/indian-express-bangla/media/media_files/2025/12/16/list-2025-12-16-11-43-59.jpg)
How to check SIR List: প্রতীকী ছবি।
CEO West Bengal voter list: প্রকাশিত হয়ে গেল বাংলার ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের খসড়া তালিকা। মঙ্গলবার সকালেই এই খসড়া তালিকা প্রকাশ করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দপ্তর। তালিকায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে খসড়া ভোটার তালিকার পাশাপাশি নাম বাদ পড়া ভোটারদের পূর্ণাঙ্গ তথ্য।
কীভাবে দেখবেন নাম বাদের তালিকা?
নাম বাদ পড়েছে কি না, তা জানতে নির্বাচন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইট
ceowestbengalwb.gov.in/asd_SIR-এ যেতে হবে।
ওয়েবসাইটে প্রবেশ করলেই ভোটারদের জন্য তিনটি অপশন দেখা যাবে...
1. এপিক নম্বর সার্চ
2. বিধানসভা কেন্দ্র ভিত্তিক এএসডি তালিকা
3. বিএলও–বিএলএ-র তালিকা
এপিক নম্বর দিয়ে কীভাবে সার্চ করবেন?
এপিক নম্বর সার্চ অপশনে ক্লিক করে ভোটার কার্ডে থাকা এপিক নম্বরটি নির্দিষ্ট ঘরে বসাতে হবে। যদি ভোটার তালিকা থেকে নাম বাদ না পড়ে, তবে সার্চের পর কোনও তথ্য দেখানো হবে না। তবে নাম বাদ পড়ে থাকলে সংশ্লিষ্ট ভোটারের নাম সেখানে উঠে আসবে।
বিধানসভা কেন্দ্র অনুযায়ী তালিকা দেখার পদ্ধতি
এপিক নম্বর সার্চ অপশনের পাশেই রয়েছে নাম বাদের তালিকা দেখে নেওয়ার অপশন। সেই অপশনে গিয়ে ক্লিক করলে ভোটারকে দুটি তথ্য দিতে হবে। প্রথমটি হল, নিজের জেলা এবং দ্বিতীয় তথ্যটি হল সংশ্লিষ্ট ভোটারের নিজের বিধানসভা কেন্দ্রের নাম।
আরও পড়ুন-East Burdwan News: বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগে 'রাজনৈতিক যুদ্ধ', জামালপুরে তোলপাড়
এই দুটি তথ্য ঠিকঠাক দেওয়ার পর সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের অধীনস্থ সমস্ত ভোটকেন্দ্রের তালিকা স্ক্রিনে সরাসরি ভেসে উঠবে। প্রতিটি ভোটকেন্দ্রের পাশে থাকবে ডাউনলোড অপশন। সেই অপশনে গিয়ে ক্লিক করলেই দেখা যাবে ওই কেন্দ্রের নাম বাদের পূর্ণাঙ্গ তালিকা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us