/indian-express-bangla/media/media_files/2025/12/13/suvendu-2025-12-13-15-21-58.jpg)
Yuvabharati Stadium chaos: যুবভারতীর বিশৃঙ্খলার দায় সরকারের উপরেই চাপালেন শুভেন্দু অধিকারী।
yubabharati vandalism: যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনার পর ফের রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার যুবভারতীর ক্রিড়াঙ্গনে ভাঙচুরের ছবি বিদেশের একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এই ইস্যুতে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
লিওনেল মেসির ভারত সফরের শুরুতেই কলকাতায় যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা তুলে ধরেছে দ্য গার্ডিয়ান এবং বিবিসির মতো প্রথম শ্রেণির আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ওই প্রতিবেদনে যুবভারতী ক্রীড়াঙ্গনের ভাঙচুর এবং ক্ষুব্ধ দর্শকদের আচরণের ছবি ও বিবরণ প্রকাশ করা হয়েছে।
এই আন্তর্জাতিক প্রচারকে সামনে রেখে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, 'বিশ্ব দরবারে বাংলার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং এর সম্পূর্ণ দায় রাজ্য সরকারের'। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে প্রশাসনের ব্যর্থতাকেই এই ঘটনার জন্য দায়ী করেন বিরোধী দলনেতা।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, 'বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে পর্যাপ্ত প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি'। তাঁর মতে, সরকারের অব্যবস্থাপনার কারণেই যুবভারতীতে এমন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার জেরে রাজ্যকে আন্তর্জাতিক স্তরে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে'।
International Embarrassment !!!
— Suvendu Adhikari (@SuvenduWB) December 14, 2025
Mamata Banerjee's Administration’s epic failure at the Salt Lake Stadium has turned Kolkata into a 'global laughingstock'. She and her inefficient Ministers, who turned the public event into an exclusive private function with access to only a… pic.twitter.com/jP9Q1QTHHI
সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির ‘গোট ট্যুর’ অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। গতকালের ঘটনায় দর্শকরা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের দিকেও আঙুল তুলেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের ক্রিড়ামন্ত্রী বলেন, “এই বিষয়টির তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত চলছে, তাই এই মুহূর্তে আমি কোনও মন্তব্য করব না।”
শনিবার নির্ধারিত সময়ের আগেই লিওনেল মেসি স্টেডিয়াম ছেড়ে চলে যাওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বহু দর্শক মোটা অঙ্কের টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে এক ঝলক দেখার আশায় স্টেডিয়ামে হাজির হয়েছিলেন। কিন্তু মেসি হঠাৎ করে চলে যাওয়া তাদের হতাশ করে। ক্ষুব্ধ দর্শকদের একাংশ গ্যালারি থেকে জলের বোতল ও চেয়ার ছুড়তে শুরু করেন।পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন কয়েকজন দর্শক ফেন্সিং টপকে মাঠে ঢুকে পড়েন এবং ভাঙচুরের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয়।
এই ঘটনার প্রেক্ষিতে বিবৃতি দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। বিবৃতিতে বলা হয়েছে, “যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন, যেখানে হাজার হাজার দর্শক লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি'পল দেখার জন্য জমায়েত হয়েছিলেন।”
AIFF আরও স্পষ্ট করে জানিয়েছে, এই অনুষ্ঠানটি একটি বেসরকারি পিআর সংস্থার উদ্যোগে আয়োজিত হয়েছিল। ফেডারেশন এই ইভেন্টের আয়োজন, পরিকল্পনা বা পরিচালনার সঙ্গে কোনওভাবেই যুক্ত ছিল না। এমনকি অনুষ্ঠানের কোনও তথ্য AIFF-কে জানানো হয়নি বা কোনও অনুমতিও চাওয়া হয়নি বলে দাবি করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, সকলের নিরাপত্তা ও সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।
মূলত আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে কেন্দ্র করেই এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। তবে অব্যবস্থাপনা ও মেসির আগাম প্রস্থানের জেরে বহু দর্শক হতাশ হয়ে পড়েন। গতকালের গোটা ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং কী কারণে এই বিশৃঙ্খলার সৃষ্টি হল, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক করা হয়েছে মূল আয়োজক শতদ্রু দত্তকেও।
এদিন সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা বলেন, "নির্বাচনের কয়েক মাস আগে ফুটবল আবেগকে অপব্যাবহার করতে চেয়েছিল তৃণমূল। গতকালের কনসার্টে মুখ্যমন্ত্রী, ক্রিড়ামন্ত্রীর পরিবারের ভিড়। সারা বিশ্বে বাংলার মাথা হেঁট হয়ে গিয়েছে"। মমতার পাড়ার লোককে দিয়ে তদন্ত কমিটি নয়, বিচার বিভাগীয় তদন্তের দাবিতে এদিনও সরব হন শুভেন্দু। টিকিট বাবদ যে অর্থ সংগ্রহ করা হয়েছে সেটা ফেরত দিতে হবে। ২০ টাকার জলের বোতল ২০০ টাকা কারা বিক্রি করল প্রশ্ন তুললেন শুভেদু। পুলিশের তরফ থেকে বারণ করার পর কীভাবে জল বিক্রির অনুমতি? সেই নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা। কালকের ঘটনায় ভারতীয় হিসাবে লজ্জিত বলে উল্লেখ শুভেন্দুর। কে বা কারা ১০ টাকার চিপসকে ১০০ টাকায় বিক্রি করল? এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার মন্তব্য বিজেপি নেতার। মেসিকে তৃণমূল রাজ্যের বা ব্যক্তিগত সপত্তি ভেবেছিল। এফআইআর রাজীব কুমার মমতা ব্যানার্জীর নির্দেশে শেষ করে দিয়েছেন উল্লেখ শুভেন্দুর।
আরও পড়ুন-মেসিকে নিয়ে কলকাতায় তোলপাড়, মুখ্যমন্ত্রীকেই গ্রেফতারের দাবি, বোমা ফাটালেন হিমন্ত বিশ্ব শর্মা
আরও পড়ুন-বিরাট হুঙ্কারে বিশ্ব কাঁপালেন ডোনাল্ড ট্রাম্প
আরও পড়ুন-বিশৃঙ্খলার ঘটনায় মুখ খুললেন ক্রিড়ামন্ত্রী, কড়া বিবৃতি AIFF-এর
আরও পড়ুন-খসড়া তালিকা প্রকাশের পরই রাজ্যে মোদী, বিরাট জনসভা থেকে তৃণমূলকে আগুনে আক্রমণের জোর প্রস্তুতি
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us