/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/10/ziva.jpeg)
হাত জোর করে প্রার্থনা ধোনি কন্যা জিভার
সোমবার আইপিএলের লিগ টপার চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে খেলা চলাকালীন একটি ছবি ভাইরাল হয়েছে, যা আলোড়ন সৃষ্টি করেছে নেটদুনিয়ায়। ছবিতে দেখা গেছে, ম্যাচ জিততে বাবার জন্য ঈশ্বরের কাছে হাত জোর করে প্রার্থনা করছে ধোনি কন্যা জিভা। এর এই ছবি ভাইরাল হতেই আবেগে ভেসে গিয়েছে নেটদুনিয়া।
সেদিনের সেই ম্যাচে চেন্নাই জিতলে শীর্ষস্থান নিশ্চিত ছিল চেন্নাই সুপার কিংসের। তবে দিল্লি ক্যাপিটালস দারুণ পারফরম্যান্স দেখিয়ে দুই বল বাকি থাকতে তিন উইকেটে ম্যাচ জিতে নেয়। সোমবার দিল্লি ক্যাপিটালসের (DC)-র বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ম্যাচের সময় চেন্নাই সুপার কিংসের (CSK)-র জন্য অনেকে প্রার্থনা করেছিল। তবে অন্যতম স্পেশাল একজন ধোনিদের জন্য প্রার্থনা করেছিলেন সোমবার। আর সে হল সিএসকে অধিনায়ক ধোনির কন্যা জিভা সিং ধোনি। সিএসকে অধিনায়ক এমএস ধোনির মেয়ে জিভাকে স্ট্যান্ডে দেখা গিয়েছে বাবার দলের জয়ের জন্য প্রার্থনা করতে। ৫ বছর বয়সী ছোট্ট জিভা যেভাবে বাবার জন্য হাতজোড় করে প্রার্থনা করছে, তা দেখে নেটিজেনরা আপ্লূত হয়েছেন। বাবার প্রতি এত ভালবাসা মুগ্ধ করেছে সকলকেই।
Cute fan girl 😍💛@MSDhoni#IPL2021#WhistlePodupic.twitter.com/v1NRT4gFgM
— DHONI Era™ 🦁 (@TheDhoniEra) October 4, 2021
আরও পড়ুন: বাঘের সঙ্গে দড়ি টানাটানি! যুবরাজের নতুন ইনিংস ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
স্ট্যান্ডে জিভার আচরণ নজর কাড়ে সকলের। চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ছোট্ট মেয়ে জিভাকে বেশ কয়েকবার দেখা যায়, ইয়েলো আর্মির জন্য নিজের গলা ফাটাতে। কিন্তু এই ম্যাচে যখন সিএসকে ক্রমশ ম্যাচ হারতে বসেছে, তখন গ্যালারিতে বসে করজোড়ে ঈশ্বরকে ডাকছিল জিভা, যাতে তার বাবার দল জিতে যায়। কিন্তু সেদিনের তার সেই প্রার্থনা কাজে না আসায় খানিক হতাশ জিভা।
Ziva praying for the #CSK win. pic.twitter.com/r10hPkSxnd
— Johns. (@CricCrazyJohns) October 4, 2021
Ziva Praying for #csk win🥺
Literally The cutest thing I saw today!#MSDhonipic.twitter.com/c0RFUcnURi— Rolly🕊️ (@Idk_Rolly) October 4, 2021
Just CSKian things.
— Vivek. (@imvikky07) October 4, 2021
Ziva 😂
#DCvCSKpic.twitter.com/1tfEPySThZ
Ziva praying for Papa's team 😇#DCvsCSKpic.twitter.com/3fXP2pRrzS
— Debarati. (@DEBARATI2002) October 4, 2021
Cho Chuweet Ziva ❤️ https://t.co/BDB3my9QVS
— Vaishnavi (@VaishnaviNaid12) October 5, 2021
আর জিভার এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জিভা যখন প্রার্থনা করছিলেন, পাশে মা সাক্ষী ধোনি দেখছিলেন শুধু। যখন এই ঘটনা ঘটেছে, তখন ১৩৭ রান তাড়া করতে গিয়ে দিল্লি ১৭ ওভারে ১০৯/৬ স্কোরে ছিল।
আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টের ছড়াছড়ি। পাঁচ বছরের ছোট্ট জিভা যেভাবে তার মায়ের কোলে বসে ঠাকুরকে ডাকছিলেন, সেই কিউট ছবি দেখে আর থাকতে পারছিলেন না নেটিজেনরা, ছোট্ট মেয়ের এই কাণ্ডে দেখে আবেগে ভেসে গিয়েছেন নেটিজেনরা। এই ছবি ভাইরাল হতেই তাতে অজস্র ভিউ হয়েছে। অনেকেই একরত্তি এই মেয়ের এই কাণ্ড দেখে তাঁদের নানান প্রতিক্রিয়া কমেন্টে জানিয়েছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us