/indian-express-bangla/media/media_files/2025/03/01/IB3QcwtTeiDdoZUDqNGn.jpg)
Horoscope Saturn: সুনামের পাশাপাশি হাতে আসবে বিপুল টাকা। (ফাইল ছবি)
Horoscope Saturn: শনির বিরল যোগে ভাগ্য ঘুরতে চলেছে কয়েকটি রাশির। শনি এবং শুক্র একইসঙ্গে ৩৬ ডিগ্রি কোণে অবস্থান করতে চলেছে। যাকে বলা হয় ‘দশাঙ্ক যোগ’। এই বিশেষ গ্রহ সংযোগ দীর্ঘ ৩০ বছর পর ঘটছে। আর, এর প্রভাব পড়তে চলেছে বিশেষভাবে তিনটি রাশির ওপর।
শাস্ত্র অনুযায়ী শনি হলেন কর্মফলদাতা ও ন্যায়দাতা গ্রহ। তিনি ধৈর্য, পরিশ্রম ও শৃঙ্খলায় সন্তুষ্ট হয়ে ফল দিয়ে থাকেন। অপরদিকে, শুক্র হলেন ভোগবিলাস, প্রেম ও সৌন্দর্যের প্রতীক। এই দুই বিপরীত প্রকৃতির গ্রহ যখন একটি নির্দিষ্ট কোণে একত্রিত হন, তখন তা অপ্রত্যাশিত সাফল্য, আর্থিক উন্নতি এবং ব্যক্তিগত জীবনে সৌভাগ্য ডেকে আনে।
আরও পড়ুন- দাঁত ব্যথার পিছনে কি সাইলেন্ট অ্যাসিড রিফ্লাক্স? বড় আশঙ্কা চিকিৎসকদের
মিথুন রাশি (Gemini)
মিথুন রাশির জন্য এই যোগ বিশেষভাবে কর্মক্ষেত্রে উন্নতি ও আর্থিক লাভের ইঙ্গিত বহন করছে। আপনার দশম ও একাদশ স্থানে এই গ্রহ সংযোগ ঘটায় পদোন্নতি হওয়ার সুযোগ তৈরি হতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে পুরোনো বিনিয়োগ লাভে পরিণত হতে পারে। নতুন চুক্তি বা কনট্রাক্ট পেতে পারেন। পরিবারে সুখ আসতে পারে।
আরও পড়ুন- একমুঠো লবঙ্গেই চুল হবে কালো, রাসায়নিক রঙের প্রয়োজনই পড়বে না!
কর্কট রাশি (Cancer)
এই সময় কর্কট রাশির জাতকদের ভোগ-বিলাসে প্রবেশের দরজা খুলবে। বাড়ি, গাড়ি বা মূল্যবান সামগ্রী কেনার যোগ তৈরি হতে পারে। চাকরির ক্ষেত্রে পরিবর্তন বা পদোন্নতির সম্ভাবনা আছে। কিছুটা কাজের চাপ বাড়লেও, তার ফলে সাফল্যও নিশ্চিত। প্রেমের সম্পর্ক আরও গভীর হবে।
আরও পড়ুন- গাজরের টুকরোতেই তৈরি করুন স্কিন টোনার, ত্বক হবে উজ্জ্বল!
কুম্ভ রাশি (Aquarius)
এই রাশির জাতকরা বর্তমানে শনির সাড়েসাতির শেষ ধাপে আছেন। দশাঙ্ক যোগের প্রভাবে তাঁদের দীর্ঘদিনের বাধা কেটে যাবে। বিদেশে বসবাস বা ব্যবসার সুযোগ পেতে পারেন। চাকরির সন্ধানে থাকা ব্যক্তিদের জন্য এটা খুব ভালো সময়। পারিবারিক পরিবেশ হবে শান্তিপূর্ণ এবং আনন্দময়। আপনার ধৈর্য ও পরিশ্রমে অভাবনীয় ফল আসবে।
আরও পড়ুন- মুহূর্তে পাকা চুল হবে ঘন কালো, এই বীজ-চা প্যাকেই মিলবে ম্যাজিক!
এই বিরল দশাঙ্ক যোগ ২০২৫ সালে বিশেষভাবে এই তিন রাশির জন্য এক সোনালি সুযোগ হয়ে আসছে। যাঁরা দীর্ঘদিন ধরে জীবনে স্থিতিশীলতা বা উন্নতির জন্য অপেক্ষা করছেন, তাঁদের জন্য এটা হতে পারে এক নতুন সূচনা। গ্রহের আনুকূল্য থাকলে সঠিক সিদ্ধান্ত এবং কাজের মাধ্যমে আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us