West Bengal news updates: বহু প্রতীক্ষিত খসড়া ভোটার তালিকা প্রকাশ, আপনার নাম আছে কিনা যাচাই করুন এখনই

West Bengal news updates 16 December 2025: পশ্চিমবঙ্গ ও কলকাতার আজকের লাইভ নিউজ আপডেট। রাজ্য ও শহরের ব্রেকিং খবর, রাজনীতি, নির্বাচন, আবহাওয়া ও গুরুত্বপূর্ণ ঘটনার সবশেষ তথ্য এক নজরে পড়ুন।

West Bengal news updates 16 December 2025: পশ্চিমবঙ্গ ও কলকাতার আজকের লাইভ নিউজ আপডেট। রাজ্য ও শহরের ব্রেকিং খবর, রাজনীতি, নির্বাচন, আবহাওয়া ও গুরুত্বপূর্ণ ঘটনার সবশেষ তথ্য এক নজরে পড়ুন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
West Bengal news live updates,  Kolkata news today,  West Bengal breaking news , Kolkata latest news December 16  ,West Bengal politics news  ,Kolkata weather update  ,West Bengal election news  ,Kolkata civic news  ,Bengal headlines today  ,Live news updates Kolkata,SIR, Voter list 2025, এসআইআর, খসড়া ভোটার তালিকা প্রকাশ, পশ্চিমবঙ্গ খবর লাইভ  ,কলকাতা আজকের খবর  ,আজকের বাংলা খবর  ,পশ্চিমবঙ্গ ব্রেকিং নিউজ,  কলকাতার সর্বশেষ খবর,  ১৬ ডিসেম্বর ২০২৫ খবর,  বাংলার রাজনীতি খবর  ,কলকাতার আবহাওয়া আপডেট  ,ভোট ও নির্বাচন সংক্রান্ত খবর,  রাজ্যের তাজা খবর

News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata news today updates: পশ্চিমবঙ্গের বহু প্রতীক্ষিত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। ভোটাররা এখন voters.nic.in ও ECINET মোবাইল অ্যাপের মাধ্যমে খসড়া তালিকা পরীক্ষা করতে পারবেন। মোবাইল অ্যাপ ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে ECINET ডাউনলোড করুন। রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে এবং বুথ ভিত্তিক ভোটার তালিকায় কত নাম বাদ পড়েছে, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্যও প্রকাশিত হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, খসড়া তালিকা থেকে ৫৮ লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে।
 
এবার যারা বাদ পড়েছেন, তাঁদের জন্য শুনানির সুযোগও রাখা হয়েছে। ভোটাররা নিজের নাম যাচাই করে প্রয়োজনে শুনানি প্রক্রিয়ার মাধ্যমে সংশোধনের ব্যবস্থা করতে পারবেন। 

Advertisment

ওয়েবসাইটে ক্লিক করলেই প্রয়োজনীয় নামের তালিকা ডাউনলোড করা সম্ভব। এই তালিকা পরীক্ষার মাধ্যমে ভোটাররা নিশ্চিত হতে পারবেন যে তাঁদের ভোটার অধিকার সুরক্ষিত রয়েছে কি না।

অন্যদিকে সল্টলেকে ক্রীড়াঙ্গনে মেসির আগমনকে কেন্দ্র করে তৈরি হওয়া বিশৃঙ্খলার ঘটনার তদন্ত জোরদার করেছে পুলিশ। স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- SIR: আজই খসড়া ভোটার তালিকা প্রকাশ, তালিকায় আপনার নাম আছে তো? এখনই জানুন

পুলিশ সূত্রে খবর, গতকাল দুপুর পর্যন্ত এই ঘটনায় মোট পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই দিনের গন্ডগোলের সমস্ত ফুটেজ বিশ্লেষণ করেই তদন্ত এগোনো হচ্ছে। আজ তদন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর থাকবে।

আরও পড়ুন- West Bengal weather update: মাঝ ডিসেম্বরেও হাড়কাঁপানো শীত নেই, দিন কয়েকেই ম্যাজিক বদল আবহাওয়ায়? মারকাটারি ঠান্ডার স্রোত দুয়ারেই?

