/indian-express-bangla/media/media_files/2025/04/29/lkbpjfjJIjGIwGoYmFxu.jpg)
দানিশ কানেরিয়া এবং শাহিদ আফ্রিদি
Danish Kaneria: 'ওয়াল অফ গ্লোরি' থেকে পাকিস্তানি ক্রিকেটারদের যাবতীয় ছবি সরিয়ে দিল জয়পুরের সাওয়াই মান সিংহ স্টেডিয়াম। ১৯৬৯ সালে এই স্টেডিয়াম তৈরি হয়েছিল। তারপর থেকে এই স্টেডিয়ামে পুরুষ ক্রিকেট দল ২১ ম্য়াচ খেলেছে। আর যে যে ক্রিকেটাররা এই স্টেডিয়ামে খেলেছেন, তাঁদের প্রত্যেকের ছবিই এই স্টেডিয়ামের দেওয়ালে টাঙানো রয়েছে।
এই স্টেডিয়ামে পাকিস্তান ক্রিকেট দল একটি টেস্ট ম্য়াচ এবং চারটে একদিনের ম্য়াচ খেলতে নেমেছে। ভারতের এই 'প্রতিবেশী' রাষ্ট্র থেকে মোট ২৫ ক্রিকেটার জয়পুর স্টেডিয়ামে খেলতে নেমেছেন। কিন্তু, আপাতত তাঁদের প্রত্যেকের ছবিই সরিয়ে ফেলা হয়েছে। এই তালিকায় নাম ছিল পাকিস্তানের সর্বশেষ হিন্দু ক্রিকেটার দানিশ কানেরিয়ারও। তাঁর ছবিও সরিয়ে ফেলা হয়েছে। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও উপত্যকায় জঙ্গি হামলা চালানো হয়েছিল। এই ঘটনার পর ভারত-পাকিস্তান সীমান্তে যথেষ্ট উত্তেজনা (India Pakistan Tension) তৈরি হয়। আর এই ঘটনার প্রতিবাদেই জয়পুরের সাওয়াই মান সিংহ স্টেডিয়াম এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
তবে এটাই প্রথমবার নয় যে 'ওয়াল অফ গ্লোরি' থেকে পাকিস্তানি ক্রিকেটারদের (Pakistan Cricket Team) যাবতীয় ছবি সরিয়ে দেওয়া হল। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পরও এই একই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। সেইসময় রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছিল, 'এই স্টেডিয়ামে যে যে বিদেশি ক্রিকেটার খেলেছেন, তাঁদের প্রত্যেকের ছবিই এই স্টেডিয়ামে টাঙানো রয়েছে। কিন্তু, এরমধ্যে থেকে পাকিস্তানি ক্রিকেটারদের ছবি সরিয়ে দেওয়া হয়েছে।'
রোষের মুখে পড়লেন দানিশ কানেরিয়াও
এই পাকিস্তানি ক্রিকেটারদের তালিকায় দানিশ কানেরিয়ার ছবিও ছিল। কিন্তু, তাঁর ছবিও বাদের খাতায় চলে যাওয়ার পর অনেকেই অবাক হয়েছেন। কিন্তু, পাকিস্তানি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইতিমধ্য়ে যথেষ্ট সোচ্চার হয়েছিলেন কানেরিয়া। অনেকে তো আবার তাঁকে পাকিস্তান বিরোধী তকমাও দিতে শুরু করেছিল। ধর্মের ভিত্তি কীভাবে পাকিস্তানে বিদ্বেষের শিকার হতে হয়, তা নিয়ে খুল্লমখুল্লা আলোচনা করেন কানেরিয়া। এমনকী, শাহিদ আফ্রিদিকেও তিনি তুলোধনা করেছিলেন।
কয়েকদিন আগে একটি সংবাদসংস্থাকে দানিশ কানেরিয়া বলেছিলেন, 'আমি নিজের কেরিয়ারে যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছিল। এমনকী, কাউন্টি ক্রিকেটও খেলেছি। আমাকে ইনজামাম উল হক যথেষ্ট সাপোর্ট করতেন। ইনজামামই পাকিস্তান ক্রিকেট দলে একমাত্র অধিনায়ক ছিলেন, যিনি আমার পাশে দাঁড়াতেন। তবে শোয়েব আখতার, শাহিদ আফ্রিদির মতো বেশ কয়েকজন ক্রিকেটার আমার সামনে সমস্যা তৈরি করতেন। এমনকী, আমার পাশে বসে খেতেও অস্বীকার করতেন। কিন্তু, ইনজামাম কখনই আমার সঙ্গে বিরূপ আচরণ করেননি।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us