SIR List: ভোটার তালিকায় নাম কাটা পড়েছে? যেতে হবে শুনানিতে, সঙ্গে কী কী নথি লাগবে জানুন

Voter list hearing process: পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশিত। ৫৮ লক্ষের বেশি নাম বাদ। নাম বাদ পড়েছে কি না জানুন, শুনানির প্রক্রিয়া, ফর্ম ৬ ও প্রয়োজনীয় নথির বিস্তারিত তথ্য এক নজরে।

Voter list hearing process: পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশিত। ৫৮ লক্ষের বেশি নাম বাদ। নাম বাদ পড়েছে কি না জানুন, শুনানির প্রক্রিয়া, ফর্ম ৬ ও প্রয়োজনীয় নথির বিস্তারিত তথ্য এক নজরে।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal voter list draft  ,Voter list revision West Bengal  ,Name deleted from voter list,  West Bengal Election Commission,  Voter list hearing process,  Form 6 voter list  ,EPIC number search West Bengal  ,Deleted voters list WB  ,How to check SIR List, West Bengal voter verification  ,Electoral roll revision 2025,পশ্চিমবঙ্গ ভোটার তালিকা  ,খসড়া ভোটার তালিকা  ,ভোটার তালিকা থেকে নাম বাদ  ,ভোটার তালিকা নিবিড় পরিমার্জন,  নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ,  ভোটার তালিকায় নাম ফেরানো,  ফর্ম ৬ ভোটার তালিকা  ,ভোটার শুনানি প্রক্রিয়া,  বাদ পড়া ভোটারদের তালিকা,  এপিক নম্বর সার্চ

SIR: ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেও এখনই আতঙ্কের কারণ নেই।

Form 6 voter list: পশ্চিমবঙ্গের বহু প্রতীক্ষিত ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের খসড়া তালিকা মঙ্গলবার সকালে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই খসড়া তালিকা থেকে ৫৮ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে বলে জানা গিয়েছে। তবে কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে, এটি চূড়ান্ত তালিকা নয়। খসড়া তালিকায় নাম না থাকলেও আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

Advertisment

নির্বাচন কমিশনের আশ্বাস অনুযায়ী, যাঁদের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে এবং যাঁরা প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাঁদের ফের শুনানিতে ডাকা হবে। শুনানির মাধ্যমে প্রয়োজনীয় নথি যাচাই করে যোগ্য প্রার্থীদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুন- West Bengal news live updates: বহু প্রতীক্ষিত খসড়া ভোটার তালিকা প্রকাশ, আপনার নাম আছে কিনা যাচাই করুন এখনই

শুনানিতে ডাকা হলে কী কী সঙ্গে নিয়ে যেতে হবে এবং কোথায় যেতে হবে, তা এক নজরে দেখে নিন...

* ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য প্রথমেই ফর্ম ৬ পূরণ করতে হবে। এই ফর্ম অনলাইনে পূরণ করা যাবে অথবা জেলা শাসকের দপ্তর থেকে অফলাইনে সংগ্রহ করা যাবে।

আরও পড়ুন- SIR List: চুপিসারে বাদ গেল নাম? এক ক্লিকেই দেখুন ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন কি না

* ফর্ম জমা দেওয়ার পর শুনানিতে ডাকা হলে ভোটারকে জন্মের প্রমাণপত্র সঙ্গে নিয়ে যেতে হবে।

* শুনানির সময় পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে নিজেকে প্রমাণ করতে পারলেই ভোটার তালিকায় নাম ফের অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুন- SIR in Bengal: ভোটার তালিকা প্রকাশ! আপনার নাম আছে তো? কোন ওয়েবসাইটে বা অ্যাপে কীভাবে জানবেন? জানুন ঝটপট

* খসড়া ভোটার তালিকা প্রকাশের চার থেকে সাত দিনের মধ্যেই নাম বাদ পড়া ভোটারদের কাছে নোটিস পাঠানো হবে।

* নির্ধারিত দিনে শুনানিতে হাজির হতে না পারলে বিকল্প কোনও দিনে উপস্থিত হওয়ার সুযোগ থাকবে।

* শুনানি হবে স্থানীয় সরকারি দপ্তরে।

আরও পড়ুন- Nitish Kumar controversy: ‘এটা কী?’, বলেই মহিলা চিকিৎসকের হিজাব টানলেন, নীতীশ কুমারের আচরণে সরব বিরোধীরা

* শুনানির সময় জমা দেওয়া সমস্ত নথির ডিজিটালাইজেশন করা হবে এবং তারপর সেগুলি বিস্তারিতভাবে যাচাই করা হবে।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সম্পূর্ণ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে এবং যোগ্য কোনও ভোটারের নামই চূড়ান্ত তালিকা থেকে বাদ যাবে না। তবে এক্ষেত্রে শুনানিতে ডাকা হলে প্রয়োজনীয় নথি-পত্র সঙ্গে করে অবশ্যই নিয়ে যেতে হবে।

kolkata news Bengali News Today How to check SIR List Form 6 voter list EPIC number search West Bengal Deleted voters list WB