ডিসেম্বর মাসের মাঝামাঝি পেরিয়ে গেলেও এখনও হাড়কাঁপানো শীতের দেখা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আপাতত আগামী কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

আরও পড়ুন- Nitish Kumar controversy: ‘এটা কী?’, বলেই মহিলা চিকিৎসকের হিজাব টানলেন, নীতীশ কুমারের আচরণে সরব বিরোধীরা

 উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের সর্বত্রই ঠান্ডার মেজাজ বজায় থাকলেও জাঁকিয়ে শীত পড়তে এখনও সময় লাগবে। তবে আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন জেলায় কুয়াশার দাপট বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।

  • Dec 16, 2025 18:14 IST

    Kolkata News Live: 'উন্নয়ন'-এর যাত্রা উদ্‌যাপন

    তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, "আজ নজরুল মঞ্চে বাংলার সমস্ত জায়গা থেকে আসা ৩,৫০০-এরও বেশি মহিলা সমবেত হন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহিলা শাখা এই অনুষ্ঠানেই প্রকাশ করল "উন্নয়নের পাঁচালি", যা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে বাংলার অভূতপূর্ব রূপান্তরের গৌরবোজ্জ্বল ১৫টি বছরের গল্প তুলে ধরবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সদস্য, পৌরসভার কাউন্সিলর, ব্লক মহিলা সভানেত্রী ও অঞ্চল মহিলা সভানেত্রীরা। এই বিপুল উপস্থিতিই প্রমাণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসনের উপর বাংলার নারীদের অগাধ আস্থা।"



  • Dec 16, 2025 18:13 IST

    Kolkata News Live Updates: 'উন্নয়নের পাঁচালি'-এর উপস্থাপন

    মঙ্গলবার নজরুল মঞ্চে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালি প্রচার অভিযানের নজরকাড়া উপস্থাপন হল, যেখানে দলের মহিলা নেতৃত্বের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ৩,৫০০-এরও বেশি মহিলা উপস্থিত ছিলেন। ঠাসা প্রেক্ষাগৃহে উপস্থিত প্রত্যেক মহিলার হাতে পাঁচালি-এর একটি করে কপি তুলে দেওয়া হয় এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের ১৫ বছরের উন্নয়ন যাত্রার বর্ণনা করে যখন তাঁরা সকলে একসঙ্গে ছন্দে ছন্দে পাঠ শুরু করেন, তখন সেই ছন্দে গোটা প্রেক্ষাগৃহ মুখরিত হয়ে ওঠে।



  • Dec 16, 2025 18:12 IST

    West Bengal News Live Updates: আমাকে হারানোর ক্ষমতা বিজেপির নেই: ফিরহাদ

    ফিরহাদ হাকিম বলেন, "বন্দর এলাকায় ৬৬ হাজার নাম বাদ গিয়েছে। কিছু ভোটার মৃত, কিছু হয় তো বাইরে চলে গিয়েছে। তবে এত নাম বাদ পড়ার কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাকে হারানোর ক্ষমতা বিজেপির নেই। আমাদের সার্ভে শুরু হবে। একজন প্রকৃত ভোটার বাদ গেলে আমরা মেনে নেবো না। বিজেপির কথায় আগে ইডি, সিবিআই চলতো এখন নির্বাচন কমিশন চলছে। মানুষ ভোট দেবে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে হৃদয়ে রাখে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদেরও ভোট দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবাবের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য মানুষ ভোট দেবে।"



  • Dec 16, 2025 16:58 IST

    IPL Auction 2026 Live Updates: ধোনির অন্যতম 'শিষ্য'কে দলে টানল KKR

    অবশেষে হল অপেক্ষার অবসন। শুরু হয়ে গেল ২০২৬ আইপিএল টুর্নামেন্টের জন্য মিনি নিলাম অনুষ্ঠান। সঞ্চালনার দায়িত্বে রয়েছেন মল্লিকা সাগর। এই নিলাম অনুষ্ঠানে মোট ৩৫০ ক্রিকেটার অংশগ্রহণ করেছেন। যদিও মাত্র ৭৭ ক্রিকেটারেরই কপাল খুলতে পারে। সব মিলিয়ে আবু ধাবির এতিহাদ অ্যারেনায় যে জমজমাট প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, তা বলা যেতেই পারে। কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন একসময়ে চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলা মাথিশা পাথিরানা।



  • Dec 16, 2025 16:55 IST

    West Bengal News Live Updates: SIR লিস্ট নিয়ে মমতাকে কড়া আক্রমণে সুকান্ত

    অবশেষে মঙ্গলবার বহু প্রতীক্ষিত খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই তালিকা প্রকাশের পরই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার আওতায় জমা পড়া প্রায় ৫৮ লক্ষেরও বেশি এনুমারেশন ফর্মকে ‘আনকলেক্টেবল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে বিপুল সংখ্যক ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। এই বিষয়টি নিয়ে কড়া ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি অভিযোগ করেন, SIR প্রক্রিয়ায় একাধিক অসঙ্গতি রয়েছে এবং এই পরিস্থিতির জন্য রাজ্য প্রশাসনই দায়ী।



  • Dec 16, 2025 16:01 IST

    IPL Auction 2026 Live Updates: কেন ক্যামেরন গ্রিনের জন্য এত টাকা খরচ করল KKR?

