Mamata Banerjee Medinipur Visit: মমতার 'শিল্প বিপ্লব', মুর্শিদাবাদ দাঙ্গায় নিহতদের পরিবারকে বিরাট আশ্বাস

CM Mamata Banerjee Inaugurate 125 MW Solar Energy Park at Goaltore: মেদিনীপুরের অনুষ্ঠান স্থল থেকে মমতা বলেন, শালবনির ইন্ডাস্ট্রিয়াল পার্কে জেলার ছেলে মেয়েরা চাকরির সুযোগ পাবেন। আটলক্ষের বেশি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে পেরেছি উল্লেখ মুখ্যমন্ত্রীর

CM Mamata Banerjee Inaugurate 125 MW Solar Energy Park at Goaltore: মেদিনীপুরের অনুষ্ঠান স্থল থেকে মমতা বলেন, শালবনির ইন্ডাস্ট্রিয়াল পার্কে জেলার ছেলে মেয়েরা চাকরির সুযোগ পাবেন। আটলক্ষের বেশি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে পেরেছি উল্লেখ মুখ্যমন্ত্রীর

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Migrant worker killing Odisha  ,Bengali migrant worker death,  Mamata Banerjee on migrant workers  ,Odisha labour violence,  Bengali speaking worker attacked,  Juhel Rana Murshidabad,  West Bengal police Odisha investigation,  Zero FIR migrant worker case,  Mamata Banerjee condemns attack,  BJP ruled states migrant worker issue,  Language based violence India,  Migrant labour safety issue,ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিক খুন  ,জুয়েল রানা মৃত্যু,  ভিনরাজ্যে বাঙালিদের উপর অত্যাচার  ,মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া  ,বাংলায় কথা বলায় নির্যাতন,  পরিযায়ী শ্রমিক নিরাপত্তা  ,ওড়িশায় পশ্চিমবঙ্গ পুলিশের তদন্ত  ,জিরো এফআইআর মামলা  ,বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের নিগ্রহ,  মুর্শিদাবাদের শ্রমিক খুন  ,পরিযায়ী শ্রমিক হত্যা বিতর্ক,  বাংলা ভাষা নিয়ে হিংসা

গোয়ালতোড়ে রাজ্যের বৃহৎ সৌর শক্তি প্রকল্পের উদ্বোধন, মুর্শিদাবাদ দাঙ্গা নিয়ে মুখ খুললেন মমতা

CM Mamata Banerjee Inaugurate 125 MW Solar Energy Park at Goaltore: শালবনিতে ১৬ হাজার কোটিরও বেশি টাকা খরচ করে ৮০০ মেগা ওয়াট করে দু’টি পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে জিন্দল গোষ্ঠী (Jindal Power Plant)। সোমবার দুপুরে প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই প্রকল্পে প্রায় ১০,০০০ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি, স্থানীয় মানুষের জন্য স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে CSR-এর আওতায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পও গ্রহণ করা হয়েছে।এই তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনের মাধ্যমে রাজ্যে নতুন করে বিনিয়োগ আসার আশাও ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। গতকালের পর আজ পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে আজ উদ্বোধন হলো বাংলার অন্যতম বৃহৎ সৌর শক্তি প্রকল্পের। 

