/indian-express-bangla/media/media_files/2025/06/28/kaanta-laga-girl-2025-06-28-09-09-06.jpg)
প্রয়াত কাঁটা লাগা গার্ল
Kaanta Laga Girl Shefali Jariwala Demise: শেফালি জরিওয়ালা, এই নামটা শুনলেই মনে পড়ে যায় সেই নয়ের দশকের সুপারহিট গান 'কাঁটা লাগা'। মাত্র ৪২ বছর বয়সেই চিরঘুমের দেশে শেফালি। শুক্রবার রাতে শেফালির স্বামী পরাগ ত্যাগী মুম্বইয়ের বেলভিউ মিউনিসিপল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। কাঁটা লাগা গার্লের মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে একাধিক মিডিয়া রিপোর্ট মোতাবেক, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন শেফালি। সংবাদসংস্থা ANI-কে মুম্বই পুলিশ জানিয়েছে, 'আন্ধেরিতে ওঁর বাড়ি থেকেই মৃতদেহ উদ্ধার হয়েছে। রাত একটা নাগাদ খবর পেয়ে আমরা সেখানে গিয়েছি। ওঁর মরদেহ ময়নাতদন্তের জন্য আমরা কুপার হাসপাতালে পাঠিয়েছি। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।'
২০০০ সালের গোড়ার দিকে মিউজিক ভিডিও-র আইকনিক হিট গান 'কাঁটা লাগা'-র মাধ্যমেই রাতারাতি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। এরপর সলমন খান ও অক্ষয় কুমার অভিনীত মুঝসে শাদি করোগি-তে কাজ করেছেন। এছাড়াও সলমন খান সঞ্চালিত পপুলার রিয়্যালিটি শো বিগ বস ১৩-তে অংশ নিয়েছিলেন শেফালি। ২০০৪ সালে মিউজিশিয়ান হরমিত সিংয়ের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু, ২০০৯-এ আলাদা হয়ে যায় দুজনের পথ। ২০২৫-তে প্রয়াগ ত্যাগীর সঙ্গে দ্বিতীয়বার সংসার শুরু করেন।
আরও পড়ুন মঙ্গলে চরম দুঃসংবাদ! মা-কে হারিয়ে শোকাচ্ছন্ন জনপ্রিয় অভিনেত্রী ও বিগ বস প্রতিযোগী
শেফালির আকস্মিক মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত টিনসেলটাউন। সোশ্যাল মিডিয়ায় সতীর্থরা দুঃখপ্রকাশ করেছেন। পপ গায়ক মিকা সিং এক্স হ্যান্ডেলে শেফালির মৃত্যুতে শোকজ্ঞাপন করে লিখেছেন, 'এই খবর শুনে আমি খুবই দুঃখিত। আমাদের সকলের প্রিয় অভিনেত্রী, বন্ধু শেফালি সকলকে ছেড়ে চলে গেল। আমাদের মধ্যে তুমি চিরদিন থেকে যাবে। তোমার মৃত্যুর খবর এখবনও আমি বিশ্বাস করতে পারছি না। তোমার ওই মিষ্টি হাসি, সুন্দর ব্যবহারের জন্যই চিরদিন আমাদের মনে রয়ে যাবে। ওম শান্তি।' মিকা সিং ছাড়াও রাজীব আদাতিয়া, কাম্য পঞ্জাবি, অ্যালি গোনি সহ বহু সেলেব শেফালির আকস্মিক মৃত্যুতকে গভীর শোকপ্রকাশ করেছেন।
টেলি অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী সোশ্যাল মিডিয়া পোস্টে শোকবার্তায় লেখেন, 'এটা অবিশ্বাস্য। আমরা এই খবরে সত্যিই হতভম্ব। ওঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমার বন্ধু শেফালি জরিওয়ালা আর নেই এটা শুনে থমকে গিয়েছি। একটি পার্টিতে ওঁর সঙ্গে শেষবার দেখা হয়েছিল। জীবন সত্যিই খুব ছোট। আমার সঙ্গে বিগ বস ১৩-তেও ছিল। খুব অদ্ভুতভাবে সিদ্ধার্থ শুক্লার পর এবার শেফালিও চলে গেল।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us