/indian-express-bangla/media/media_files/2025/12/30/year-ender-2025-news-in-india-2025-12-30-19-00-15.jpg)
Year ender 2025 updates: ফিরে দেখা ২০২৫-এর দেশ-বিদেশের শীর্ষ সংবাদ
Year Ender 2025 Top National and International News Updates: ২০২৫ সালে ভারতজুড়ে বেশ কয়েকটি বড় ঘটনা জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ শিরোনামে স্থান পেয়েছে। পহেলগাঁও জঙ্গি হামলা থেকে বিমান দুর্ঘটনা, পদপিষ্ট থেকে দিল্লি বিহার নির্বাচন। একনজরে দেখে নেওয়া যাক ২০২৫ সালে কোন কোন খবর ভারত তথা বিশ্বকে নাড়া দিয়েছিল।
মহা কুম্ভ মেলায় পদপিষ্ট: জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত প্রয়াগরাজ কুম্ভ মেলায় লাখো ভক্ত জড়ো হয়। ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যার দিনে স্নানঘাটের কাছে জনসমাগমে পদপিষ্টের ঘটনা ঘটে। যাতে বহু মানুষ নিহত ও আহত হন। উত্তরপ্রদেশ সরকার ঘটনার তদন্তের নির্দেশ দেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাসপেন্ড করা হয়।
ভাইরাল হওয়ার আগেই জেনে রাখুন কার্শিয়ঙের এই লুকোনো স্বর্গ! প্রকৃতিপ্রেমীদের নতুন ঠিকানা
নয়া দিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্ট: ১৫ ফেব্রুয়ারি কুম্ভ মেলা ও অন্যান্য ট্রেনের চাপের কারণে নয়াদিল্লি রেল স্টেশন পদপিষ্টের ঘটনা ঘটে , যার ফলে ১৮ জন নিহত এবং অনেকজন আহত হন।
পহেলগাঁও জঙ্গি হামলা: ২২ এপ্রিল, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় নিহত হন ২৬ জন নিরীহ পর্যটক। পরে জাতীয় তদন্ত সংস্থা (NIA) পাকিস্তানি নাগরিক ও লস্কর-ই-তৈবার সদস্যদের বিরুদ্ধে চার্জশিট দায়ের করে।
অপারেশন সিন্দুর: পহেলগাঁও হামলার পরে ভারত পাকিস্তানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে সামরিক অভিযান চালায়। ৬ থেকে ১০ মে ২০২৫ পর্যন্ত পাঁচ দিনের এই অভিযানে মৃত্যু হয় শতাধিক জঙ্গির। সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসবাদীদের লঞ্চপ্যাড ধ্বংস করা হয় এই অভিযানে।
Khaleda Zia: গৃহবধূ থেকে ক্ষমতার সিংহাসন! খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপন্যাস
এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: ১২ জুন, আহমেদাবাদ থেকে টেকঅফের সময় সময় এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১ ভেঙে পড়ে, নিহত হন ২৪১ জন যাত্রী ও ক্রু মেম্বার।
লাল কেল্লা বোমা বিস্ফোরণ: ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লা ও লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে গাড়ি বিস্ফোরণে ১২ জন নিহত ও প্রায় ২০ জন আহত হন।
নির্বাচন ও রাজনৈতিক ফলাফল: ২০২৫ সালে দিল্লি ও বিহারের বিধানসভা নির্বাচন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিজেপি। দিল্লিতে বিজেপি ৭০ আসনের মধ্যে ৪৮ আসন জেতে। রেখা গুপ্ত মুখ্যমন্ত্রী হন। বিহারে NDA ২৪৩ আসনের মধ্যে ২০২ আসন জয়ী হয়, নীতিশ কুমার ১০মবারের জন্য মুখ্যমন্ত্রী হন।
দিল্লি-এনসিআর তীব্র বায়ু দূষণ: ডিসেম্বর মাসে দিল্লি ও NCR তীব্র দূষণে মারাত্মক পর্যায়ে পৌঁছেছে AQI ৫০০-ছাড়িয়েছে। পুরনো ডিজেল যানবাহন বন্ধ, নির্মাণ কার্যক্রম স্থগিত করা হয়েছে।
