Lionel Messi Kolkata visit: ২২ মিনিটেই স্টেডিয়াম ছাড়লেন মেসি, চূড়ান্ত বিশৃঙ্খলা, ভাঙচুর! 'তাণ্ডবের' ঘটনায় এবার বিরাট গ্রেফতারি

Lionel Messi Kolkata visit:যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির আজকের অনুষ্ঠানকে ঘিরে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনায় এবার মূল উদ্যোক্তাকে আটক করল পুলিশ।

Lionel Messi Kolkata visit:যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির আজকের অনুষ্ঠানকে ঘিরে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনায় এবার মূল উদ্যোক্তাকে আটক করল পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Lionel Messi Kolkata visit, Yubabharati stadium chaos, Messi Kolkata controversy, Salt Lake Stadium incident, Messi GOAT Tour, Shah Rukh Khan Messi event, Sourav Ganguly Messi meeting, Mamata Banerjee statement Messi, Yubabharati vandalism, Kolkata football fans protest, Messi India visit news, Bengali football news

২২ মিনিটেই স্টেডিয়াম ছাড়লেন মেসি, চূড়ান্ত বিশৃঙ্খলা, ভাঙচুর!

Lionel Messi Kolkata visit:যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির আজকের অনুষ্ঠানকে ঘিরে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনায় এবার মূল উদ্যোক্তাকে আটক করল পুলিশ। কলকাতায় আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তিকে আনার প্রধান আয়োজক হিসেবে পরিচিত শতদ্রু দত্তকে আটক করা হয়েছে। মেসির সফরকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া 'তাণ্ডবের' জন্য উদ্যোক্তাদের দায়িত্বহীনতাকেই কাঠগড়ায় তুলেছেন ফুটবলপ্রেমী থেকে শুরু করে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সরাসরি শতদ্রু দত্তের নাম উল্লেখ করেননি।

Advertisment

আরও পড়ুন- মঙ্গলেই প্রকাশিত হতে চলছে খসড়া তালিকা, উৎকন্ঠায় কোটি কোটি ভোটার, নাম আছে কিনা জানবেন কীভাবে?

ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির আগমনকে কেন্দ্র করে শনিবার সকালে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তা কলকাতার ভাবমূর্তিকে গভীরভাবে আঘাত করেছে বলে মনে করছেন অনেকেই। এত বড় মাত্রার অব্যবস্থা শেষ কবে দেখা গিয়েছিল, তা মনে করতে পারছেন না অভিজ্ঞ ক্রীড়াপ্রেমীরাও। মেসি স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যাওয়ার পর যুবভারতীর চেহারা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। ক্ষুব্ধ দর্শকরা গ্যালারির চেয়ার, বোতল ও অন্যান্য আসবাবপত্র ভেঙে চুরমার করেন।

এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর অসন্তোষ প্রকাশের পাশাপাশি গোটা ঘটনার তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেন। এক্স-এ দেওয়া পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখা গিয়েছে, তাতে তিনি গভীরভাবে মর্মাহত ও হতবাক। তিনি জানান, হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও ভক্তের সঙ্গে তিনিও মেসিকে এক ঝলক দেখার জন্য স্টেডিয়ামে এসেছিলেন। 

আরও পড়ুন-Kolkata Metro: যাত্রী স্বার্থে আরও এক অনন্য উদ্যোগ কলকাতা মেট্রোর, দুরন্ত তৎপরতা দারুণ চর্চায় 

মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে লিওনেল মেসি ও ক্রীড়াপ্রেমীদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি বিচারপতি (অবসরপ্রাপ্ত) অসীম কুমার রায়ের সভাপতিত্বে একটি তদন্ত কমিটি গঠনের কথা জানান। কমিটি গোটা ঘটনার বিস্তারিত তদন্ত করে রিপোর্ট জমা দেবে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য প্রয়োজনীয় সুপারিশ করবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, প্রায় ১৪ বছর পর ভারত সফরে এসেছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। তাঁর সঙ্গে রয়েছেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ এবং আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল। শনিবার ভোর আড়াইটে নাগাদ তাঁরা কলকাতা বিমানবন্দরে পৌঁছন। পরে সকাল ১১টায় ভার্চুয়ালি তাঁদের ৭০ ফুট লম্বা মূর্তির উদ্বোধন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানও।

আরও পড়ুন-দোলনার চাকার ফাঁদে চুল, নিমেষে নিভে গেল কিশোরীর প্রাণ

তবে শনিবার সকালে মেসি সল্টলেক স্টেডিয়ামে পৌঁছানোর পরই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল তারকার এক ঝলক দেখতে না পেয়ে ক্ষুব্ধ সমর্থকরা নিরাপত্তা বিধি ভেঙে মাঠে ঢুকে পড়েন। পরিস্থিতি সামাল দিতে না পেরে মাত্র ২২ মিনিটের মধ্যেই মেসিকে স্টেডিয়াম ছেড়ে চলে যেতে হয়। যে দিনটি ‘সিটি অফ জয়’-এর ফুটবলপ্রেমীদের জন্য স্মরণীয় হওয়ার কথা ছিল, তা পরিণত হয় দুঃস্বপ্নে।

এই বিশৃঙ্খলার জেরে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। ফলে বলিউড অভিনেতা শাহরুখ খান, প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্টেডিয়ামে উপস্থিত থাকলেও তাঁরা কেউই লিওনেল মেসির সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি।

আরও পড়ুন-বিশৃঙ্খলায় ছিন্নভিন্ন যুবভারতী, দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর, ক্ষমা চাইলেন মেসি-ভক্তদের কাছে

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ‘গোট ট্যুর’-এর আয়োজক শতদ্রু দত্ত ও নিরাপত্তাকর্মীরা দ্রুত মেসিকে স্টেডিয়াম থেকে নিরাপদে বের করে আনতে বাধ্য হন। অভিযোগ, ৪,৫০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত দামের টিকিট কেটে আসা বহু দর্শক হতাশায় বোতল ছুড়তে শুরু করেন এবং গ্যালারির আসন ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে রীতিমতো বেগ পেতে হয়।

Lionel Messi Kolkata live updates Lionel Messi in Kolkata today Messi Kolkata event live