Suvendu Adhikari:শুভেন্দু অধিকারীকে পাগলা হাতির সাথে তুলনা, তৃণমূল নেতার মন্তব্যে উত্তাল রাজ্য

Suvendu Adhikari:রাজ্যের বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ জেলা তৃণমূল সভাপতির। এরই পাশাপাশি কংগ্রেসকে বিজেপির দালাল বলে আক্রমণ করেন তিনি।এদিনের সভায় উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদার সহ জেলা নেতৃত্ব।

Suvendu Adhikari:রাজ্যের বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ জেলা তৃণমূল সভাপতির। এরই পাশাপাশি কংগ্রেসকে বিজেপির দালাল বলে আক্রমণ করেন তিনি।এদিনের সভায় উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদার সহ জেলা নেতৃত্ব।

author-image
Madhumita Dey
New Update
Suvendu Adhikari Malda rally,  BJP West Bengal,  TMC attack Malda  ,200-day work promise  ,Abas Yojana housing,  2026 West Bengal elections  ,Bengal political news,শুভেন্দু অধিকারী মালদা জনসভা,  বিজেপি পশ্চিমবঙ্গ,  তৃণমূল আক্রমণ,  ২০০ দিনের কাজ  ,আবাস যোজনা,  ২০২৬ বিধানসভা নির্বাচন  ,বাংলার রাজনৈতিক খবর

শুভেন্দু অধিকারীকে পাগলা হাতির সাথে তুলনা,শিকল দিয়ে বেঁধে রাখার নিদান মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির।

TMC Attacks Suvendu: শুভেন্দু অধিকারীকে পাগলা হাতির সাথে তুলনা,শিকল দিয়ে বেঁধে রাখার নিদান মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির। সরকারের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে মালদার পোস্ট অফিস মোড়ে সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ জেলা তৃণমূল সভাপতির। এরই পাশাপাশি কংগ্রেসকে বিজেপির দালাল বলে আক্রমণ করেন তিনি।এদিনের সভায় উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদার সহ জেলা নেতৃত্ব। 

Advertisment

 মালদা জেলা তৃণমুল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, "তৃণমুল কংগ্রেস কর্মীরা আজকের দিনে প্রমান করে দিয়েছেন বন্ধু আগামী দিন মালদা মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির।আজকে মালদার মানুষ পায়ে পা মিলিয়ে বুঝিয়ে দিয়েছেন বুক চিতিয়ে মাথা উঁচু করে বলেছেন এই বিজেপি আর না। এই বিজেপির বাংলায় তোমার স্থান নেই।এই বিজেপির দালাল কংগ্রেস তোমার মালদায় কোন স্থান নেই। এই বন্ধু সিপিএম দু চারটা লালঝান্ডা ঘাড়ে করে নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছো পশ্চিমবঙ্গের মালদায় তোমার কোন স্থান নেই। আপনাদের সামনে শুধু অনুরোধ করব আমরা বিধায়ককে দেখতে পাচ্ছি যিনি বিধানসভায় পাগলামো করছেন। পশ্চিমবঙ্গের সাথে সাথে মালদা জেলার মানুষকে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আবেদন করবো।পাগলের মত সে আওয়াজ তুলছে কখনো বিধানসভার ভেতরে ঢুকে গান করছে আবার বিধানসভার বাইরে কাঁদছেন কখনো বিধানসভার বাইরে হা হা করে হাসছেন। একটা মানুষ সম্পূর্ণ রূপে পাগল হয়ে গেলে এই রকম বিকৃত মস্তিষ্কের মানুষ এই কাজ করতে পারে । বিজেপির বিরোধী দলনেতা পাগলের প্রলাপ বকচ্ছেন। আমরা গ্রামের মানুষ জানি যখন কোন হাতি পাগল হয়ে যায় সেই হাতিকে শিকল দিয়ে বাঁধা হয়। শিকল দিয়ে তার পা বেঁধে গ্রামের সমস্ত মানুষ এককাট্টা হয়ে তাকে পাগলা গারোদে পাঠায়। শুভেন্দু অধিকারীরও হাত পা শিকল দিয়ে বেঁধে রাখতে হবে। না হলে যে ভাবে সাম্প্রদায়িক কথাবার্তা বলছে পশ্চিবঙ্গটাকে ভাগ করার চেষ্টা করছে আমাদের সম্প্রীতি নষ্ট করছে। 

 অন্যদিকে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, ওনার মত একজন মিথ্যাবাদী ওনার মত নাটক কেউ কখনও করতে পারবে না। উনি যে ভাবে বিধানসভার মাটিতে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে আক্রমন করেছেন তাতে ওনার পানিশমেন্ট হওয়া উচিত। উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, একজন বিজেপি কর্মী গায়ে হাত দিয়ে দেখুক যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে। বিরোধী দলনেতা তৃণমূলের এক একজন নেতার কুকৃত্তি ফাঁস করছে। আর সেই কারণেই তৃণমূল নেতারা এইভাবে বিরোধী দলনেতাকে আক্রমণ করছে।

আরও পড়ুন - নিজের রাজ্যে চাকরির সাধ অধরাই রইল! বিমান দুর্ঘটনায় নার্সের মৃত্যুতে এক স্বপ্ন ভেঙে চুরমার!

Suvendu Adhikari