/indian-express-bangla/media/media_files/SR7aNQIb7ZKGSMAQL1nr.jpg)
Malbazar Physical Assault: মালবাজারে তরুণীকে গণধর্ষণের অভিযোগ
Malbazar Gang-rape: আরজি কর কাণ্ডে একমাসেরও বেশি সময় ধরে উত্তাল বাংলা। তার মধ্যেই উত্তরবঙ্গে এক তরুণীকে চা-বাগানে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল। ওই ঘটনায় তরুণীর প্রেমিক-সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের আদালতে হাজির করে পুলিশ। বিচারক তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
জানা গিয়েছে, ওই তরুণী সিকিমে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটি কাটাতে পরিবারের কাছে এসেছিলেন। স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। তার পর ওই যুবক তাঁকে একটি চা-বাগানে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতা তরুণী মালবাজার থানায় প্রেমিক এবং তাঁর ৪ বন্ধুর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। পরিবারের অভিযোগ, স্থানীয় ওই যুবক চা-বাগানে তাঁর চার বন্ধুকে নিয়ে এসেছিলেন।
পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগ, মোট ৫ জন মিলে তরুণীকে গণধর্ষণ করেছে। পুলিশ বুধবারই ঘটনার তদন্ত শুরু করে। মূল অভিযুক্ত-সহ ৫ জনকে গ্রেফতারও করা হয়েছে। বৃহস্পতিবার তাঁদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। অভিযুক্তদের জেল হেফাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন 'রাত জাগো'র সঙ্গে মদ্যপানে যাওয়া মহিলাদের তুলনা, বেফাঁস মন্ত্রী স্বপন
কী জানিয়েছে পুলিশ?
মালবাজারের এসডিপিও নীলেশ শ্রীকান্ত গায়কোয়াড় জানিয়েছেন, বুধবার অভিযোগ দায়ের হয়েছিল। দ্রুত পুলিশ পদক্ষেপ করে। নির্যাতিতাকে সবরকম সাহায্য করা হয়েছে। মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত তরুণীর প্রেমিক। ঘটনার তদন্ত চলছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us