Advertisment

'ফিরে যান নিশ্চিন্তে ক্লাস করান', চাকরিহারাদের আন্দোলনের মাঝে বিরাট বার্তা মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, “সবুজ শক্তির দিকে এগিয়ে যাওয়ার এই যাত্রা রাজ্যের আত্মনির্ভরতার এক অনন্য প্রতীক। ভবিষ্যতে আরও এমন প্রকল্প নেওয়া হবে রাজ্যজুড়ে।” ১১২.৫ মেগাওয়াটের এই বিদ্যুৎ প্রকল্পের  জন্য মোট খরচ হবে ৭৫০ কোটি টাকা। যার মধ্যে ১২০ টাকা দিচ্ছে রাজ্য সরকার। মেদিনীপুরের অনুষ্ঠান স্থল থেকে মমতা বলেন, শালবনির ইন্ডাস্ট্রিয়াল পার্কে জেলার ছেলে মেয়েরা চাকরির সুযোগ পাবেন। আটলক্ষের বেশি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে পেরেছি উল্লেখ মুখ্যমন্ত্রীর। পাশাপাশি এদিন দাসপুরে গোল্ড হাবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, শিল্পের সম্ভাবনা এগিয়ে চলেছে। শালবনির পাশাপাশি খড়গপুরে স্টেডিয়াম তৈরি করা হয়েছে। উন্নয়নের কথা বললে এতটাই বলতে হয় যে আপনাদের গোটা সময়টাই চলে যাবে। এর সঙ্গে বক্রেশ্বরে ২০০ মেগাওয়াট ভাসমান সোলার প্ল্যান্ট উদ্বোধনের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বক্রেশ্বর, পুরুলিয়ায় সৌরবিদ্যুৎ কেন্দ্র হবে। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে শিল্প নিয়ে বিরোধীদের খোঁচা দিতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। দেউচা পাঁচামি হয়ে গেলে আগামী ১০০ বছর ভাবতে হবে না'। 

বাড়ছে আন্দোলনের ঝাঁঝ! আজ মহাসমাবেশে পুলিশের বাড়তি তৎপরতা, আরজি কর থেকে শিক্ষা?

চাকরি বাতিল কান্ডে এবার বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে।  গতকাল থেকে যারা বসে আছেন তাদের প্রতি বার্তা, আপনারা স্কুলে যান। আমরা রিভিউ পিটিশন করেছি। সিস্টেম অনুযায়ী মাইনে আপনারা পাবেন"। গ্রুপ সি/ডি যেটা বাতিল হয়েছে আমদের আইনজীবিদের সঙ্গে কথা বলতে দিন। যারা চাকরি ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন। আপনাদের চিন্তার কোন কারণ নেই। যারা উস্কাচ্ছেন তাদের উপর ভরসা করবেন না। আমি চাইবো না রাজ্যে বেকার বাড়ুক। প্রাইমারির ৩৫ হাজার চাকরি বাতিলের দাবিতে হাইকোর্টে পিটিশন। রাজনীতি করতে গেলে দানবিক নয় মানবিক মুখের প্রয়োজন। আইনের মধ্য থেকে রাজ্য সরকার আপনার কাজ করে দেবে। টাকা কিন্তু যারা আপনাদের উস্কে দিচ্ছেন তারা দেবে না, সরকার দেবে। আমি কলকাতা থাকলে এক সেকেন্ডে সমস্যা মিটিয়ে দিতে পারতাম। লিস্ট নিয়ে আপনার কী? ওটা দেখার জন্য রাজ্য আছে, কোর্ট আছে। উত্তরপ্রদেশে ৬৯ হাজার চাকরি গেছিলো, সেটা কিন্তু তারা ফেরত পাইনি। আমরাই তো কোর্টে আপনাদের হয়ে লড়েছি। মুর্শিদাবাদ দাঙ্গা প্রসঙ্গে মমতা এদিন বলেন, "আমারা কেউ দাঙ্গা চাই না, বহিরাগতরা স্থানীয় কিছু লোককে দাঙ্গা করেছে। কীভাবে করেছে সেই চক্রান্ত ফাঁস আমরা করব। যারা মারা গেছেন তাদের ১০ লাখ ক্ষতিপূরণ। বাড়ি যাদের ভেঙেছে তারা বাংলার বাড়ি পাবেন। আমি মে মাসের ফার্স্ট উইকে যাব বাকিটা দেখে নেব।  দীঘায় আমরা জগন্নাথ মন্দির করছি। অক্ষয় তৃতীয়ার উদ্বোধন। ওই দিন ব্লকে ব্লকে এলইডি থাকবে। যারা যেতে পারবেন না তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে"। 

CM Mamata banerjee