Donald Trump: হঠাতই ভোলবদল!'ডিগবাজি' ট্রাম্পের, ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে ভিন্ন সুর মার্কিন প্রেসিডেন্টের গলায়

Donald Trump On india pakistan ceasefire: ভারত শুরু থেকেই বলে আসছে, সংঘর্ষ বিরতির অনুরোধ পাকিস্তান থেকেই এসেছিল এবং এতে কোনও তৃতীয় পক্ষের ভূমিকা ছিল না। ভারতীয় প্রতিরক্ষা বাহিনী পাল্টা কড়া জবাব দেওয়ার পর পাকিস্তান শান্তির প্রস্তাব দেয় এবং ১০ মে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তি হয়।

Donald Trump On india pakistan ceasefire: ভারত শুরু থেকেই বলে আসছে, সংঘর্ষ বিরতির অনুরোধ পাকিস্তান থেকেই এসেছিল এবং এতে কোনও তৃতীয় পক্ষের ভূমিকা ছিল না। ভারতীয় প্রতিরক্ষা বাহিনী পাল্টা কড়া জবাব দেওয়ার পর পাকিস্তান শান্তির প্রস্তাব দেয় এবং ১০ মে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তি হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Donald Trump news,  Trump Colombia military threat,  US Colombia tensions,  Latin America political crisis,  Trump Petro conflict  ,Colombia cocaine trafficking allegations  ,US military action Colombia,  Trump Venezuela raid reaction  ,Gustavo Petro news  ,US foreign policy Latin America,ডোনাল্ড ট্রাম্প খবর  ,কলম্বিয়া নিয়ে ট্রাম্পের হুমকি  ,যুক্তরাষ্ট্র কলম্বিয়া উত্তেজনা,  লাতিন আমেরিকা রাজনৈতিক সংকট,  গুস্তাভো পেত্রো ট্রাম্প সংঘাত,  কলম্বিয়া কোকেন পাচার অভিযোগ,  কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান,  ভেনেজুয়েলা ইস্যু যুক্তরাষ্ট্র , আন্তর্জাতিক রাজনীতি খবর  ,বিশ্ব রাজনীতির সর্বশেষ খবর

হঠাতই ভোলবদল!'ডিগবাজি' ট্রাম্পের, ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে ভিন্ন সুর মার্কিন প্রেসিডেন্টের গলায়

Donald Trump On india pakistan ceasefire: ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ বিরতির মধ্যস্থতা নিয়ে বারে বারে নিজের কৃতিত্ব দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি নিজেই  আগের অবস্থান থেকে সরে এলেন। কাতারের দোহায় এক আলোচনায় তিনি বলেন, “আমি বলছি না যে আমি মধ্যস্থতা করেছি, কিন্তু আমরা সাহায্য করেছি।”

Advertisment

কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, সুপ্রিম 'ধমক' বিজেপির শাহ' কে

এর আগে, ট্রাম্প দাবি করেছিলেন যে তিনিই দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তানকে সংঘর্ষবিরতিতে রাজি করেয়েছিলেন। তবে এবার তিনি আগের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে একেবারে অন্যরকম বিবৃতি দিয়েছেন। ট্রাম্প স্পষ্ট করে বলছেন,  "ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ হয়ে  উঠেছিল। আমি উভয় দেশের সাথে কথা বলে পরিবেশ শান্ত করেছি। তবে, মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন যে আমি আশা করি ভবিষ্যতেও দু'দেশ নিজেদের মধ্যে শান্তি বজায় রেখে চলবে"।  যদিও ভারত ও  পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতির ঘোষণা প্রথম করেন মার্কিন প্রেসিডেন্ট। উত্তেজনা আবহে দু'দেশের মধ্যে 'মধ্যস্থতার' কৃতিত্ব ট্রাম্প বারে বারে নেওয়ার চেষ্টা করেছেন। যদিও ভারত স্পষ্ট করে জানিয়েছে যে পাকিস্তানের ডিজিএমও নিজেই ফোন করে সংঘর্ষ বিরতির অনুরোধ করেছিলেন।

Advertisment

ভারতের সামনে নতজানু পাকিস্তান! অত্যন্ত স্পর্শকাতর বিষয়ে আলোচনার আর্জি, অপারেশন সিন্দুর থেকে শিক্ষা?

উল্লেখ্য, ২২ এপ্রিল, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু হয়। এর পাল্টা জবাবে ভারতীয় সশস্ত্র বাহিনী পাক-অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। এর পর থেকে পাকিস্তান একাধিকবার ড্রোন, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের বিভিন্ন অঞ্চলে হামলা চালায়। পালটা জবাব দেয় ভারতও। ভারতীয় প্রতিরক্ষা বাহিনী সফলভাবে সব পাকিস্তানি আক্রমণ প্রতিহত করে এবং একযোগে বড়সড় সামরিক অভিযানে ১১টি পাকিস্তানি বিমানঘাঁটি, কমান্ড সেন্টার, রাডার সাইট ও বিমান প্রতিরক্ষা ইউনিট ধ্বংস করে দেয়। ভারতের কড়া জবাবের মুখে পাকিস্তান পিছু হটতে বাধ্য হয় এবং শান্তি স্থাপনের আহ্বান জানায়। এরপর, ১০ মে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক সংঘর্ষ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।

ভারত বলছে, ট্রাম্পের কোনও ভূমিকা ছিল না

ভারতীয় সেনাবাহিনীর সূত্র অনুযায়ী,সংঘর্ষ বিরতির জন্য পাকিস্তানের তরফেই ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। ভারত বারে বারে বলে আসছে পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওকে ফোন করে সংঘর্ষ বিরতির অনুরোধ জানান। এই বিষয়টিতে কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছিল না বলেও এর আগে একাধিকবার জানিয়েছে ভারত। এবার ট্রাম্প নিজেই স্বীকার করে নিলেন ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ বিরতিতে তাঁর কোন ভূমিকা ছিল না। 

সংঘর্ষ বিরতির জের, প্রাণ ফিরছে ধর্মীয় পর্যটনে, বৈষ্ণোদেবী মন্দিরে তীর্থযাত্রীর ভিড় চোখে পড়ার মত

India Pakistan Ceasefire Donald Trump