Purulia road accident:পুরুলিয়ায় ভয়াবহ ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যুমিছিল! স্বজনহারাদের বুকফাটা কান্না-আর্তনাদে হাহাকার!

Bolero truck crash Purulia: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যুমিছিল পুরুলিয়ায়। মর্মান্তিক কাণ্ডে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Bolero truck crash Purulia: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যুমিছিল পুরুলিয়ায়। মর্মান্তিক কাণ্ডে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Jharkhand Bus Accident,ঝাড়খণ্ড বাস দুর্ঘটনা,Latehar Marriage Bus Crash,লাতেহারে বিয়ের বাসে দুর্ঘটনা,9 Killed in Latehar Accident,লাতেহারে দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু,Latehar Bus Accident News Today,লাতেহার দুর্ঘটনার আজকের খবর,Orsa Bangladara Valley Accident ,ওর্সা বাংলাদারা উপত্যকায় দুর্ঘটনা,Bus Brake Fail Jharkhand ,ঝাড়খণ্ডে বাসের ব্রেক ফেল,Hemant Soren on Latehar Accident,লাতেহার দুর্ঘটনা নিয়ে হেমন্ত সোরেন,Chhattisgarh to Jharkhand Bus Crash ,ছত্তিশগড় থেকে ঝাড়খণ্ডগামী বাসে দুর্ঘটনা

Purulia road accident: প্রতীকী ছবি।

9 killed wedding return journey: শুক্রবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা পুরুলিয়ায়। বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ জন। এদিন সকালে পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের ওপর ভয়াবহ এই পথ দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, মৃতরা প্রত্যেকেই পড়শি রাজ্য ঝাড়খণ্ডের বাসিন্দা।

Advertisment

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার বরাবাজারে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ঝাড়খণ্ডের নিমডি এলাকার কয়েকজন এসেছিলেন। সেই বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে তারা আবার ঝাড়খণ্ডের বাড়িতে ফিরে যাচ্ছিলেন।

বাড়ি ফেরার পথে পুরুলিয়ার বলরামপুরের নামশোল এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের বোলোরো গাড়ি। জাতীয় সড়ক ধরে সেই সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসছিল একটি ট্রেলার। বোলেরো গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রেলারটির। 

আরও পড়ুন- West Bengal News Live Updates:উত্তাল বিধানসভা, বিজেপির শঙ্কর ঘোষের বক্তব্যের শুরুতেই প্রবল চিৎকার তৃণমূল বিধায়ক-মন্ত্রীদের

দুর্ঘটনার পর স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন। বোলেরো গাড়িটিতে চালক-সহ ৯ জন ছিলেন। দ্রুত প্রত্যেককে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। তবে কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।

আরও পড়ুন- Calcutta High Court: ফের হাইকোর্টে ধাক্কা রাজ্যের! চাকরিহারাদের ভাতা নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ

চিকিৎসকরা প্রত্যেককেই মৃত বলে ঘোষণা করেন। এই দুর্ঘটনার পর জামশেদপুর-পুরুলিয়া ১৮ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলোকে সরানোর বন্দোবস্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন- Hilsa:উঠছে টন টন ইলিশ, দিন কয়েকেই রূপোলি শষ্যের দাম কোথায় নামতে পারে জানেন?

Road Accident purulia Death