Donald Trump: ইরান-ইজরায়েল উত্তেজনার মাঝেই ডোনাল্ড ট্রাম্পের বিশ্ব কাঁপানো হুঁশিয়ারি, ভয়াবহ সংঘাতের বিরাট সম্ভাবনা

Donald Trump On Iran Israel Conflict: ট্রাম্পের এই বার্তা এমন এক সময়ে এসেছে, যখন ইজরায়েল টানা তৃতীয় দিন ইরানের উপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে।

Donald Trump On Iran Israel Conflict: ট্রাম্পের এই বার্তা এমন এক সময়ে এসেছে, যখন ইজরায়েল টানা তৃতীয় দিন ইরানের উপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Donald Trump Iran tariff,  Trump 25 percent tariff Iran,  Iran protest crackdown deaths  ,US warning to Iran protesters,  Trump military action Iran,  Iran business sanction news,  Iran unrest latest update  ,Trump foreign policy Iran,  Iran human rights violation  ,Global trade impact Iran sanctions,ট্রাম্প ইরান শুল্ক ঘোষণা,  ইরানের সঙ্গে ব্যবসায় ২৫ শতাংশ ট্যারিফ  ,ইরান বিক্ষোভ দমন,  ইরানে প্রতিবাদে মৃত্যু,  ট্রাম্পের সামরিক হুঁশিয়ারি  ,ইরান নিয়ে মার্কিন সতর্কবার্তা  ,ইরান মানবাধিকার লঙ্ঘন,  ট্রাম্প ইরান নীতি , আন্তর্জাতিক রাজনীতি ইরান,  ইরান সংকট সর্বশেষ খবর

ইরান-ইজরায়েল উত্তেজনার মাঝেই ডোনাল্ড ট্রাম্পের বিশ্ব কাঁপানো হুঁশিয়ারি

Donald Trump On Iran Israel Conflict:  'আমেরিকার উপর হামলা হলে'... ইরান-ইজরায়েল উত্তেজনার মাঝেই ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

Advertisment

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে, মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর হুঁশিয়ারি। ইরানকে নিশানা করে ট্রাম্প শনিবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ পোস্টে লিখেছেন "ইরান যদি আমেরিকার উপর হামলা করে, তাহলে এমন প্রতিশোধ নেওয়া হবে, যা বিশ্ব আগে কখনও দেখে নি"। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, শনিবার রাতে ইরানের উপর ইজরায়েলের হামলায় আমেরিকার কোনও ভূমিকা ছিল না। তাই এই হামলার অজুহাতে আমেরিকার উপর আঘাত এলে, তার পরিণতি হবে ভয়াবহ।

গুরুতর অসুস্থ সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ভর্তি হাসপাতালের ICU-তে

ইজরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’, টানা তৃতীয় রাতেও আক্রমণ

ট্রাম্পের এই বার্তা এমন এক সময়ে এসেছে, যখন ইজরায়েল টানা তৃতীয় দিন ইরানের উপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে। ‘অপারেশন রাইজিং লায়ন’-এর আওতায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের সদর দপ্তর, বিদ্যুৎ কেন্দ্র এবং পরমাণু কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

এই হামলার পর ইরান ওমানে আমেরিকার সঙ্গে নির্ধারিত পরমানু আলোচনা বাতিল করে। ইরান দাবি করেছে, তারা ইজরায়েলের একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স যদি ইজরায়েলের পক্ষ নিয়ে ইরানকে রোখার চেষ্টা করে, তাহলে তাদের সামরিক ঘাঁটি ও নৌবাহিনীর জাহাজগুলিকে টার্গেট করা হবে। এর ফলে পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে।

জরায়েলের উপর ইরানের বড় হামলা, তেল আবিবে ৮ তলা ভবনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ! ১০ জনের মৃত্যু আহত  ২০০ জনেরও বেশি।  মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানের সঙ্গে ইজরায়েলের সংঘাত এবার চরম আকার ধারণ করেছে। ইজরায়েলের রাজধানী তেল আবিবে একটি আট তলা আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান হয়েছে। ইজরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন যে হামলার ফলে ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে। দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ চালাচ্ছে।  এ ছাড়া তেল আবিবের বেশ কিছু ভবনেও সরাসরি হামলা চালানো হয়েছে। 

ঝলসে গেল ২৩ মাসের শিশু সহ ৭ জন, আহমেদাবাদের পর মাঝ আকাশে ফের ভয়াবহ দুর্ঘটনা

Israel-Iran conflict Donald Trump