Entertainment Latest Highlights: দাম্পত্যে ইতি, সংসার ভাঙল গায়কের

Entertainment Latest Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
divorce

সংসার ভাঙছে ?

চারিদিকে বিবাহ বিচ্ছেদের যেন লাইন লেগে গিয়েছে। বহু বছরের সম্পর্ক ভেঙে যাচ্ছে নিমেষেই। কিছুদিন আগেই শোনা যাচ্ছিল গোবিন্দা নাকি তাঁর বিয়ের ইতি ঘটাতে চলেছেন। এবং, তাঁর স্ত্রী সুনিতা নাকি ডিভোর্স ফাইল পর্যন্ত করেছিলেন। কিন্তু, পরবর্তীতে তাঁরা জানান যে,  কিছুই না। কিন্তু এবার জানা যাচ্ছে, ১৭ বছরের সংসার ভাঙছে সঙ্গীতশিল্পী। এবং সমাজ মাধ্যমেই তাঁদের আলাদা হওয়ার খবর জানিয়েছেন দম্পতি নিজেই। 

Advertisment
  • Sep 03, 2025 19:02 IST

    ধর্ম পাল্টে বিয়ে করেন, অবৈধ সন্তান-ও ছিল? নায়িকার শেষ পরিণতি এত সাংঘাতিক যে শিউরে উঠবে গা..

    সাঈদার জন্ম কলকাতায়, আনোয়ারী বেগমের ঘরে। আনোয়ারী সিনেমায় নৃত্যশিল্পী হিসেবে কাজ করতেন। সংসার চালাতে যথেষ্ট উপার্জন করলেও পরিবারের আর্থিক অবস্থা কখনও স্বচ্ছল ছিল না। সেই কারণেই মাত্র ১১ বছর বয়সে সাঈদা চলচ্চিত্রে কাজ শুরু করেন। এক পার্টিতে পরিচালক এইচ.এস. রাওয়াইল তাকে দেখে নেন এবং ১৯৬১ সালে 'কাঁচ কি গুড়িয়া' ছবিতে মনোজ কুমারের বিপরীতে অভিনয়ের সুযোগ দেন। এরপর কিশোর কুমারের সঙ্গে 'আপনা হাত জগন্নাথ' ছবিতেও অভিনয় করেন তিনি। সাফল্যের আশায় এগোলেও, প্রত্যাশামতো সুযোগ আসেনি। ধীরে ধীরে প্রধান চরিত্রের পরিবর্তে তাকে সহায়ক চরিত্রে দেখা যেতে থাকে। ষাটের দশকের শেষের দিকে সেসবও কমতে শুরু করে।



  • Sep 03, 2025 18:38 IST

    Gauahar Khan: কোল আলো করে এল সন্তান, আবার মা হলেন গওহর

    গওহর ও জায়েদ ইতিমধ্যেই একটি ছেলে, জেহানের বাবা–মা। তারা জানিয়েছেন, নতুন সদস্যকে স্বাগত জানাতে জেহান ভীষণ আনন্দিত। ইনস্টাগ্রামে দম্পতির পোস্টে লেখা- “জেহান অত্যন্ত খুশি তার ছোট ভাইকে পেয়ে, ও ১ সেপ্টেম্বর ২০২৫ সালে জন্ম নিয়েছে। পরিবারে নতুন সদস্যকে পেয়ে আমরা খুব আনন্দিত। আমাদের আনন্দময় পরিবারের জন্য আপনাদের অব্যাহত ভালোবাসা ও আশীর্বাদ কামনা করি।



  • Sep 03, 2025 17:21 IST

    Raj Kapoor: ব্যবসা বাঁচানোর জন্যই ছেলেকে সিনেমায় সুযোগ দিলেন পরিচালক? খ্যাতির নেশায় অভিনেতা ভুল পথে...

    প্রায় ২৫ বছর ধরে হিন্দি সিনেমার শীর্ষস্থানীয় নায়ক হিসেবে, দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন ঋষি কাপুর। তাঁর যাত্রার সূচনা হয় ১৯৭৩ সালে 'ববি' ছবির মাধ্যমে- যা রাতারাতি তাঁকে তারকা বানিয়ে দেয়। অনেকের কাছে এটি কাপুর পরিবারের ঐতিহ্যগত সাফল্যের অংশ বলেই মনে হলেও, আসলে এর পেছনে ছিল এক ভিন্ন বাস্তবতা। ববি তৈরি হয়েছিল প্রয়োজনের তাগিদে- রাজ কাপুরের আর্থিক সংকট থেকে আর কে স্টুডিওকে বাঁচাতে।



