখুন সেই ব্লু-প্রিন্ট

Mahakal Mahatirtha: শিলিগুড়িতে তৈরি হচ্ছে বিশ্বের উচ্চতম ২১৬ ফুটের মহাকাল মূর্তি! মাটিগাড়ায় 'মহাকাল মহাতীর্থ'-এর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানুন এই মেগা প্রকল্পের খুঁটিনাটি।

Mahakal Mahatirtha: শিলিগুড়িতে তৈরি হচ্ছে বিশ্বের উচ্চতম ২১৬ ফুটের মহাকাল মূর্তি! মাটিগাড়ায় 'মহাকাল মহাতীর্থ'-এর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানুন এই মেগা প্রকল্পের খুঁটিনাটি।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee  ,Siliguri News  ,Mahakal Mahatirtha,  World's Tallest Shiva Statue , Matigara Temple Complex  ,West Bengal Tourism,  North Bengal Development,  216 Feet Statue,মমতা বন্দ্যোপাধ্যায়,  শিলিগুড়ি সংবাদ  ,মহাকাল মহাতীর্থ,  বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি  ,মাটিগাড়া,  উত্তরবঙ্গ উন্নয়ন  ,পর্যটন শিল্প  ,মহাকাল মন্দির প্রকল্প

Siliguri News: শিলিগুড়ির মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস মুখ্যমন্ত্রীর।

World's Tallest Shiva Statue: শিলিগুড়ির মুকুটে জুড়তে চলেছে এক নতুন পালক। উত্তরবঙ্গের এই শহরেই এবার মাথা তুলে দাঁড়াবে বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি। বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ির মাটিগাড়ায় 'মহাকাল মহাতীর্থ' মন্দির প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্প সম্পূর্ণ হলে তা আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে শিলিগুড়িকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী।

Advertisment

কেমন হবে এই মহাকাল মহাতীর্থ?

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৭.৪১ একর জমির ওপর গড়ে উঠবে এই বিশাল মন্দির চত্বর। ব্রোঞ্জের তৈরি মহাকাল মূর্তির মোট উচ্চতা হবে ২১৬ ফুট। এর মধ্যে মূল মূর্তির উচ্চতা ১০৮ ফুট এবং যে বেদির ওপর মূর্তিটি থাকবে, তার উচ্চতাও ১০৮ ফুট। প্রকল্পটি সম্পূর্ণ হলে একসঙ্গে প্রায় এক লক্ষ দর্শনার্থী এই চত্বরে সমবেত হতে পারবেন। আগামী আড়াই বছরের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

আরও পড়ুন- West Bengal News Live: ভোটমুখী বঙ্গে 'সুপার স্যাটারডে'! মালদায় মোদী, জলপাইগুড়িতে মমতা, মুর্শিদাবাদে রোড-শো অভিষেকের

কী কী থাকছে মন্দির চত্বরে?

প্রকল্পের রূপরেখা অনুযায়ী, বেদির ভেতরে তৈরি হবে দোতলা 'মহাকাল মিউজিয়াম' ও কালচারাল কমপ্লেক্স। এছাড়া থাকছে, ১২টি অভিষেক লিঙ্গ এবং ভারতের ১২টি জ্যোতির্লিঙ্গের প্রতিকৃতি। পূর্ব ও পশ্চিমে দুটি নন্দী গৃহ। 

আরও পড়ুন-Abhishek Banerjee: ‘মা মারা গেলে বাবাকে চিতায় উঠতে হতো’, সতীদাহ নিয়ে অভিষেকের ‘বেফাঁস’ মন্তব্যে তোলপাড় নেটপাড়ায়

চার কোণে গণেশ, কার্তিক, শক্তি ও বিষ্ণুর মূর্তি।একসঙ্গে ১০ হাজার মানুষের পরিক্রমার ব্যবস্থা।দুটি সভামণ্ডপ (ধারণক্ষমতা ৬০০০ জন), রুদ্রাক্ষ কুণ্ড ও অমৃত কুণ্ড।দেওয়ালে পাথর ও ফ্রেস্কো পেইন্টিংয়ের মাধ্যমে মহাকালের কাহিনি ও ইতিহাস।এছাড়াও প্রসাদ বিতরণ কেন্দ্র, পুরোহিতদের আবাসন, ক্যাফেটেরিয়া এবং পুজোর সামগ্রীর দোকানের ব্যবস্থাও থাকছে। রক্ষণাবেক্ষণের জন্য গঠন করা হয়েছে একটি ট্রাস্টি বোর্ড।

পর্যটন ও কর্মসংস্থান

শিলিগুড়িকে কেবল ‘করিডর’ বা যাতায়াতের মাধ্যম হিসেবে না দেখে পর্যটন ও বাণিজ্যের হাব হিসেবে গড়ে তোলার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এই মহাকাল মহাতীর্থ আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হয়ে উঠবে। দেশ-বিদেশের পর্যটকরা এখানে আসবেন। এর ফলে হোটেল ব্যবসা বাড়বে এবং প্রচুর কর্মসংস্থান তৈরি হবে।” পাশাপাশি শিলিগুড়িতে একটি কনভেনশন সেন্টার তৈরির কথাও ঘোষণা করেন তিনি, যার জন্য জমি দেবে রাজ্য সরকার।

আরও পড়ুন-West Bengal Weather: ভরা মাঘেই কি শীতের বিদায়ঘণ্টা? কবে থেকে চড়বে পারদ? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

শুক্রবার শিলান্যাস মঞ্চ থেকেই বিজেপিকে নিশানা করেন মমতা। তিনি অভিযোগ করেন, বিজেপি ধর্মের রাজনীতিকরণ করছে এবং বিভাজন তৈরি করার চেষ্টা করছে। বাংলার সংস্কৃতি ও সম্প্রীতির বার্তা তুলে ধরেন তিনি।

মন্দির প্রকল্পের পাশাপাশি এদিন একগুচ্ছ পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ১৮টি ডব্লিউবিটিসি (WBTC) সিএনজি বাস, ১৩টি এসবিএসটিসি (SBSTC) সিএনজি বাস এবং ৬টি এনবিএসটিসি (NBSTC) ভলভো স্লিপার বাসের সূচনা করেন। এছাড়া চা বাগানে ১১টি স্বাস্থ্যকেন্দ্র, ১৭টি ক্রেশ এবং কালিম্পংয়ের চারখোলে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের শিলান্যাসও করেন তিনি।

Mamata Banerjee north bengal Mahakal Mahatirtha World's Tallest Shiva Statue Matigara Temple Complex