/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/nusrat-759-3.jpg)
বিয়ের আগে আনন্দে নুসরত। ফোটো- ইনস্টাগ্রাম
১৯ জুন বিয়ে অভিনেত্রী সাংসদ নুসরত জাহানের। শুক্রবার রাতেই বোদরুমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন হবু দম্পতি। সেখানে পৌঁছে কী করছেন নায়িকা? নিজের ইনস্টাগ্রামে এদিন ছবি পোস্ট করেছেন নুসরত। বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল নব্য নির্বাচিত সাংসদকে। ১৭ তারিখে ছিল পার্টি আর মঙ্গলবার রয়েছে মেহেন্দির অনুষ্ঠান ও পুল পার্টি। বোহেমিয়ান থিমে সাজানো মেহেন্দির অনুষ্ঠান। বোদরুমের পাম অ্যাভিনিউয়ের ইডেন ইম্পেরিয়াল সেজে উঠবে নুসরত-নিখিলের বিয়ের মূহুর্তে।
নুসরতের বিয়ের মেকআপে থাকছেন সায়ন্তন ও হেয়ারে শর্মিষ্ঠা। নুসরতের বন্ধু স্টাইলিস্ট স্যান্ডিও থাকছেন পুরোটা দেখার জন্য। তবে বিয়েতে সব্যসাচীর ডিজাইনার লেহঙ্গা পরছেন নুসরত। নিখিলের পোশাক ডিজাইন করবেন সব্যসাচী। আর ২০ জুন রাতে থাকছে ‘হোয়াইট ওয়েডিং ফরমাল’। মিমি চক্রবর্তীও পৌঁছে গিয়েছেন বোদরুমে।
View this post on InstagramNo caption on my mind...!! Need ur blessings.. like always..!! #thenjaffair
A post shared by Nusrat (@nusratchirps) on
আরও পড়ুন, নুসরতের বিয়েতে তুরস্কে আমন্ত্রিত কারা?
ডেস্টিনেশন বিয়ের উদ্দেশ্যে বোদরুম যাওয়ার আগে রাতে নুসরতের বাড়িতেই বসেছিল গায়ে হলুদের আসর। যদিও তার কোনও ছবি মিডিয়ার কাছে এসে পৌঁছয়নি। তবে শনিবার ইনস্টাগ্রামে নিজের গায়ে হলুদের ছবি দিয়েছিলেন নুসরত। তবে ক্যাপশন লিখেছিলেন বাবাকে নিয়ে। শনিবার ফাদারস ডে। সেই কারণেই শুক্রবারের বাবার সঙ্গে গায়ে হলুদের একটি ছবি শেয়ার করেছেন নায়িকা। ছবিতে দেখা যাচ্ছে বাবাকে জড়িয়ে ইমোশনাল হয়েছেন নুসরত। তারপরে নুসরতের ইন্ডাস্ট্রির বন্ধু নায়িকা তুনশ্রী চক্রবর্তী গায়ে হলুদের ছবি শেয়ার করেছেন।
তবে কথা ছিল বিয়ের পর্ব সেরে শীঘ্রই দেশে ফিরবেন নায়িকা। কারণ ২৫ তারিখ দিল্লিতে সাংসদ হিসাবে প্রথম অধিবেশনে যোগ দেবেন তিনি। কিন্তু শোনা গেল, প্রথম দিনের অধিবেশনে থাকবেন না নুসরত। পিছিয়ে দিলেন শপথ নেওয়ার দিনও। দেশে ফিরে ২৫ তারিখের পরে আইনি মতে বিয়ে সারবেন নিখিল ও নুসরত। তারপরে আইটিসিতে হবে রিসেপশন পার্টি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us