Kalyanmoy Gangopadhyay:শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জামিন কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের, তাও 'কাঁটা' রয়েই গেল

Kalyanmoy Gangopadhyay bail granted: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আজ ইডির মামলায় জামিন পেয়েছেন তিনি।

Kalyanmoy Gangopadhyay bail granted: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আজ ইডির মামলায় জামিন পেয়েছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Kalyanmoy Gangopadhyay,  Recruitment scam  ,WBSSC case,  CBI investigation,  Bail granted,  Calcutta High Court  ,Education board,  Teacher recruitment corruption,  Partha Chatterjee  ,West Bengal news,কল্যাণময় গঙ্গোপাধ্যায়,  নিয়োগ দুর্নীতি  ,এসএসসি নিয়োগ কাণ্ড,  সিবিআই তদন্ত  ,জামিন,  কলকাতা হাইকোর্ট  ,মধ্যশিক্ষা পর্ষদ,  শিক্ষক নিয়োগ মামলা  ,পশ্চিমবঙ্গ খবর,  পার্থ চট্টোপাধ্যায়

Kalyanmoy Gangopadhyay: মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

Kalyanmoy Gangopadhyay bail granted: শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ED-র করা মামলায় জামিন মিলেছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর জামিন মঞ্জুর করেছেন। তবে জামিন মিললেও এখনই জেল মুক্তি হচ্ছে না তাঁর।

Advertisment

এবারও জামিন পেলেও জেলমুক্তি হচ্ছে না মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের। এর আগেও গ্রুপ-সি নিয়োগের মামলায় জামিন হয়েছিল তাঁর। তবে সকালে জামিন নির্দেশের পর রাতেই CBI নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের মামলায় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার হিসেবে দেখিয়েছিল। সেই মামলাটি এখনও বিচারাধীন রয়েছে।

সেই কারণেই ইডির করা মামলায় জামিন মিললেও অন্য মামলায় বিচারাধীন থাকায় আপাতত জেল মুক্তি হচ্ছে না পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের। তবে তাঁর আইনজীবী হাইকোর্টে জানিয়েছেন, কল্যাণময় গঙ্গোপাধ্যায় তদন্তে সব ধরনের সহযোগিতা করছেন। 

আরও পড়ুন- West Bengal News Live Updates: নতুন দল গড়ছেন? নাকি রং বদলাচ্ছেন? রাখঢাক না রেখেই সোজাসাপ্টা উত্তর দিলীপের

তদন্তকারী আধিকারিকরা বিভিন্ন দুর্নীতি নিয়ে তাঁকে যা যা প্রশ্ন করেছেন তাঁর স্পষ্ট উত্তর দিয়েছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টও তার পর্যবেক্ষণে জানিয়েছে, কল্যাণময় গঙ্গোপাধ্যায় তদন্তে সহযোগিতা করছেন সেক্ষেত্রে তার জামিন মঞ্জুর করা হয়েছে। ইডির মামলায় মিলেছে এই জামিন। তবে এখনও তিনি মামলায় অভিযুক্ত হওয়ায় তাঁর জেল মুক্তি এখনই ঘটছে না।

আরও পড়ুন- Abhijit-Kalyan: প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলা, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তুমুল আক্রমণ কল্যাণের

 উল্লেখ্য রাজ্যে নিয়োগ দুর্নীতির সামনে আসার পর তৎকালীন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ছাড়াও শিক্ষা দপ্তরের একাধিক শীর্ষক আত্মার বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ সামনে এসেছিল। কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও দুর্নীতিতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকার অভিযোগ করে কেন্দ্রীয় সংস্থা ই ডি এবং সিবিআই। তাকে গ্রেপ্তার হতে হয়।

আরও পড়ুন- Abhijit Gangopadhyay: এখন কেমন আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? দিল্লি থেকে এল বড় খবর!

Calcutta High Court SSC recruitment WB SSC Scam Kalyanmoy Gangopadhyay