    ইতিমধ্যে জমে উঠেছে ২০২৬ আইপিএল (IPL 2026 Auction) নিলাম। অনুষ্ঠানের প্রথম সেটে নাম উঠেছিল অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ক্যামেরন গ্রিনের। ২৬ বছর বয়সি এই অজ়ি ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। শেষপর্যন্ত বাজিমাত করল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ২৫ কোটি ২০ লাখ টাকায় তিনি কেকেআর (KKR) ব্রিগেডে যোগ দিলেন।

    বিস্তারিত পড়ুন- Cameron Green KKR: কেন ক্যামেরন গ্রিনের জন্য এত টাকা খরচ করল কেকেআর? জেনে নিন আসল কারণ



  • Dec 16, 2025 15:59 IST

    West Bengal News Live Updates: বাইরে ম্যাসাজ, ভিতরে কী চলছিল জানেন?

    উত্তর ২৪ পরগনার বারাসাতে দেহ ব্যবসার চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। পুলিশের গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি স্পা সেন্টার থেকে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ১৫ জনকে আটক করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত চক্রের শিকড় কতদূর পর্যন্ত বিস্তৃত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।



  • Dec 16, 2025 15:26 IST

    IPL Auction 2026 Live Updates: নিলামের আগেই হাঁকালেন ডবল সেঞ্চুরি অভিজ্ঞানের

    ২০২৬ আইপিএল নিলামের ঠিক আগে ভারতের ১৭ বছর বয়সি এক ব্যাটার ধামাকাদার পারফরম্য়ান্সের দৌলতে সকলের হৃদয় জয় করলেন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে (U19 Asia Cup 2025) ভারত এবং মালয়েশিয়ার মধ্যে আপাতত লড়াই চলছে। এই ম্যাচে অভিজ্ঞান কুণ্ডু একের পর এক বিশাল ছক্কা হাঁকিয়ে বুঝিয়ে দিলেন, বড় ম্যাচের জন্য তিনি একেবারে প্রস্তুত। ২০২৬ আইপিএল নিলামের আগে এই ইনিংস অভিজ্ঞানকে (Abhigyan Kundu Double Century) যে যথেষ্ট মাইলেজ দেবে, তা বলা যেতেই পারে। বেশ কয়েকটি দলের নজর তাঁর উপরে থাকতে পারে। হতে পারে কোটি-কোটি টাকার বৃষ্টিও।



  • Dec 16, 2025 15:24 IST

    West Bengal News Live: ফর্ম ৬ জমা দিয়ে কীভাবে ফের তালিকায় নাম তুলবেন জানুন

    নির্বাচন কমিশন ভারত (ECI) মঙ্গলবার পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, ভোটাররা এখন নিজেদের নাম খসড়া তালিকায় আছে কি না তা কমিশনের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশন ECINET-এর মাধ্যমে যাচাই করতে পারবেন। যারা প্রযুক্তিতে অভ্যস্ত নন, তারা বুথ লেভেল অফিসার (BLO)-দের মাধ্যমে নিজেদের নাম যাচাই করতে পারবেন। BLOরা খসড়া তালিকার অ্যাক্সেস রাখবেন এবং দিনের সময় তাদের বুথে বসবেন যাতে ভোটাররা এসে যাচাই করতে পারেন।

    বিস্তারিত পড়ুন- SIR List: ভোটার লিস্টে নাম নেই? ফর্ম ৬ জমা দিয়ে কীভাবে ফের তালিকায় নাম তুলবেন জানুন



  • Dec 16, 2025 15:22 IST

    Kolkata News Live Updates: যুবভারতী কাণ্ডে তদন্তের ঝড়

    যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির সফর ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারকে শোকজ নোটিস পাঠানো হয়েছে। নবান্ন সূত্রে খবর, ২৪ ঘণ্টার মধ্যে এই শোকজের জবাব দিতে বলা হয়েছে।



  • Dec 16, 2025 15:22 IST

    WB News Live: ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চান অরূপ বিশ্বাস

    দায়িত্ব ছাড়ার ইচ্ছাপ্রকাশ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। মেসি-কাণ্ডে এবার ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চান অরূপ বিশ্বাস। "নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছি"। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে উল্লেখ অরূপ বিশ্বাসের।