ইন্ডিগো ফ্লাইট ব্যাহত: ডিসেম্বরের প্রথম সপ্তাহে FDTL নিয়ম কার্যকর হওয়ার পর ইন্ডিগো বিমান পরিষেবায় বড়সড় ব্যাঘাত দেখা দেয়। ৫ ডিসেম্বর একদিনে ১,৬০০-এর বেশি ফ্লাইট বাতিল হয়। DGCA এয়ারলাইনের CEO-কে শো'কজ নোটিশ জারি করে। ভাড়ার উপর নিয়ন্ত্রণ আরোপ করে এবং যাত্রীদের রিফান্ড বা পুনঃবুকিং নির্দেশ দেয়।
বাংলাদেশে ফের হিন্দু যুবক খুনে চরম চাঞ্চল্য! বড়সড় প্রশ্নের মুখে ইউনূস সরকার
বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির একটি সংক্ষিপ্ত প্রতিবেদন
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: চার বছর ধরে চলা এই সংঘাত ২০২৫ সালে আরও তীব্র হয়। রাশিয়া ইউক্রেনের একাধিক স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, হতাহতের ঘটনা বৃদ্ধি পায়।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন ২০ জানুয়ারি, ২০২৫। ট্রাম্প ৪৭তম মার্কিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
মায়ানমার-থাইল্যান্ড ভূমিকম্প: ২৮ মার্চ ৭.৭ মাত্রার ভূমিকম্পে দুই দেশে ১,৭০০ জনেরও বেশি নিহত এবং বিশাল ধ্বংসযজ্ঞ।
মহাকাশ অভিযান: নাসা ও অন্যান্য দেশ চাঁদ ও মঙ্গলে অভিযান চালায়। মহাকাশচারি সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন।
নতুন শুল্কনীতি: মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যের উপর আরোপিত শুল্কনীতি আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব সৃষ্টি।
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত বিরোধ: দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সংঘাত সাময়িকভাবে স্থগিত, তবে সীমান্তে হিংসা ও হতাহতের ঘটনা অব্যাহত।
হাওড়া–শিয়ালদহ শাখায় বড় বদল! ১ জানুয়ারি থেকে বদলাচ্ছে লোকাল ট্রেনের টাইম টেবিল
- Dec 31, 2025 14:46 IST
West Bengal News Live: প্যান–আধার লিঙ্ক না করলে কাল থেকেই কী দুর্ভোগ?
প্যান কার্ডকে আধারের সঙ্গে লিঙ্ক করার শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫। এই সময়সীমার মধ্যে প্যান-আধার লিঙ্ক না করলে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে প্যান কার্ড ‘ইনঅপারেটিভ’ বা অকার্যকর হয়ে যেতে পারে বলে ফের সতর্ক করল আয়কর দফতর।
- Dec 31, 2025 14:46 IST
WB News Live: ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা
নদিয়ার কালীগঞ্জে নিহত নাবালিকা তামান্না খাতুনের মা সাবিনা বিবি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, মঙ্গলবার রাতে অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
- Dec 31, 2025 14:45 IST
West Bengal News Live Updates: হুঁশিয়ারি শান্তনুর
বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতির উত্তাপ আরও বাড়ল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর BJP সাংসদ শান্তনু ঠাকুর। ঠাকুরবাড়িতে অভিষেককে পুজো দিতে দেবেন না বলেও হুঁশিয়ারি দিলেন তিনি।
- Dec 31, 2025 12:24 IST
Kolkata News Live Updates: নিউ ইয়ার কাউন্টডাউনে মেট্রোও প্রস্তুত!
