/indian-express-bangla/media/media_files/2025/05/10/TluBpLVulfT3H2sLoB9Y.jpg)
ভারতীয় সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ রোহিত শর্মা
Rohit Sharma Latest News: ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। পাকিস্তানি হামলার যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। ইতিমধ্যে ভারতীয় সশস্ত্র সেনাবাহিনীর উদ্দেশ্যে শক্তিশালী বার্তা দিলেন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক রোহিত শর্মা। দুই দেশের সীমান্তে মিসাইল হামলা এবং পালটা হামলা অব্যাহত। সংঘর্ষের পারদ ক্রমশ চড়তে শুরু করেছে। এই কঠিন সময়ে রোহিত ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে অনুরোধ করলেন, তাঁরা যেন ভুলভাল খবর না রটায়। এই সময় দেশের স্বার্থে আরও বেশি করে সংযত এবং সহিষ্ণু হওয়া দরকার।
সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে রোহিত শর্মা লিখেছেন, 'আমরা এখন যথেষ্ট কঠিন সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছি। এই সময়ে দেশের সেনাবাহিনী, নৌ-সেনা এবং বায়ুসেনা যেভাবে লড়াই করছে, তা দেখে আমি অত্যন্ত গর্বিত। দেশের সম্মান রক্ষা করার জন্য আমাদের যোদ্ধারা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এই সময় প্রত্যেক ভারতীয় নাগরিকের আরও বেশি করে দায়িত্ববান হওয়া উচিত। কোনও ভুলভাল খবর রটানো থেকে বিরত থাকা উচিত। প্রত্যেকে নিরাপদে থাকুন।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারত-পাকিস্তান সংঘাতের ( India Pakistan Tension) কারণে ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ স্থগিত করে দেওয়া হয়েছে। দুই দেশেই উত্তেজনার পারদ বাড়তে শুরু করেছে। গত বৃহস্পতিবার (৮ মে) রাতে ধরমশালা স্টেডিয়ামে পঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস ম্য়াচের আয়োজন করা হয়েছিল। কিন্তু, এই ম্য়াচটি নিরাপত্তার কারণে মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়। ব্ল্যাক আউট করে দেওয়া হয় গোটা স্টেডিয়াম। এমনকী, শুক্রবার সকালবেলা দুই দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, ধারাভাষ্যকার এবং ম্য়াচ আধিকারিকদের বিশেষ ট্রেনে চাপিয়ে ধরমশালা থেকে বের করে আনা হয়।
এক সপ্তাহের জন্য স্থগিত আইপিএল টুর্নামেন্ট
তারপর থেকেই আশঙ্কা করা হচ্ছিল যে এই টুর্নামেন্ট হয়ত বাতিল করে দেওয়া হতে পারে। শুক্রবার বেলা গড়াতে না গড়াতেই সেই আশঙ্কা সত্য়ি হল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2025) অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি টুইট করে এই ঘোষণা করে দেওয়া হয়েছে।
সেখানে বলা হয়েছে, 'চলতি আইপিএল টুর্নামেন্টের বাকি ম্য়াচগুলো এক সপ্তাহের জন্য স্থগিত করা হল। এই কঠিন পরিস্থিতিতে দেশের পাশেই দাঁড়াতে চায় বিসিসিআই। ভারত সরকার, সশস্ত্র সেনাবাহিনী এবং দেশের প্রত্যেক জনগণের উপরে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব, সাহস এবং আত্মত্যাগকে কুর্নিশ জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। আমাদের দেশের সেনাবাহিনী যেভাবে অপারেশন সিন্দুর সফল করেছে, আর বর্তমানে যেভাবে পাকিস্তানের জঙ্গি হামলা প্রতিহত করছে, তা আমাদের অনুপ্রাণিত করে।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us