/indian-express-bangla/media/media_files/2024/12/09/MMRzKUJT8Nck7nylxhgn.jpg)
মেয়েকে নিয়ে প্রথমবার প্রকাশ্যে দীপিকা
Deepika And Dua: ৮ সেপ্টেম্বর, দুই থেকে তিন হন রণবীর সিং ও দীপিকা পাডুকোন। এই দিনটিতেই কোলে আসে তারকা দম্পতির প্রথম সন্তান দুয়া পাডুকোন সিং। মা হওয়ার পর আপাতত লাইট-ক্যামেরা-অ্যাকশনের সেই চেনা গণ্ডির থেকে দূরেই রয়েছেন। দীপাবলিতে উজ্জ্বল লাল বর্ণের পায়জামা পরা রাজকন্যার ছোট্ট দুটি পায়ের ছবি শেয়ার করেন তারকা মম দীপিকা পাডুকোন। সেইদিনই মেয়ের নাম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। এবার বেঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্জের শো দেখে ফেরার সময় রাজকন্যাকে বুকে আগলে বিমানবন্দরে পৌঁছালেন দীপিকা। রাজকন্যার মুখ কোনওভাবেই দেখতে দেননি রণবীর ঘরণী। তবে সেলেব পাপারাৎজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে একরত্তি দুয়ার ছোট্ট দুটি হাত।
মেয়ের জন্মের পর মাতৃত্বকালীন সুখ একেবারে চেটেপুটে উপভোগ করছেন। অন্তঃসত্ত্বা অবস্থায় শ্যুটিং থেকে সিনেমার প্রচার সবটাই করেছেন দীপিকা। কিন্তু, মা হওয়ার পর নিজেকে আপাতত মেয়ের সঙ্গেই পুরো সময়টা কাটাচ্ছেন বলিউডের মস্তানি। দীপিকার মেয়ের মুখ দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে দীপবীরের ভক্তরা। প্রসঙ্গত, বেঙ্গালুরুতে শো দেখে মুম্বই ফিরেছেন দীপস। বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময়ই উপচে পড়েন ছবিশিকারিরা। ভিড়ের মাঝেও মেয়ের মুখ কিন্তু, কোনওভাবেই দেখতে দেননি দীপিকা।
/indian-express-bangla/media/post_attachments/b14801dc-6e8.jpg)
এইদিন দীপিকার পরনে ছিল লাল ম্যাক্সি ড্রেস, চোখে রোদচশমা আর ঠিক একই স্টাইলের সেই খোঁপা। প্রেগন্যান্সি গ্লো যেমন ঠিকরে বেরত ঠিক সেইরকমই মা হওয়ার পরও দীপিকার গ্ল্যামারে যেন কোনও ঘাটতি পড়েনি। বরং নিউলি মাম্মি দীপিকা পাডুকোন ইনস্টা স্টোরিতে মা হওয়ার পর নিত্যদিনের রূপচর্চার কী হাল তা বোঝাতে একটি মজার ভিডিও শেয়ার করেছিলেন।
/indian-express-bangla/media/post_attachments/d17321dd-a36.jpg)
আরও পড়ুন: মা হওয়ার পর কী ভাবে ত্বকের যত্ন নিচ্ছেন? জানালেন তারকা মম দীপিকা
দীপিকার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, একটা বিশাল ড্রাম ভর্তি জল। সেখান থেকে এক মুঠো জল তুলে মুখ ধুয়ে নিচ্ছেন। এই ভিডিও পোস্ট করে দীপিকা লেখেন, 'মা হওয়ার পর এটাই আমার স্কিন কেয়ার রুটিন'। যা থেকে এটা স্পষ্ট, গ্ল্যাম ডিভা দীপিকা পাডুকোনও আর পাঁচ সাধারণ মায়ের মতোই মেয়েকে নিয়ে ব্যস্ত। লক্ষ্মীছানাকে সামলানোর পর আর নিজের পরিচর্চার সময় পাচ্ছেন না।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us