Actress Father Death: শোকের ছায়া চোপড়া পরিবারে, কাছের মানুষকে হারিয়ে চোখে জল প্রিয়াঙ্কা-মান্নারার

Mannnara Chopra Father: কাজল-রানি মুখোপাধ্যায়ের মতোই কাছের মানুষকে হারালেন বলিউডের দেশিগার্ল প্রিয়াঙ্কা চোপড়া। তুতো বোন মডেল ও অভিনেত্রী মান্নারা কান্নার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Mannnara Chopra Father: কাজল-রানি মুখোপাধ্যায়ের মতোই কাছের মানুষকে হারালেন বলিউডের দেশিগার্ল প্রিয়াঙ্কা চোপড়া। তুতো বোন মডেল ও অভিনেত্রী মান্নারা কান্নার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
প্রয়াত অভিনেত্রীর বাবা

প্রয়াত অভিনেত্রীর বাবা

Mannara Chopra Father Death: বিনোদুনিয়ায় লাগাতার দুঃসংবাদ। সদ্য প্রাক্তন স্বামীকে হারিয়েছেন বলিউডের এককালীন দাপুটে অভিনেত্রী করিশ্মা কাপুর। তার কিছুদিন আগেই বাবাকে হারিয়েছেন অভিনেত্রী নেহা ধুপিয়া। ভাই মুকুল দেবকে হারিয়ে শোকার্ত রাহুল দেব। কাকাকে হারিয়েছেন মুখোপাধ্যায়ের বাড়ির দুই মেয়ে কাজল ও রানি। খুব অল্প সময়ের ব্যবধানে আরও এক মৃত্যু সংবাদ। প্রয়াত দেশিগার্ল প্রিয়াঙ্কা চোপড়ার পিশেমশাই রামন রাই হন্ডা। সম্পর্কে তিনি তুতো বোন মান্নারা চোপড়ার বাবা। গত ১৬ জুন পরলোক গমন করেন মডেল ও অভিনেত্রী মান্নারার বাবা। পেশায় তিনি ছিলেন একজন আইনজীবী। 

Advertisment

সোশ্যাল মিডিয়ায় বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে একটি আবেগঘন পোস্টে মান্নারা লেখেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা আমাদের বাবাকে হারিয়েছি। ১৬ জুন বাবা আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছেন। উনি ছিলেন আমাদের পরিবারের কাণ্ডারি।' ১৮ জুন মুম্বইয়ে শেষকৃত্য সম্পন্ন হবে মান্নারার বাবা প্রয়াত আইনজীবী রামন রাই হন্ডার। দিল্লি উচ্চ আদালতের আইনজীবী ছিলেন। বিদায়বেলায় রেখে গেলেন তাঁর স্ত্রী আর দুই কন্যাকে। জানা যাচ্ছে, বয়সজনিত কারনে বেশ কিছুদিন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তবে অসুস্থতার নির্দিষ্ট কোনও কারণ প্রকাশ্যে আসেনি। রামন রাই হন্ডার মৃত্যুতে চোপড়া পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন ভারী বৃষ্টিতে ক্লিনিকের বাইরে আলিয়া, দ্বিতীয় প্রেগন্যান্সি চর্চা উসকে ক্যামেরাবন্দি মহেশ কন্যা

সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্নারার তুতো বোন অভিনেত্রী মীরা চোপড়া। মান্নার বাবার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন ও সহানুভূতি জানিয়েছেন। ইনস্টা বলিউড-এর সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, 'সদ্য আমার কাছে খবর এল। অনুষ্ঠানে আসার পরই আমি জেনেছি। ভিকি জেন আমাকে ওঁর মৃত্যুর খবরটা দিল। হাসপাতালে ভর্তি ছিলেন সেটা জানতাম। এমনিতে সুস্থই ছিলেন। আচমকা কী হয়ে গেল বুঝতে পারলাম না। এটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। অনুষ্ঠান শেষ হলেই আমি যাব। বাবাকে হারানোর চেয়ে মর্মান্তিক ঘটনা আর কী হতে পারে! মান্নারা, মিতালি দুজনের আমার খুব কাছের। যে কোনও পারিবারিক অনুষ্ঠানে আমরা একত্রিত হয়ে আনন্দ করি। অত্যন্ত খারাপ একটা খবর।' সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, মুম্বই বিমানবন্দরে চোখে জল মান্নারার। ১৬ জুন বাবার মৃত্যুর খবর পেয়ে মুম্বই এসেছেন। সঙ্গে ছিলেন তাঁর বোনও। সেলেব পাপারাজ্জিদের লেন্সবন্দি সেই আবেগঘন মুহূর্ত। 

আরও পড়ুন পোলো ম্যাচের মাঝেই অকাল প্রয়াণ, মৃত্যুর আগে কার সঙ্গে শেষ ছবি করিশ্মার প্রাক্তন স্বামীর?

Bollywood News death news