/indian-express-bangla/media/media_files/2025/07/26/mustard-oil-factory-2025-07-26-20-20-29.jpg)
Fake Mustard oil: বাংলার বুকে রমরমিয়ে চলছে জাল সরিষার তেলের ব্যবসা
fake mustard oil: শনিবার বিকেলে মুর্শিদাবাদের নওদা থানার উল্লাসপুরে হদিশ মিলেছে ভেজাল সর্ষের তেলের কারখানা। কারখানায় হানা দিয়ে পুলিশ ও খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের চোখ রীতিমতো ছানাবড়া হওয়ার জোগাড় হয়েছিল। কারখানাটির ভিতরে বিভিন্ন নামী দামী ব্র্যান্ডের টিন থরে থরে সাজানো ছিল। সেই পাত্রগুলিতেই ভেজাল সর্ষের তেল ভরার কাজ চলছিল।
বাংলার বুকে ভেজাল সর্ষের তেলের রমরমা কারবারের পর্দা ফাঁস। নওদা থানার পুলিশ ও ফুড সেফটি দফতর এদিন যৌথভাবে উল্লাসপুরে তুষার কান্তি সাহার বাড়ি ও তেল কারখানায় অভিযান চালিয়ে ৭১টি টিনে মোট ১০৬৫ লিটার ভেজাল সরিষার তেল, ৭টি খালি টিন সহ অন্যান্য আনুষাঙ্গিক জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে।
তবে অভিযুক্ত তুষার কান্তি সাহা পুলিসের উপস্থিতির আগাম খবর পেয়ে গা ঢাকা দেয়। ভেজাল সর্ষের তেলের খবর জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। বিষয়টি নিয়ে নওদা থানার এক পুলিস আধিকারিক বলেন, ১০৭৫ লিটার ভেজাল সর্ষের তেল বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ীর খোঁজ চলছে।
আরও পড়ুন- West Bengal News Live Updates:নাগাড়ে বৃষ্টির জের, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির একাংশ
বিরাট অ্যাকশনে দিলীপ ঘোষ, ভাইরাল ভিডিও-র সত্যতা নিয়ে কী জানালেন?
এর আগেও শহর কলকাতার পাশাপাশি একাধিক জেলায় ভেজাল সর্ষের তেলের রমরমরা কারবারের হদিশ মিলেছে। বিপুল পরিমাণ ভেজাল সর্ষের তেল বাজেয়াপ্তের পাশাপাশি বহু ক্ষেত্রে গ্রেফতারও হয়েছেন অনেকে। পুলিশ এই জাল কারবার রুখতে নানাবিধ তৎপরতা নিলেও এখনও রাজ্যের বিভিন্ন প্রান্তে যে রমরমিয়ে চলছে এই ভেজাল কারবার, মুর্শিদাবাদের নওদার এই ঘটনা তা আরও একবার প্রমাণ করল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us