/indian-express-bangla/media/media_files/2025/06/27/break-up-celeb-2025-06-27-14-08-21.jpg)
সম্পর্ক ভাঙল তারকার...
Celebrity Break up Story: বিচ্ছেদ বিষয়টা যেন খুব মাথাচাড়া দিয়ে উঠছে। এমনকি, তারকারা নিজেদের বহু বছরের দাম্পত্য ভেঙে যে ধরনের উদাহরণ সৃষ্টি করছেন, তাতে চমকে যেতে হয়। এমনকি এই তারকারাও যে সুখের সংসার ভেঙে নিজেদের জীবনে আলাদা রাস্তায় হাঁটতে পারেন, সেই নিয়ে না বললেই নয়। আরেক তারকা দম্পতির বিচ্ছেদের খবর শোনা যাচ্ছে। তাঁদের দীর্ঘদিনের ভালবাসা কি তবে শেষ? শোনা যাচ্ছে কিছুটা সেরকমই।
দীর্ঘ একটা যুগ তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে সর্বত্র। তবে, বর্তমানে সেসবের পাট চুকিয়ে তাঁরা নতুন শুরু করতে চলেছেন। তাঁদের সূত্র মারফত জানা যাচ্ছে তারকা নাকি মন থেকে ভীষণ ভাবে ভেঙে পড়েছেন। কিন্তু, নিজেকে ধরে রেখেছেন। প্রসঙ্গে, কেটি পেরি এবং তাঁর লং টার্ম বয়ফ্রেন্ড অরল্যান্ডো ব্লুম সম্পর্ক ভেঙে অন্য পথে রওনা দিয়েছেন। ঘনিষ্ঠ সূত্রে খবর, তিনি নাকি ভীষন দুঃখে রয়েছেন। ২০১৯ সালে তাঁরা বাগদান পর্ব সারেন। তারপর একসঙ্গেই থাকতেন। কিন্তু, যেহেতু বিয়ে হয়নি, তাই তাঁদের ডিভোর্সের মধ্যে দিয়ে যেতে হবে না। এবং সেকারণেই অনেকটা নিশ্চিন্ত তিনি।
Rath Yatra 2025: 'লোকে যাচ্ছে, পয়সা আসছে সরকারের..', দীঘার রথ নিয়ে যা বললেন মানসী সিনহা
এর আগেও একবার কেটি সম্পর্কের পর বিয়ে করেছিলেন তিনি। এবং সেই সম্পর্ক যেহেতু ভেঙে যায়, তখন তাঁকে ধরে রাখা সম্ভব ছিল না। তিনি যে যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছিলেন, সেকথা অনেকেই জানেন। শুধু তাই নয়, এবারও তাঁর প্রেমিক অরল্যান্ডোর সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যাওয়ার পরও তিনি এতেই শান্তিতে যে ডিভোর্সের মধ্যে দিয়ে তাঁকে যেতে হবে না। তবে কিভাবে এই যন্ত্রণা থেকে সরিয়ে রাখছেন তিনি নিজেকে?
সূত্রের মারফত খবর, তিনি এখন কাজে ব্যস্ত। এবং নানা ট্যুরে নিজেকে ব্যস্ত রেখেছেন। এবং যাতে এই সব চিন্তাভাবনা থেকে দূরে থাকেন, তাই নানা পন্থা অবলম্বন করেছেন। এমনকি, রাস্তায় তিনি মাঝে মধ্যে নানা কাজ করতেও ব্যস্ত হতে যাচ্ছেন। শোনা যাচ্ছে, যে বাড়িতে তিনি তাঁর প্রেমিকের সঙ্গে থাকতেন, সেই বাড়িটাও নাকি এখন তিনি ছেড়ে বেড়িয়ে গিয়েছেন। তাঁরা চেয়েছিলেন, সেই পারিবারিক বাড়িটিকে নিজেদের করে গড়ে তুলবেন, তাঁদের পরবর্তী জেনারেশন থাকবে সেখানে। কিন্তু, সেসব প্ল্যান এখন একেবারেই বদলে গেল। বরং, কেটি এখন ট্যুরে ব্যস্ত থাকায় তিনি এসবে মন দিচ্ছেন না।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us