/indian-express-bangla/media/media_files/2024/12/08/HtEyQG6ftuU7jHWUr496.jpg)
IC-কে চুড়ি পরানোর হুমকি তৃণমূল নেতার, ভিডিও পোস্ট করে মমতাকে নিশানা,
Police Assault By TMC Leader: বোলপুর থানার IC-কে যাচ্ছেতাই ভাষায় গালাগালি করার অভিযোগে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে FIR দায়ের হয়েছিল। আজ সকাল ১১ টার মধ্যে বোলপুর থানায় হাজিরা দেওয়ার কথা ছিল দাপটে তৃণমূল নেতার। তবে সেই হাজিরা এড়িয়েছেন কেষ্ট মণ্ডল। শারীরিক অসুস্থতার কথা জানিয়ে তিনি নিজে হাজিরা না দিয়ে আইনজীবীকে থানায় পাঠিয়েছিলেন। কদর্য ভাষায় বোলপুর থানার আইসিকে গালাগালি করার অভিযোগ উঠেছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। তারপরেই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে পুলিশ। অনুব্রতর আচরণে যারপরনাই ক্ষুব্ধ তৃণমূলের শীর্ষ নেতৃত্বও। দলের নির্দেশে ইতিমধ্যেই ক্ষমাও চেয়েছেন অনুব্রত মণ্ডল। এই ঘটনার রেশ কাটতেই না কাটতেই ফের শাসকদলের বিধায়ক ঘনিষ্ঠের বিরুদ্ধে পুলিশকে লাগামছাড়া আক্রমণের অভিযোগে শোরগোল পড়ে যায় বাংলা জুড়ে। এনিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন বঙ্গ বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
অপারেশন সিঁদুর নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, কলকাতা পুলিশের জালে আইনের ছাত্রী
এক্স হ্যান্ডেলে এক পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিশানা করে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি লিখেছেন, বীরভূমের একজন পুলিশ আধিকারিকের শ্রদ্ধেয় মাএবং স্ত্রীকে যিনি অকথ্য এবং অশ্রাব্য ভাষায় আক্রমণ করেন, ধর্ষণের হুমকি দেন - সেই অনুব্রত মণ্ডলের কুকীর্তি তৃণমূল কংগ্রেসের দুর্ভাগ্যক্রমে প্রকাশ্যে এসে গেছে, তাই শাসকদল রাতারাতি শোকজের নাটক করতে বাধ্য হতে হয়েছে! আসলে গোটা তৃণমূলেই এমন লক্ষ লক্ষ অনুব্রত রয়েছে, যাদের প্রভাবে এভাবেই পুলিশ-প্রশাসনকে ভয়ে আতঙ্কে কাঁটা হয়ে থাকতে হয়"। একটি ভিডিও পোস্ট করে সুকান্ত মজুমদার লিখেছেন, "উপরের ছবিটি দেখলেই বোঝা যাবে, কিভাবে মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরীর ব্যক্তিগত সেক্রেটারি এবং ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মঙ্গলকোট থানার কৈচর পুলিশ ফাঁড়ির আইসি কে প্রকাশ্যে চমকাচ্ছে! হাতে চুড়ি পরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে! আসলে এটা নতুন কিছু নয়। তৃণমূলের শাসনকালে পশ্চিমবঙ্গ পুলিশ এ ধরনের চাপে অভ্যস্ত হয়ে পড়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রীর এই জঙ্গলরাজে, যেখানে গণতন্ত্রের বদলে ত্রাসের শাসন চলে, সেখানে পুলিশ প্রশাসনের হয় মেরুদণ্ড বিক্রি করতে হয়, নয়তো পাড়ায় পাড়ায় ছড়িয়ে থাকা অনুব্রতদের হাতে অপদস্ত হতে হয়"।
বীরভূমের একজন পুলিশ আধিকারিকের শ্রদ্ধেয় মাতা এবং স্ত্রীকে যিনি অকথ্য এবং অশ্রাব্য ভাষায় আক্রমণ করেন, ধর্ষণের হুমকি দেন - সেই অনুব্রত মণ্ডলের কুকীর্তি তৃণমূল কংগ্রেসের দুর্ভাগ্যক্রমে প্রকাশ্যে এসে গেছে, তাই শাসকদল @AITCofficial -কে রাতারাতি শোকজের নাটক করতে বাধ্য হতে হয়েছে!… pic.twitter.com/bIYBifek83
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) May 31, 2025
বাড়িতে স্মার্ট মিটার? রিচার্জ ফুরালেই মাঝরাতে অন্ধকারে? জানুন AtoZ
ঘটনা প্রসঙ্গে পূর্ব বর্ধমানের জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ieবাংলাকে বলেন, "সম্ভবত এটা ইদানিং কালের কোন ঘটনা নয়। আগেকার কোন ঘটনা হলেও হতে পারে"।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us