  • Dec 16, 2025 15:21 IST

    West Bengal News Live Updates: বারাসতে দেহ ব্যবসা, আটক ১৫

    উত্তর ২৪ পরগনার বারাসতে একটি স্পা সেন্টারের আড়ালে চলছিল দেহ ব্যবসা। গোপন সূত্রে এই খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় পুলিশ। সেখান থেকে পুরুষ এবং মহিলা মিলিয়ে মোট ১৫ জনকে আটক করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



  • Dec 16, 2025 12:54 IST

    West Bengal News Live Updates: ভোটার লিস্টে ভূমিকম্প! বাদ লক্ষ লক্ষ নাম

    আগামী বছরের শুরুতেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে মঙ্গলবার সকালে খসড়া ভোটার তালিকা প্রকাশের কয়েক ঘণ্টা আগেই স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ায় বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন (ECI)। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এই তালিকায় ২০২৫ সালের ভোটার তালিকায় নাম থাকা কিন্তু ২০২৬ সালের খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

    বিস্তারিত পড়ুন- SIR voter list: ভোটার লিস্টে ভূমিকম্প! মৃত, স্থানান্তরিত ও ভুয়ো মিলিয়ে বাদ লক্ষ লক্ষ নাম, জানুন কেন বাদ আপনি



  • Dec 16, 2025 12:30 IST

    IPL 2026 Auction Live Updates: ফের ভেঙ্কটেশের জন্য ঝাঁপাবে KKR?

    আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ২০২৬ আইপিএল নিলাম অনুষ্ঠান (IPL 2026 Auction)। অন্যদিকে, আজই (১৬ ডিসেম্বর) আবার মধ্য প্রদেশের তারকা ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) ব্যাট হাতে ধামাকা পারফরম্য়ান্স করলেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) তিনি পঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমেছেন। ডিওয়াই পাটিল অ্যাকাডেমিতে আয়োজিত এই ম্য়াচে তিনি মাত্র ৪৩ বলে ৭০ রানের একটি বিধ্বংসী ইনিংস দলকে উপহার দিলেন। তাঁর এই ইনিংসে ৮ চার এবং ২ ছক্কা রয়েছে।



  • Dec 16, 2025 12:30 IST

    IPL 2026 Auction Live Updates: কিছুক্ষণের মধ্যে শুরু নিলামের লড়াই

    আজ অর্থাৎ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ঢাকে কাঠি পড়তে চলেছে। এতদিন ধরে ক্রিকেট সমর্থকরা যে মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন, আজ আবু ধাবির এতিহাদ অ্যারেনায় সেই মুহূর্তই আসতে চলেছে। আইপিএল টুর্নামেন্টের ১০ ফ্র্যাঞ্চাইজ়ি নামতে চলেছে মিনি নিলামের লড়াইয়ে। এই নিলাম অনুষ্ঠানে মোট ৩৫০ ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে। যদিও খেলার সুযোগ পাবেন মাত্র ৭৭ জন। 



  • Dec 16, 2025 12:29 IST

    West Bengal News Live Updates:ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে যেতে হবে শুনানিতে

    পশ্চিমবঙ্গের বহু প্রতীক্ষিত ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের খসড়া তালিকা মঙ্গলবার সকালে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই খসড়া তালিকা থেকে ৫৮ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে বলে জানা গিয়েছে। তবে কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে, এটি চূড়ান্ত তালিকা নয়। খসড়া তালিকায় নাম না থাকলেও আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

    বিস্তারিত পড়ুন- SIR List: ভোটার তালিকায় নাম কাটা পড়েছে? যেতে হবে শুনানিতে, সঙ্গে কী কী নথি লাগবে জানুন



  • Dec 16, 2025 11:53 IST

    WB News Live Updates: এক ক্লিকেই দেখুন ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন কি না

    প্রকাশিত হয়ে গেল বাংলার ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের খসড়া তালিকা। মঙ্গলবার সকালেই এই খসড়া তালিকা প্রকাশ করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দপ্তর। তালিকায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে খসড়া ভোটার তালিকার পাশাপাশি নাম বাদ পড়া ভোটারদের পূর্ণাঙ্গ তথ্য।

    বিস্তারিত পড়ুন- SIR List: চুপিসারে বাদ গেল নাম? এক ক্লিকেই দেখুন ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন কি না



  • Dec 16, 2025 11:53 IST

    WB News Live: ভোটার লিস্টে আপনার নাম আছে তো? কোন ওয়েবসাইটে বা অ্যাপে কীভাবে জানবেন?

