Dharmendra: বাংলা ছবিতেও জাদু দেখিয়েছিলেন ধর্মেন্দ্র, জানতেন কি ‘পারি’-র কথা?

Dharmendra: কিন্তু, শুধু হিন্দি সিনেমায় না, ধর্মেন্দ্র অভিনয় করেছিলেন বাংলা ছবিতেও। এবং সেই ছবির নাম অনেকেই জানেন না। অভিনেতার বলা একেকটা সংলাপ, তাও আবার বাংলায়...

Dharmendra: কিন্তু, শুধু হিন্দি সিনেমায় না, ধর্মেন্দ্র অভিনয় করেছিলেন বাংলা ছবিতেও। এবং সেই ছবির নাম অনেকেই জানেন না। অভিনেতার বলা একেকটা সংলাপ, তাও আবার বাংলায়...

author-image
Anurupa Chakraborty
New Update
dhar

চলে গেলেন ধর্মেন্দ্র... তাঁর বাংলা ছবি সম্পর্কে জানেন?

Dharmendra Bengali Film: 'জিন্দেগি লম্বি নেহি, বড়ি হোনি চাহিয়ে...',  আর সেই জীবনটাই যেন পুরোমাত্রায় বাঁচলেন ধর্মেন্দ্র। তিনি যত ভাল অভিনেতা, ঠিক ততটাই ভাল মানুষ। গতকাল সকলের কথায় এই একটা বক্তব্য-ই প্রকাশ পেয়েছে। তাঁর মত বড় মনের মানুষ খুব কম হয়। এমন অভিনেতা ভারতীয় সিনেমায় আর আসবেন না। ঠিক যেন তাঁরা খসে পড়ল। 

Advertisment

কিন্তু, শুধু হিন্দি সিনেমায় না, ধর্মেন্দ্র অভিনয় করেছিলেন বাংলা ছবিতেও। এবং সেই ছবির নাম অনেকেই জানেন না। অভিনেতার বলা একেকটা সংলাপ, তাও আবার বাংলায়, যেন কানে আরাম দেবে। ভাবতে অবাক লাগলেও এই কথা সত্যি। অভিনেতা বাংলায় সংলাপ বলেছিলেন। সিনেমার নাম পারি, রিলিজ করেছিল ১৯৬৬ সালে। 

Dharmendra Death Five Facts: গোপনীয়তার আবরণে শেষকৃত্য, কেন নীরব পরিবার? ধর্মেন্দ্রর মৃত্যুর আড়ালে এই ৫টা ফ্যাক্ট জানেন?

Advertisment

'হুজুর...' - এই বলেই এন্ট্রি নিলেন ধর্মেন্দ্র। তাঁর সঙ্গে সঙ্গে দেখা গেল আরেক কিংবদন্তিকে। তিনি আর কেউ নন দীলিপ কুমার। সেই ছবিতেই তাঁরা একসঙ্গে প্রথমবারের মত কাজ করেছেন। সেই দুই তারকাই আজ তারাদের দেশে। দীলিপ কুমারের স্ত্রী সায়রা বানু গিয়েছিলেন গতকাল। তিনি যেন ভাবতেই পারছেন না, যে ধর্মেন্দ্র আর নেই। তাঁর গলা কেঁপে এসেছিল, কথা বলতে গিয়ে। বলেছিলেন, "ও তো আস্তে ধীরে সেরে উঠেছিল।"  

এদিকে, দীলিপ কুমারের সঙ্গে যেন আত্মার সম্পর্ক ছিল ধর্মেন্দ্রর। তাকে অত্যন্ত ভালবাসতেন ধরম। বলতেন, আমাদের মা আলাদা হতে পারে, কিন্তু আমরা দুজনে শুধুই ভাই। এবং ধর্মেন্দ্রর সৌন্দর্যে মুগ্ধ ছিলেন অভিনেতা ইউসুফ দিলীপ কুমার। বলেছিলেন, "আমি ঈশ্বরকে খালি বলতাম, সব কিছু দিলে কিন্তু ধর্মেন্দ্রর মত বানালে না। ও এত সুন্দর।" 

Dharmendra Passed Away: সিনে-জগতে নক্ষত্রপতন! ভারতীয় কিংবদন্তির জীবনাবসান

প্রসঙ্গে, বেশ কিছু বছর আগে দীলিপ কুমারের সঙ্গে একটি ছবি শেয়ার করেই তিনি লিখেছিলেন, এই মানুষটাকে ভাল না বেসে উপায় আছে? এত মিষ্টি একজন মানুষ। উনাকে আমি যা মিস করি।" আজ সে সব গল্প স্মৃতির পাতায়। 

bollywood Dilip Kumar Dharmendra Bollywood Actor