নববর্ষের রাতে যাত্রীদের নিরাপত্তা, সুরক্ষা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে মেট্রো রেলওয়ে। ৩১ ডিসেম্বর ২০২৫, নিউ ইয়ার্স ইভ উপলক্ষে এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, দমদম ও দক্ষিণেশ্বর-সহ একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
- Dec 31, 2025 12:24 IST
WB News Live: মাধ্যমিক পাশেই রেলে চাকরি!
রেলে চাকরির স্বপ্ন দেখা চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় রেল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)-এর মাধ্যমে লেভেল-১ গ্রুপে মোট ২২ হাজার কর্মী নিয়োগ করা হবে। এই পদগুলিতে আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীরা।
- Dec 31, 2025 12:24 IST
West Bengal News Live: ঢাকা সফরে এস জয়শঙ্কর
বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর আজ বাংলাদেশে পৌঁছে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে ভারতের প্রতিনিধিত্ব করবেন। জয়শঙ্করের সঙ্গে একটি ভারতীয় সরকারি প্রতিনিধি দলও ঢাকায় যাচ্ছেন।
- Dec 31, 2025 12:23 IST
PAN Aadhaar link: আজই শেষ সুযোগ!
প্যান কার্ডকে আধারের সঙ্গে লিঙ্ক করার শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫। এই সময়সীমার মধ্যে প্যান–আধার লিঙ্ক না করলে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে প্যান কার্ড ‘ইনঅপারেটিভ’ বা অকার্যকর হয়ে যেতে পারে বলে ফের সতর্ক করল আয়কর দফতর।
বিস্তারিত পড়ুন- PAN Aadhaar link: আজই শেষ সুযোগ! প্যান–আধার লিঙ্ক না করলে কাল থেকেই কী দুর্ভোগে পড়বেন জানেন?
- Dec 31, 2025 09:09 IST
Kolkata News Live Updates: নিউ ইয়ার কাউন্টডাউনে মেট্রোও প্রস্তুত!
নববর্ষের রাতে যাত্রীদের নিরাপত্তা, সুরক্ষা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে মেট্রো রেলওয়ে। ৩১ ডিসেম্বর ২০২৫, নিউ ইয়ার্স ইভ উপলক্ষে এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, দমদম ও দক্ষিণেশ্বর-সহ একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
- Dec 31, 2025 09:09 IST
WB News Live Updates: তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
তৃণমূলের বহুবলী নেতাদের দাবি মতো ১ লক্ষ টাকা 'কমিশন' দিতে পারেননি সরকারি প্রকল্পের কাজ করা ঠিকাদার। সেই কারণেই নাকি আটকে দেওয়া হয়েছে ঠিকাদারের কাজের যাবতীয় যন্ত্রপাতি। বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়ার আগে বর্ধমান ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মানস ভট্টাচার্য ও সরাইটিকর অঞ্চল তৃণমূলের সভাপতি বাবু হাজরার বিরুদ্ধে এমন অভিযোগ উঠতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এমন ঘটনার বিহিত চেয়ে ঠিকাদার শেখ সুখচাঁদ পূর্ব বর্ধমানের জেলাশাসক ও জেলাপরিষদের সভাধিপতির দ্বারস্থ হয়েছেন। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে।
- Dec 31, 2025 09:09 IST
West Bengal News Live Updates: নতুন বছরের শুরুতেই কনকনে ঠান্ডার পূর্বাভাস
শীতের প্রবল স্রোত বয়ে যাচ্ছে গোটা বাংলা জুড়ে। কলকাতা থেকে শুরু করে জেলা, সর্বত্রই মারকাটারি ঠান্ডায় কাঁপছে বঙ্গবাসী। মঙ্গলবার কলকাতায় রেকর্ড হয়েছে চলতি মরসুমের সর্বনিম্ন তাপমাত্রা। বছরের শেষ দিনেও শীতের দাপট অব্যাহত রাজ্যজুড়ে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us