মাসের শেষে আপনার ব্যাংক ব্যালেন্স জিরো? আপনি এখনও এইভাবে ১০,০০০ টাকা তুলতে পারবেন, সহজ উপায়টি জানুন

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য থাকলেও, আপনি প্রধানমন্ত্রী জন ধন যোজনা (PMJDY) এর অধীনে ১০,০০০ টাকা পর্যন্ত ওভারড্রাফ্ট সুবিধা পেতে পারেন। জরুরি খরচের জন্য দ্রুত টাকা তোলার এই সহজ উপায়টি এখুনি জেনে নিন।

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য থাকলেও, আপনি প্রধানমন্ত্রী জন ধন যোজনা (PMJDY) এর অধীনে ১০,০০০ টাকা পর্যন্ত ওভারড্রাফ্ট সুবিধা পেতে পারেন। জরুরি খরচের জন্য দ্রুত টাকা তোলার এই সহজ উপায়টি এখুনি জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
New Update
zero balance, PMJDY, Jan Dhan Yojana, overdraft, emergency funds, RuPay card, bank facility, instant withdrawal, unexpected expenses, short-term loan

মাসের শেষে আপনার ব্যাংক ব্যালেন্স জিরো? আপনি এখনও এইভাবে ১০,০০০ টাকা তুলতে পারবেন

আপনার ব্যাংক ব্যালেন্স জিরো? আপনি এখনও এইভাবে ১০,০০০ টাকা তুলতে পারবেন। সহজ উপায়টি জেনে নিন। 

Advertisment

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য থাকলেও, আপনি প্রধানমন্ত্রী জন ধন যোজনা (PMJDY) এর অধীনে ১০,০০০ টাকা পর্যন্ত ওভারড্রাফ্ট সুবিধা পেতে পারেন। জরুরি খরচের জন্য দ্রুত টাকা তোলার এই সহজ উপায়টি এখুনি জেনে নিন। 

আরও পড়ুন- স্কুল যাওয়ার পথে বিটি রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা, নাবালক ছাত্রকে পিষে দিল বাস, হাহাকার, আর্তনাদ

Advertisment

আপনার ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স শূন্য হলেও জরুরি খরচের জন্য আপনি এখন দ্রুত টাকা তুলতে পারবেন। প্রধানমন্ত্রী জন ধন যোজনা (PMJDY) এর অধীনে খোলা অ্যাকাউন্টে গ্রাহকরা ১০,০০০ টাকা পর্যন্ত ওভারড্রাফ্ট-এর সুবিধা উপভোগ করতে পারেন। এই সুবিধার মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা না থাকলেও ব্যাংক থেকে স্বল্প পরিমাণে টাকা তোলা সম্ভব, যা স্বল্পমেয়াদী ঋণের মতোই। অবশ্য, এই অর্থ আপনাকে অবশ্যই সময়মতো ফেরত দিতে হবে।

আরও পড়ুন-Purba Bardhaman News: রাজনৈতিক উত্তাপের মধ্যেই অভাবনীয় সাফল্য! SIR-এর কাজে পূর্ব বর্ধমানের পাঁচ BLO–র অসামান্য কীর্তি দুরন্ত চর্চায়!

ওভারড্রাফ্ট সুবিধা মূলত জরুরি বা অপ্রত্যাশিত ব্যয় মেটানোর জন্য কার্যকর। জন ধন যোজনার অধীনে খোলা সমস্ত ব্যাংক অ্যাকাউন্টই হল বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট (BSBDA)। ব্যাংক অ্যাকাউন্টের সাথে প্রদত্ত RuPay ডেবিট কার্ডগুলি দুর্ঘটনা বীমাও প্রদান করে, যার সীমা ২ লক্ষ টাকা। এই সুবিধাটি পেতে ইচ্ছুক গ্রাহকদের অবশ্যই তাদের ব্যাংকে গিয়ে ওভারড্রাফ্টের জন্য আবেদন করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংক এই আবেদন তাৎক্ষণিকভাবে অনুমোদন দেয়, যদি গ্রাহকের ব্যাংকিং লেনদেন ভালো থাকে।

আরও পড়ুন- West Bengal Weather Updates: ফের সমুদ্রে ঘূর্ণিঝড়! বাংলার আকাশে শীত না বৃষ্টি—কী বলছে আলিপুর?

এই সুবিধার কিছু সুবিধা ও অসুবিধাও রয়েছে। সুবিধার দিক থেকে এটি জরুরি অবস্থায় তাৎক্ষণিক তহবিল পাওয়ার সুযোগ দেয় এবং লোনের দীর্ঘ প্রক্রিয়া এড়িয়ে চলতে সাহায্য করে। তবে, সুদের হার নিয়মিত সেভিংস অ্যাকাউন্টের তুলনায় কিছু বেশি এবংন ব্যাংক নির্দিষ্ট সীমার বেশি ওভারড্রাফ্ট অনুমোদন দেয় না এবং সময়মতো অর্থ ফেরত না দিলে আপনার ক্রেডিট স্কোর ক্ষতিগ্রস্ত হতে পারে।

আরও পড়ুন-Kolkata Metro: যাত্রীদের সুবিধার্থে এবার মাস্টারস্ট্রোক কলকাতা মেট্রোর, অভাবনীয় পদক্ষেপে খুশির জোয়ার!

বিশেষজ্ঞরা মনে করান, ওভারড্রাফ্ট সুবিধা শুধুমাত্র প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করা উচিত। এটি চিকিৎসা, জরুরি ব্যয় বা অন্যান্য অপ্রত্যাশিত খরচ মেটানোর জন্য কার্যকর। সময়মতো পরিশোধ করলে এটি আপনার ক্রেডিট রেকর্ডকে সুরক্ষিত রাখে এবং প্রয়োজনের সময় অর্থ সংগ্রহের সহজ উপায় হিসেবে কাজ করে।

bank