    পশ্চিমবঙ্গের বহু প্রতীক্ষিত ভোটার তালিকা মঙ্গলবার সকালে শেষমেষ প্রকাশিত হয়েছে। খসড়া তালিকায় সহজেই দেখা যাচ্ছে, কারা নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন এবং কারা বাদ পড়েছেন। রাজ্যের প্রতিটি নাগরিককে নিজের ভোটার তথ্য যাচাই করার জন্য এখন সুযোগ দেওয়া হয়েছে।

    বিস্তারিত পড়ুন- SIR in Bengal: ভোটার তালিকা প্রকাশ! আপনার নাম আছে তো? কোন ওয়েবসাইটে বা অ্যাপে কীভাবে জানবেন? জানুন ঝটপট



  • Dec 16, 2025 11:52 IST

    West Bengal News Live: জামালপুরে তোলপাড়

    বাংলায় SIR লাগু হতেই শুরু হয় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারত ছাড়া। তারই মধ্যে দীর্ঘ একমাস ধরে চলেছে এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দেওয়ার পর্ব। আজই প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এমন আবহে পূর্ব বর্ধমানের জামালপুর ১ পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যা ও তাঁর মাকে ভুয়ো নাগরিক দাবি করে সরব হল বিজেপি নেতৃত্ব। ওদেরকে বাংলাদেশী অনুপ্রেশকারী দাবি করে প্রশাসনের দফতরে অভিযোগ দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আর্জিও জানিয়েছেন বিজেপি নেতারা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। 



  • Dec 16, 2025 09:14 IST

    West Bengal News Live: পহেলগাঁও জঙ্গি হামলায় পাকিস্তানের যোগ স্পষ্ট

    গত জুলাইয়ে কাশ্মীরের দাচিগামে এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হওয়া দুটি অ্যান্ড্রয়েড ফোনই পহেলগাঁও সন্ত্রাসী হামলায় জড়িত জঙ্গিরা পাকিস্তানের নাগরিক ছিলেন, এই দাবিকে জোরালো করেছে বলে জানিয়েছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। এপ্রিল মাসে সংঘটিত পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা চার্জশিটে এই তথ্য উল্লেখ করা হয়েছে।



  • Dec 16, 2025 08:53 IST

    WB News Live Updates: তালিকায় আপনার নাম আছে তো? এখনই জানুন

    আজ ১৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গ জুড়ে প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। রাজ্যে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া ঘিরে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে বাড়ছে কৌতূহল ও উদ্বেগ। লক্ষ লক্ষ ভোটার জানতে চাইছেন, তাঁদের নাম আদৌ তালিকায় রয়েছে কি না। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, এবার অনলাইন ও অফলাইন, দু’ভাবেই ভোটাররা নিজেদের নাম যাচাই করার সুযোগ পাবেন।



  • Dec 16, 2025 08:53 IST

    West Bengal News Live: মারকাটারি ঠান্ডার স্রোত দুয়ারেই?

    ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় পার হলেও এখনো হাড়কাঁপানো শীতের দেখা মেলেনি। শহর থেকে জেলায় শীতের আমেজ থাকলেও তীব্র ঠান্ডার পরিস্থিতি এখনো তৈরি হয়নি। আবহাওয়া দপ্তরের তরফে আপাতত আগামী কয়েক দিনে মারকাটারি ঠান্ডা পড়ার কোনো আগাম পূর্বাভাস নেই। তবে রাজ্যের একাধিক জেলায় কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে।



  • Dec 16, 2025 08:52 IST

    Kolkata News Live Updates: নীতীশ কুমারের আচরণে সরব বিরোধীরা

    বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সদ্য নিয়োগপ্রাপ্ত এক মহিলা আয়ুষ চিকিৎসকের হিজাব টেনে নামানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা মুখ্যমন্ত্রীর “মানসিক স্থিতিশীলতা” নিয়েও প্রশ্ন তুলেছে।



  • Dec 16, 2025 08:52 IST

    West Bengal News Live Updates: পুরসভার জল পান করেই অসুস্থ কমপক্ষে ৫০

    পুরসভার সাপ্লাই করা জল পান করে অসুস্থ কমপক্ষে ৫০। আর এই ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে ধুলিয়ান পুর এলাকায়। জানা গিয়েছে, ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত একটি এলাকায় পুরসভার সাপ্লাই করা জল খেয়ে প্রায় ৮০ থেকে ৯০  জন অসুস্থ হয়ে পড়েছেন। এই মর্মান্তিক ঘটনার মধ্যেই একজনের মৃত্যুর অভিযোগও সামনে এসেছে। যদিও প্রশাসনের তরফে এবিষয়ে কিছু স্পষ্ট করে জানানো হয়নি। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চরম আতঙ্ক ও তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। 



tmc bjp kolkata news Bengali News Bengali News Today SIR Breaking news voter list 2025 Voter List 2002