/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/Emmanuel-Macron.jpg)
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।
Emmanuel Macron: এর আগে অনেক রাষ্ট্রনেতা প্রকাশ্য়ে চড় খেয়েছেন, জুতো ছোঁড়া হয়েছে তাঁদের লক্ষ্য় করে। কিন্তু প্রকাশ্যে সপাটে চড় খেলেন ফ্রান্সের রাষ্ট্রপতি (French President)। দক্ষিণ ফ্রান্সে হাঁটতে বেরিয়েছিলেন এমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron)। তখনই একজন তাঁকে ভিড়ের মধ্যে একজন করমর্দনের অছিলায় চড় মেরে দেন ম্যাক্রোঁকে।
সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতির নিরাপত্তারক্ষীরা এসে ম্যাক্রোঁকে সেখান থেকে সরিয়ে আনেন এবং অভিযুক্তকে ধরে মাটিতে শুইয়ে দেন। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ম্যাক্রোঁ দক্ষিণ ফ্রান্সের ড্রোম এলাকায় সফরে গিয়েছিলেন। সেখানে তিনি অতিমারী কাটলে কীভাবে স্বাভাবিক জীবনে ফেরা যায় তা নিয়ে রেস্তোরাঁ মালিক এবং পড়ুয়াদের সঙ্গে কথাবার্তা বলেন।
আরও পড়ুন লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ! জালিয়াতির মামলায় জেলে মহাত্মা গান্ধীর প্রপৌত্রী
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, ধাতব ব্যারিকেডের পিছনে দাঁড়িয়ে থাকা ভিড়ের সঙ্গে হাত মেলাচ্ছিলেন ম্যাক্রোঁ। তখনই একজন হাত মেলানোর পর সপাটে চড় কষিয়ে দেন রাষ্ট্রপতির গালে। সেই যুবক সবুজ টি-শার্ট, চোখে চশমা ও মুখে মাস্ক পরেছিলেন। চড় মারার পর ম্যাক্রোঁর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তিনি। তখনই দুজন রক্ষী যুবককে ধরে মাটিতে শুইয়ে দেন।
🚨🇫🇷 | BREAKING: Macron slapped in the face
Via @ConflitsFrancepic.twitter.com/1L7eYTsvDR— Politics For All (@PoliticsForAlI) June 8, 2021
এরপর ভিড়ের সঙ্গে ফের কয়েক সেকেন্ড কথা বলতে কথা দেখা যায় ম্যাক্রোঁকে। রাষ্ট্রপতির দফতর থেকে অভিযোগ করা হয়েছে, ম্যাক্রোঁকে মারার ছক কষা হয়েছিল। এর বেশি কিছু বিবৃতি দেয়নি দফতর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us