Kaliganj bomb blast:কালীগঞ্জে তৃণমূলের উল্লাসের বলি ছোট্ট তামান্না! ফের গ্রেফতার ৪, হুমকিতে আতঙ্কে পরিবার

Tamanna Khatun murder: নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার দিন মোলান্দি গ্রামে তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। সেই বোমার আঘাতেই প্রাণ হারিয়েছে ছোট্ট শিশু তামান্না খাতুন।

Tamanna Khatun murder: নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার দিন মোলান্দি গ্রামে তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। সেই বোমার আঘাতেই প্রাণ হারিয়েছে ছোট্ট শিশু তামান্না খাতুন।

author-image
Mousumi Das Patra
New Update
Raipur ISIS case,  Chhattisgarh ATS  ,minors arrested  ,UAPA charges  ,ISIS module India , Pakistan-based module,  social media radicalisation,  fake Instagram IDs,  anti-India activities  ,Vijay Sharma statement,রায়পুর আইএসআইএস মামলা  ,ছত্তিশগড় এটিএস  ,নাবালক গ্রেফতার  ,ইউএপিএ মামলা  ,আইএসআইএস মডিউল  ,পাকিস্তান ভিত্তিক নেটওয়ার্ক  ,সোশ্যাল মিডিয়া র‍্যাডিকালাইজেশন,  ফেক ইনস্টাগ্রাম আইডি  ,দেশবিরোধী কার্যকলাপ  ,বিজয় শর্মার বক্তব্য

প্রতীকী ছবি।

Kaliganj bomb blast:কালীগঞ্জ উপনির্বাচনের গণনা চলাকালীন মোলান্দিতে বোমার আঘাতে বালিকার খুন হওয়ার ঘটনায় ফের গ্রেফতারি। শুক্রবার রাতে পুলিশ আরও ৪ জনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় পুলিশ এখন ওপর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করেছে। কালীগঞ্জের উপনির্বাচনের গণনা চলাকালীন মোলান্দিতে সকেট বোমা ফেটে ছিন্নভিন্ন হয়ে যায় একরত্তি তামান্না খাতুনের শরীর। সেই ঘটনায় শুক্রবার রাতে পুলিশের হাতে ধরা পড়েছে নবাব সেখ, হাবিবুল সেখ, গাওয়াল সেখ ও বিমল সেখ। 

Advertisment

এই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত শেষের দু'জন সম্পর্কে পিতা-পুত্র। বেশি রাতে পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে তাদের ধরা হয়। এই মামলায় মোট ৯ জন গ্রেফতার হল। ধৃত ৪ জনকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হবে। ৭ দিনের পুলিশি হেফাজতের জন্য আবেদন করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রশ্ন উঠেছে ঘটনার ৫ দিন হয়ে গেলে বাকি অভিযুক্তরা কেন অধরা রয়ে গেল? গোটা এলাকায় এই বিষয়টি নিয়ে পুলিশের বিরুদ্ধেও চূড়ান্ত ক্ষোভ রয়েছে। বালিকা খুনে আনোয়ার ও আদর সেখদের বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় প্রচুর বোমা মজুত রয়েছে। এখানেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। শুক্রবার মোলান্দি গ্রামে বোম্ব স্কোয়াড আসে। বাকি অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছে। শুক্রবার কৃষ্ণনগর জেলা আদালতে গোপন জবানবন্দি দিতে আসেন তৃণমূলের বিজয়োল্লাসের খুন হওয়া তামান্না খাতুনের মা সাবিনা বিবি। 

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: কসবার ল' কলেজে গণধর্ষণের সময় ঘটনাস্থলেই ছিলেন এই ব্যক্তি, পুলিশ ধরল তাকেও

তিনি বলেন, 'আমার মেয়ের জন্য জজ সাহেবের কাছে এসেছিলাম। আমি বিচার চেয়েছি।' ঘটনার পর কেটে গিয়েছে ৫ দিন। এখনও গোটা এলাকা থমথমে হয়ে রয়েছে। গ্রামের মোড়ে রয়েছে পুলিশের গাড়ি। ওই পরিবারকে এখনও হুমকির মুখে পড়তে হচ্ছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্কও রয়েছে।

আরও পড়ুন- Kasba gang rape:'কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রণ তৃণমূলের গুন্ডা-ধর্ষকদের হাতে', কসবার গণধর্ষণ নিয়ে সোচ্চার শুভেন্দু

Child death Arrested Kaliganj bomb blast