  • Sep 03, 2025 16:12 IST

    মঞ্চ ও টিভি দুনিয়ার কিংবদন্তি আর নেই, চিরঘুমে অভিনেতা

    ফের এক তারকার মৃত্যু। পড়শি দেশের এক জনপ্রিয় অভিনেতা না ফেরার দেশে। নিজের অভিনয়ের সঙ্গে সঙ্গে কমেডির দুনিয়াতেও বেশ জনপ্রিয় ছিলেন। পাকিস্তানের জনপ্রিয় টিভি ও মঞ্চ অভিনেতা আনোয়ার আলী আর নেই। দীর্ঘ অসুস্থতার পর সোমবার লাহোরের একটি হাসপাতালে ৭৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।



  • Sep 03, 2025 15:16 IST

    ১৭ বছরের দাম্পত্যে ইতি! সংসার ভাঙল জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়কের

    ১৭ বছর একসঙ্গে ছিলেন। প্রসঙ্গে ভারতের অন্যতম ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী রাহুল দেশপান্ডে। এবং তাঁর স্ত্রী নেহা এই বিষয়ে, এতদিনে নিজেদের বিচ্ছেদ হওয়ার কথা জানিয়েছেন। তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে। এবং, জন্যই যে এতদিন সিদ্ধান্ত নিতে অসুবিধা হচ্ছিল তাঁদের, এমনটাই জানিয়েছেন নিজেদের পোস্টে। তিনি লিখছেন.. 

    ১৭ বছরের দাম্পত্যে ইতি! সংসার ভাঙল জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়কের



  • Sep 03, 2025 14:03 IST

    Sanjay leela Bhansali: সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, দায়ের FIR

     পরিচালক সঞ্জয় লীলা বনশালি এবং তাঁর টিমের বিরুদ্ধে প্রতারণা, দুর্ব্যবহার ও বিশ্বাসভঙ্গের অভিযোগে রাজস্থানের বিকানেরে এফআইআর দায়ের হয়েছে। এই অভিযোগ তুলেছেন হসপিটালিটি সংস্থার সিইও প্রতীক রাজ মাথুর। তাঁর দাবি, বনশালি তাকে ছবির লাভ অ্যান্ড ওয়ার–এর লাইন প্রযোজক হিসেবে চুক্তি দেন, কিন্তু পরে কোনো রকম পারিশ্রমিক ছাড়াই তাঁকে প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হয়।



  • Sep 03, 2025 13:02 IST

    বলের আঘাতে গেল চোখ! ক্রিকেটার হওয়ার স্বপ্ন অধরা থেকে গেল, এই পরিচালক আজও...

    তবে আশ্চর্যের বিষয় হলো- প্রিয়দর্শনের ( Priyadarshan ) প্রথম স্বপ্ন কিন্তু পরিচালক হওয়া ছিল না! ছোটবেলা থেকেই তিনি ক্রিকেটার হতে চেয়েছিলেন। রাজ্যস্তরে খেলেছেন, স্কুলজীবনে ছিলেন দলের সেরা। এমনকি কলেজে অধিনায়ক হিসেবেও দলকে নেতৃত্ব দিয়েছেন। নিজেই এক সাক্ষাৎকারে একবার বলেছিলেন, “একটা সময় ক্রিকেটার হওয়াই ছিল আমার একমাত্র লক্ষ্য।”

    বলের আঘাতে গেল চোখ! ক্রিকেটার হওয়ার স্বপ্ন অধরা থেকে গেল, এই পরিচালক আজও...



  • Sep 03, 2025 12:11 IST

    Mamata Shankar: টাকা দিলে নাকি কারও সম্পর্কে খারাপ লেখার লোকও পাওয়া যায়, আমার মতো নগণ্য মানুষকে ট্রোল করে কী লাভ: মমতা

    তাঁর স্পষ্ট জবাব, 'ট্রোল করলে আমার কিছ্ছু যায় আসে না। আমার মতো নগন্য মানুষকে ট্রোল করে কী লাভ? আমি তো কারও নাম করে কিছু বলি না। সকলে নিজেদের মতামত দেন, আমিও দিই। মতপ্রকাশ করা তো আমার নৈতিক অধিকার। বড় বড় মনিষীদের ছাড় দেয় না, আমি তো কোন ছাড়। তাছাড়া শুনেছি আজকাল টাকা দিলে নাকি কারও সম্পর্কে খারাপ লেখার লোকও পাওয়া যায়। আমার মনে হয় টাকাগুলো ভাল কাজে খরচ করা উচিত। আমি আগেও নিজের কথা বলেছি এখনও বলছি আর ভবিষ্যৎ-এ ও বলব। আমি তো কাউকে খারাপ বলি না। যাঁদের রাগ হয় আমি মনে করি না তাঁদের রাগানোর মতো কোনও কথা বলি। আমি শুধু আমার ভাবনাটুকু শেয়ার করি।'



Entertainment News Today Entertainment News