Shah Rukh Khan: শাহরুখ-কে চড় মেরেছিলেন কিংবদন্তি অভিনেতা! সামনে এল বিরাট বড় সত্যি..

Shah Rukh Khan: বছরখানেক পরই শাহরুখ অভিনয় করেন দেবদাস- এ, সেই চরিত্র যেখানে একসময় দিলীপ কুমার ইতিহাস সৃষ্টি করেছিলেন। ছবিটি বিপুল সাড়া ফেলে এবং শাহরুখকে আরও এক বিশাল উচ্চতায় পৌঁছে দেয়...

Shah Rukh Khan: বছরখানেক পরই শাহরুখ অভিনয় করেন দেবদাস- এ, সেই চরিত্র যেখানে একসময় দিলীপ কুমার ইতিহাস সৃষ্টি করেছিলেন। ছবিটি বিপুল সাড়া ফেলে এবং শাহরুখকে আরও এক বিশাল উচ্চতায় পৌঁছে দেয়...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
srk

শাহরুখের জীবনে যা হয়েছিল...

Shah Rukh Khan-Dilip Kumar: দিলীপ কুমার এবং শাহরুখ খানের সম্পর্ক ছিল সাধারণের বহু ঊর্ধ্বে। এক আন্তরিক, গভীর এবং পারিবারিক বন্ধন। ১৯৫৫ সালের কালজয়ী চরিত্রে দিলীপ কুমার যে আবেগময় শক্তি দেখিয়েছিলেন, অনেক বছর পর, সঞ্জয় লীলা বনসালির দেবদাস ছবিতে অভিনয়ের আগে, শাহরুখ নিজে থেকেই কিংবদন্তির কাছে পরামর্শ নিতে গিয়েছিলেন। অভিনয়ে সেই আবেগের গভীরতা আনার জন্যই তিনি দিলীপ সাহেবের সান্নিধ্য খুঁজতেন।

Advertisment

সায়রা বানুও বরাবরই স্নেহভরে শাহরুখকে তাঁর “সন্তান” বলে উল্লেখ করেছেন। আর শাহরুখও সুযোগ পেলেই নিয়মিত তাঁদের বাড়িতে যেতেন। দিলীপ কুমারের শেষ দিন পর্যন্ত সেই বন্ধন অটুট ছিল। তবে এমন এক মুহূর্তও আছে যা অনেকের অজানা- যখন নিজে দিলীপ কুমারই একবার শাহরুখকে “চড়” মেরেছিলেন।

Jolly LLB 3 OTT Release: এবার OTT-তে জলি LLB! কবে-কোথায় দেখবেন আরশাদ-অক্ষয়ের নতুন ছবি?

Advertisment

২০০১ সালের জি সিনে অ্যাওয়ার্ডস মঞ্চে উপস্থাপনার সময় শাহরুখ হাসতে হাসতে স্মৃতিচারণ করেন- “আমার ভাগ্য ভালো যে বোম্বে প্রথম আসার পর দিলীপ সাহেবের সঙ্গে দেখা হয়েছিল। তিনি আমার গালে আলতো করে টোকা দিয়ে বলেছিলেন, ‘কঠোর পরিশ্রম করো!’ আমি আপনাদের বলি- পেশোয়ারের একজন মানুষ যখন হালকা টোকা দেন, তা যেন বেশ বড়সড় চড়ের মতোই লাগে!” 

তিনি হাস্যরস যোগ করে বলেন, “কিন্তু এতে আমার কোনও আপত্তি নেই। সেই ছোট্ট চড়ই আমার অভিনয়জীবনকে অন্তত দশ বছর এগিয়ে দিয়েছিল। তাই যদি আবার ক্যারিয়ারে উড়ান চাই, তাহলে হয়তো দিলীপ সাহেবকে বলতে হবে, আরেকটা কড়া করে চড় মারুন। হতে পারে সেটা আমাকে আরও দুই দশক এগিয়ে দেবে!” সেই অনুষ্ঠানে শাহরুখের সৌভাগ্য হয়েছিল মঞ্চে দিলীপ কুমার এবং সায়রা বানুকে স্বাগত জানানোর। তিনি গর্বভরে বলেন, “ভারতীয় সিনেমার যে মানুষটি ভিত্তি স্থাপন করেছেন, তাঁকে লাল গালিচা বিছিয়ে স্বাগত জানানোর সৌভাগ্য আমার হয়েছে। তাঁর একটুকু স্পর্শ আপনাকে ক্যারিয়ারে দশ বছর এগিয়ে নিয়ে যেতে পারে।”

Kamini Kaushal Death: থামল পথচলা, সিনে-দুনিয়া হারাল কিংবদন্তি কামিনী-কে

এ কথা অমূলক নয়। কারণ বছরখানেক পরই শাহরুখ অভিনয় করেন দেবদাস- এ, সেই চরিত্র যেখানে একসময় দিলীপ কুমার ইতিহাস সৃষ্টি করেছিলেন। ছবিটি বিপুল সাড়া ফেলে এবং শাহরুখকে আরও এক বিশাল উচ্চতায় পৌঁছে দেয়, প্রতিষ্ঠা করে ভারতীয় সিনেমার অন্যতম মহাতারকা হিসেবে। আজ শাহরুখ খান ভারতের সর্বাধিক সম্পদশালী অভিনেতা- প্রায় ১৪,০০০ কোটি টাকার মালিক। হয়তো সেই 'আশীর্বাদী চড়'- ই তাঁর সাফল্যের পথচলার প্রতীক হয়ে রয়ে গেছে।

ইনস্টাগ্রামে একবার সায়রা বানো লিখেছিলেন, "প্রথমবার শাহরুখকে যখন দেখি, অনেক তারকার ভিড়ে তিনি লাজুকভাবে দূরে দাঁড়িয়ে ছিলেন। আর আমি লক্ষ্য করি- ওর চেহারায় আমার শাহেনশাহ দিলীপ সাহেবের ছায়া আছে। আমি তখনই বলেছিলাম, যদি আমার ছেলে বেঁচে থাকত, তবে সে ঠিক শাহরুখের মতোই হত।" 

Dilip Kumar Entertainment News Today shah-rukh-khan