/indian-express-bangla/media/media_files/2025/06/09/uOBgZqJpvjULTUzujKV4.jpg)
Bowbazar building collapse: বউবাজারে এই বাড়িটির একাংশ ভেঙে পড়ে বিপত্তি ঘটে। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।
Bowbazar building collapse:শহর কলকাতায় আবারও বড়সড় বাড়ি বিপর্যয়। মেরামতির কাজ চলাকালীন হঠাৎই ভেঙে পড়ে পুরনো বাড়ির একাংশ। মারাত্মক এই দুর্ঘটনায় গুরুতর আহত এক শ্রমিক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার কলকাতার বউবাজার এলাকায় শ্রীনাথ দাস লেনের একটি বাড়িতে মেরামতির কাজ চলছিল। বাড়িটি মেরামতির কাজে যুক্ত ছিলেন পাঁচ শ্রমিক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎ করেই ওই বাড়ির দোতলার ছাদের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মারাত্মক ওই দুর্ঘটনায় এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে গতকাল এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছোয় বউবাজার থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দল। তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ। জানা গিয়েছে ওই বাড়িটিতে বেশ কয়েকটি পরিবার বাস করে।
বহু পুরনো ওই বাড়িতে মেরামতির কাজ চলছিল। সেই কাজ করতে গিয়েই গতকাল এই বড়সড় বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে। গতকাল এই বাড়িরই একাংশে মেরামতির কাজ চলছিল। সেই কাজ চলার সময় আচমকা ছাদের একাংশ ভেঙে পড়ে বড়সড় বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- Kolkata News: কলকাতায় 'কোটিপতি' বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার, মৃতের পরিচয় জানেন?


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us