/indian-express-bangla/media/media_files/2025/12/16/voters-2025-12-16-12-46-09.jpg)
West Bengal voter list: প্রতীকী ছবি।
How to Check SIR List: আগামী বছরের শুরুতেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে মঙ্গলবার সকালে খসড়া ভোটার তালিকা প্রকাশের কয়েক ঘণ্টা আগেই স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ায় বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন (ECI)।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এই তালিকায় ২০২৫ সালের ভোটার তালিকায় নাম থাকা কিন্তু ২০২৬ সালের খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, SIR প্রক্রিয়ার আওতায় জমা পড়া প্রায় ৫৮ লক্ষের বেশি এনুমারেশন ফর্ম ‘আনকলেক্টেবল’ হিসেবে চিহ্নিত করা হয়। এর ফলেই বিপুল সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- SIR List: ভোটার তালিকায় নাম কাটা পড়েছে? যেতে হবে শুনানিতে, সঙ্গে কী কী নথি লাগবে জানুন
এদিকে রাজ্য নির্বাচন কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, সংশ্লিষ্ট ভোটারদের হয় নিবন্ধিত ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি, নয়তো তাঁরা স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন, কেউ কেউ মৃত অথবা একাধিক বিধানসভা কেন্দ্রে একই ব্যক্তির নাম নথিভুক্ত থাকার কারণে ডুপ্লিকেট বা নকল হিসেবে চিহ্নিত হয়েছেন।
আরও পড়ুন-SIR List: চুপিসারে বাদ গেল নাম? এক ক্লিকেই দেখুন ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন কি না
উল্লেখ্য, স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR প্রক্রিয়া শুরু হয় গত ৪ নভেম্বর। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, মোট ৫৮.২১ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে...
মৃত ভোটার: ২৪.১৭ লক্ষ
স্থানান্তরিত ভোটার: ১৯.৮৮ লক্ষ
নিখোঁজ বা খুঁজে না পাওয়া ভোটার: ১২.২০ লক্ষ
ডুপ্লিকেট বা ভুয়ো ভোটার: ১.৩৮ লক্ষ
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এটি খসড়া তালিকা মাত্র। যথাযথ নথি ও প্রমাণ পেশ করতে পারলে প্রকৃত ভোটারদের নাম পুনরায় তালিকাভুক্ত করার সুযোগ থাকবে বলে জানা গিয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us