/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/helicopter-eela-7591.jpg)
মা-ছেলের সম্পর্কের নতুন সংজ্ঞা দেবে কাজল ও ঋদ্ধি সেনের এই ছবি
শুক্রবার বাংলার পাশাপাশি বলিউডে মুক্তি পাচ্ছে 'হেলিকপ্টার এলা'। এই ফ্যামিলি ড্রামার পাশাপাশি মুক্তি পাচ্ছে রোমান্টিক ড্রামা 'জলেবি' ও কমেডি ছবি 'ফ্রাই ডে'। ট্রেড অ্যানালিস্টদের মত অনুসারে কাজল ও ঋদ্ধি সেনের 'হেলিকপ্টার এলা' বক্স অফিসে ভাল ফলই করবে। গোবিন্দা ও বরুণ শর্মার 'ফ্রাই ডে' কতটা জায়গা করতে পারবে তা নিয়ে সন্দিহান সকলেই।
ট্রেড অ্যানালিস্ট গিরিশ ঘোষ বলেন, ''হেলিকপ্টার এলার ভাল শুরু করা উচিৎ। যেহেতু কাজলের বিশাল ফ্যান বেস রয়েছে, আর ট্রেলারেই বোঝা গিয়েছিল, ছবিটা মন কাড়তে পারে দর্শকের। প্রত্যেকে এখনও পর্যন্ত ছবিটা নিয়ে ইতিবাচক। কানাঘুষো শুনে আন্দাজ করা যাচ্ছে, ওপেনিংয়েই ২.৫ কোটি টাকা আয় করতে পারে এই ছবি। ৩.৫ কোটিরও ব্যবসা করতে পারে, তবে সেটা নির্ভর করছে ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটির ওপর।"
মা-ছেলের সম্পর্কের নতুন সংজ্ঞা দেবে কাজল ও ঋদ্ধি সেনের এই ছবি। ছেলে ভিভানের কথা ভুল বুঝে কলেজ জয়েন করে এলা (কাজল), যাতে সে ছেলের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারে। কলেজে সবাই ম্যাম বলে সম্বোধন করে এলাকে। সাময়িক অস্বস্তি হলেও সে তা সামলে নেয়। এর পর একে অপরের জীবনে জায়গা নিয়ে শুরু হয় সমস্যা। কী করে তার সমাধান করবে এলা আর ভিভান? সেই চিত্রনাট্যই পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক।
আরও পড়ুন, যৌন হেনস্থা নিয়ে প্যানেল তৈরিতে উদ্যোগী বলিউড
গত সপ্তাহে মুক্তি পেয়েছিল অন্ধাধুন। আয়ুষ্মান-তাবুর এই ছবি এখনও ভাল চলছে সিনেমা হলে। এদিকে চারটে বলিউড রিলিজের সঙ্গে তালিকায় রয়েছে দুটো হলিউড ছবিও। 'আ স্টার ইজ বর্ন' ও 'ফার্স্ট ম্যান' রিলিজ করছে শুক্রবারই। সব মিলিয়ে বক্স অফিস যুদ্ধটা বেশ জমাটি হবে মনে হচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us