Anubrata Mondal: IC-কে গালাগালিতে রেগে কাঁই দলেরই শীর্ষ নেতৃত্ব, অনুব্রতকে ডেডলাইন বেঁধে কড়া হুঁশিয়ারি

IC abuse incident: আবারও খবরের শিরোনামে বীরভূমের ডাকাবুকো তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বোলপুর থানার IC-কে ফোনে যাচ্ছেতাই ভাষায় গালাগালি করেছেন কেষ্ট। বিষয়টি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় বয়ে যায়।

IC abuse incident: আবারও খবরের শিরোনামে বীরভূমের ডাকাবুকো তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বোলপুর থানার IC-কে ফোনে যাচ্ছেতাই ভাষায় গালাগালি করেছেন কেষ্ট। বিষয়টি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় বয়ে যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Anubrata Mondal,Tmc,bolpur news,birbhum news, tmc,bjp,mamata banerjee, abhishek banerjee, অনুব্রত মণ্ডল, বীরভূমের খবর, এসআইআর

Anubrata Mondal: অনুব্রত মণ্ডল।

IC abuse incident: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে কি এবার কঠোর ব্যবস্থা নিতে চলেছে তৃণমূল? বিষয়টি স্পষ্ট না হলেও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কিন্তু কেষ্টর বোলপুর থানার IC-কে যাচ্ছেতাই ভাষায় গালাগালি নিয়ে যারপর নাই বিরক্ত। দলের তরফে সময় বেঁধে নিঃশর্ত ক্ষমা চাইতে নির্দেশ বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে।

Advertisment

একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। যে অডিও ক্লিপে অনুব্রত মণ্ডলকে বোলপুরের আইসিকে যাচ্ছেতাই ভাষায় গালাগালি করতে শোনা যাচ্ছে। যদিও সেই অডিও ক্লিপটির সত্যতা যাচাই করে দেখেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। তবে সেটি ভাইরাল হতেই সমালোচনার ঝড় বয়ে যায় দিকে দিকে।

এরপরেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত তৃণমূলের। দলের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে। "অনুব্রত মণ্ডল একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যে অবমাননাকর মন্তব্য করেছেন তার সঙ্গে আমাদের দল সম্পূর্ণ দ্বিমত পোষণ করছে এবং এই মন্তব্য কেউ সমর্থন করছে না। আমরা তার অপমানজনক ও অগ্রহণযোগ্য অসভ্য ভাষার তীব্র নিন্দা জানাচ্ছি। দল তাকে নির্দেশ দিচ্ছে তিনি যেন আগামী চার ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চান, অন্যথায় তার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হবে।"

আরও পড়ুন- Anubrata Mondal: IC-কে যাচ্ছেতাই ভাষায় গালাগালি, ফের খবরের শিরোনামে অনুব্রত মণ্ডল

এর আগে BJP রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিরোধীদের অনেকে অনুব্রত মণ্ডলের একজন পুলিশ আধিকারিককে এভাবে গালাগালি নিয়ে তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। বীরভূম জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা বলেন, "পুলিশেরই উচিত ঘটনার সত্যতা বিচার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া। আমরা রাজনৈতিক কর্মী। আজ যদি আমাদের কোনও নেতা এমন কাজ করতেন, তাহলে তাঁর বিরুদ্ধে প্রশাসনের আগে দলই ব্যবস্থা নিত।"

আরও পড়ুন- Hilsa: বাজার ছেয়েছে নকল ইলিশে, থলে ভরে তাই কিনছেন না তো? আসল চিনবেন কীভাবে?

Bengali News Today news of west bengal tmc Anubrata Mandol