OBC case: ওবিসি মামলায় হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ, শুনানি পর্বে বিস্ময় প্রকাশ শীর্ষ আদালতের!

OBC case: এর আগে পশ্চিমবঙ্গ সরকারের তৈরি করা ওবিসি-র নতুন তালিকার উপর স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার।

OBC case: এর আগে পশ্চিমবঙ্গ সরকারের তৈরি করা ওবিসি-র নতুন তালিকার উপর স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
Supreme Court Order on SIR,এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ,Logical Discrepancy List ECI ,লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা নির্বাচন কমিশন,Voter List Revision Supreme Court News,ভোটার তালিকা সংশোধন সুপ্রিম কোর্ট সংবাদ,Mamata Banerjee on Logical Discrepancy,লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়,TMC victory in Supreme Court on SIR,এসআইআর-এ সুপ্রিম কোর্টে তৃণমূলের জয়,Voter Name Deletion Bengal 2026 ,বাংলায় ভোটার নাম বাদ দেওয়া ২০২৬, Election Commission of India SIR Updates,জাতীয় নির্বাচন কমিশন এসআইআর আপডেট

Supreme Court: সুপ্রিম কোর্ট।

OBC case: রাজ্যের OBC মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। মামলা ফেরানো হয়েছে হাইকোর্টেই। শুনানির জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নতুন বেঞ্চ তৈরির নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে হাইকোর্টে এই মামলার শুনানি শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 

Advertisment

ওবিসি মামলায় আপাতত খানিকটা হলেও স্বস্তিতে রাজ্য সরকার। এর আগে গত জুন মাসে রাজ্যের তৈরি করা নতুন ওবিসি তালিকার উপর স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার উচ্চ আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল। সর্বোচ্চ আদালতে সেই মামলার শুনানি ছিল।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিস্ময় প্রকাশ করে তাঁর পর্যবেক্ষণে বলেছেন, "কীভাবে একটি প্রশাসনিক সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট? আমরা বিস্মিত!"। এরপরেই কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। মামলা ফেরত পাঠানো হয় কলকাতা হাইকোর্টেই। সেখানেই নতুন বেঞ্চ তৈরি করে মামলার শুনানির নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

আরও পড়ুন- Abhishek Banerjee:বাঙালি হেনস্থা নিয়ে সংসদে বাংলায় বলবেন অভিষেক, BJP-র বিরুদ্ধে ভোট লুঠের চেষ্টার অভিযোগ

এদিকে, সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ প্রসঙ্গে সংবাদমাধ্যমে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, "বিষয়টা ঝুলে আছে, এটা ঝুলে না থাকাই ভালো। সুপ্রিম কোর্ট তার মতামত দিয়েছে। এটা সাময়িক মতামত। হাইকোর্টকেই চূড়ান্ত শুনানি করতে বলা হয়েছে। তারপর চূড়ান্ত শুনানির পর হাইকোর্ট যা বলবে সেটাই হবে। এটাই তো একটা পদ্ধতি।"

আরও পড়ুন- Sealdah station:শিয়ালদহ স্টেশনে যুগান্তকারী পদক্ষেপ রেলের! যাত্রী-স্বার্থে এমন বেনজির তৎপরতার ঢালাও প্রশংসা

আরও পড়ুন- Dam Crack: বাংলার বিখ্যাত ব্যারেজে ফাটল-ধ্বস, সীমাহীন চিন্তায় প্রশাসন!

supreme court Calcutta High Court obc quota bengal OBC