/indian-express-bangla/media/media_files/2025/05/28/pOGD32foRNoJV3vSBiNX.jpg)
বাজার দাপিয়ে এই ৫টি স্মার্টফোন জুনে 'খেলা দেখাবে'! অসাধারণ ফটোগ্রাফি, সেরা ফিচার্স অবাক করবেই
Upcoming Smartphones In June 2025: মে মাসের শেষে, জুনের প্রথমে বেশ কিছু স্মার্টফোন লঞ্চ হতে চলেছে ভারতের বাজারে। ২৬শে ইতিমধ্যে লঞ্চ হয়েছে ৭০০০mAh ব্যাটারি সহ iQOO Neo 10 স্মার্টফোন। IQOO Neo 10 গেমিং ফোনটি ৪০ হাজার টাকারও কম দামে লঞ্চ করা হয়েছে। ১ জুনের আগে অনেক এমন বেশ কয়েকটি দূর্দান্ত স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুত, একটি বা দুটি নয়, রিপোর্ট অনুসারে জুনে ভারতে চারটি স্মার্টফোন এন্ট্রি নিতে চলেছে। আসুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক সেই ফোনগুলির ফিচার্স ও স্পেসিফিকেশন সম্পর্কে।
আরও পড়ুনঃ- বাড়িতেই এবার ভরপুর বিনোদন! ১২ হাজারের নীচে পেয়ে যান দুর্দান্ত ফিচার্সের লেটেস্ট স্মার্ট টিভি
Tecno POVA CURVE 5G
টেকনোর নতুন ৫জি স্মার্টফোন ভারতে লঞ্চ হতে চলেছে। Tecno Pova Curve 5G ভারতে ২৯ মে, ২০২৫ তারিখে দুপুর ১২ টায় লঞ্চ হবে। এই সম্পর্কে তথ্য ইতিমধ্যেই Flipkart-এর মাইক্রোসাইটের মাধ্যমে দেওয়া হয়েছে। দুর্দান্ত AI বৈশিষ্ট্য এবং কার্ভড AMOLED ডিসপ্লে সহ এটি একটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন। এতে ৫৫০০ এমএএইচ ব্যাটারির পাশাপাশি থাকছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
Motorola Razr 60
Motorola Razr 60 স্মার্টফোনটি ভারতে ২৮ মে, লঞ্চ হওয়ার কথা। আসন্ন স্মার্টফোনটি সম্পর্কে ইতিমধ্যেই অনেক কিছু তথ্য সামনে এসেছে। নয়া এই স্মার্টফোনটির পিছনে থাকবে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। সামনে থাকবে একটি ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটিতে দুর্দান্ত এআই ফিচারও থাকবে। তিনটি রঙের বিকল্পে পাওয়া এই ফোনটিতে স্ক্রিন সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন। ফোনটিতে ৬.৯ ইঞ্চির ডিসপ্লে থাকবে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
আরও পড়ুনঃ- লক্ষ লক্ষ টাকা আয়ের বিরাট সুযোগ, ঘরে বসেই লাখপতি হন ইনস্টাগ্রামের দৌলতে
Realme GT 7T
রিয়েলমির নতুন স্মার্টফোনটি ইতিমধ্যে ভারতে লঞ্চ হয়েছে। এই স্মার্টফোনে রয়েছে ৭,০০০mAh ব্যাটারি। MediaTek Dimensity 9400e চিপসেট। দাবি করা হচ্ছে যে মাত্র ১৫ মিনিট চার্জে ফোনটি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে। এতে ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। Realme GT 7 এর 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 39,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 42,999 টাকা। 12GB RAM + 512GB স্টোরেজ মডেলের দাম 46,999 টাকা। এটি IceSense কালো এবং IceSense নীল রঙের বিকল্পে লঞ্চ করা হয়েছে।
আরও পড়ুনঃ- অঝোর বৃষ্টিতেও 'চাঙ্গা' রাখতে চান আপনার ইভি? মেনে চলুন এই নিয়মগুলি, না হলেই খেলনা গাড়িতে পরিণত হবে সাধের স্কুটার
Alcatel V3 Classic 5G, V3 Pro 5G, V3 Ultra 5G
ভারতে লঞ্চ হল Alcatel V3 Classic 5G, V3 Pro 5G, V3 Ultra 5G!
এই ফোনে ১০৮ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে ৫০১০mAh ব্যাটারি থাকবে যা ৩৩W দ্রুত চার্জিং সহ সজ্জিত হবে। ফোনটিতে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি চিপসেট। এতে ৬.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট স্ক্রিনের সাথে আসবে।
আরও পড়ুনঃ- সবচেয়ে সস্তা পোর্টেবল এসি! নেই ফিটিংয়ের ঝামেলা, ৫০০ টাকারও কমে মিলবে বিরাট স্বস্তি
ফোনটিতে ৮ জিবি RAM-এর সাথে ৮ জিবি ভার্চুয়াল র্যাম থাকবে। ভারতে Alcatel V3 Classic 5G এর দাম শুরু হচ্ছে 12,999 টাকা থেকে 4GB + 128GB ভেরিয়েন্টের জন্য, যেখানে 6GB + 128GB ভেরিয়েন্টের দাম 14,999 টাকা। এদিকে, Alcatel V3 Pro 5G এর 8GB + 256GB RAM এবং স্টোরেজ কনফিগারেশনের জন্য 17,999 টাকা। Alcatel V3 Ultra 5G এর 6GB + 128GB এবং 8GB + 128GB ভার্সনের দাম যথাক্রমে 19,999 টাকা এবং 21,999 টাকা। তিনটি হ্যান্ডসেটই ২রা জুন থেকে Flipkart এর মাধ্যমে কেনার সুযোগ মিলবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us