SIR List: ভোটার তালিকা নিয়ে তোলপাড়! আরও একটি লিস্ট প্রকাশ করবে কমিশন, জানেন কী থাকবে তাতে?

Voter list hearing process: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নতুন খসড়া প্রকাশ। শুনানিতে কাদের ডাকা হবে, নথি যাচাই ও ব্লু অফিসারের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানুন।

Voter list hearing process: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নতুন খসড়া প্রকাশ। শুনানিতে কাদের ডাকা হবে, নথি যাচাই ও ব্লু অফিসারের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানুন।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal AERO letter CEO  ,SIR logical discrepancy issue,  Election Commission WhatsApp instructions,  Voter list correction West Bengal  ,APOs concerns SIR revision,  Special Intensive Revision 2025,  Electoral roll dispute  ,Voter rights West Bengal,  AERO workload election,  CEO office instructions confusion,পশ্চিমবঙ্গ AERO চিঠি,  SIR লজিক্যাল ডিসক্রেপেন্সি  ,ভোটার তালিকা সংশোধন  ,ইডি WhatsApp নির্দেশনা,  সহকারী প্রোগ্রাম অফিসার অভিযোগ,  নির্বাচনী রোল সংশোধন ২০২৫  ,ভোটার অধিকার ঝুঁকি,  ভোটার তালিকা বিতর্ক  ,AERO ও APO কর্মভার  ,প্রধান নির্বাচন কমিশনার নির্দেশ

Deleted voter list West Bengal: নির্বাচন কমিশনের সদর কার্যালয়।

Voter mapping WB: মঙ্গলবার সকালেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যেই জানা যাচ্ছে, খুব শিগগিরই আরও একটি আলাদা খসড়া তালিকা প্রকাশ করা হবে, যেখানে শুনানির জন্য যাঁদের ডাকা হবে তাঁদের নাম অন্তর্ভুক্ত থাকবে।

Advertisment

নির্বাচন কমিশন সূত্রে খবর, মঙ্গলবার যে খসড়া তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, সেখানেই নতুন এই অতিরিক্ত তালিকাটিও আপলোড করা হবে। এই তালিকাকে ভিত্তি করেই বুথ লেভেল অফিসাররা (BLO) বুথে বুথে বসে পরবর্তী ধাপের কাজ শুরু করবেন। মূলত কোন কোন ভোটারকে শুনানিতে ডাকা হবে, সেই প্রক্রিয়াই এবার শুরু হচ্ছে।

আরও পড়ুন- West Bengal news live updates: বহু প্রতীক্ষিত খসড়া ভোটার তালিকা প্রকাশ, আপনার নাম আছে কিনা যাচাই করুন এখনই

কমিশন সূত্রে জানা গিয়েছে, পুরো প্রক্রিয়াটি তিনটি ধাপে সম্পন্ন করা হবে। 
প্রথম ধাপে করা হবে ‘প্রোজিনি ম্যাপিং’। এই পর্যায়ে আত্মীয়স্বজন বা বাবার নামের সঙ্গে মিল খুঁজে ভোটারদের তথ্য যাচাই করা হবে।

আরও পড়ুন- SIR voter list: ভোটার লিস্টে ভূমিকম্প! মৃত, স্থানান্তরিত ও ভুয়ো মিলিয়ে বাদ লক্ষ লক্ষ নাম, জানুন কেন বাদ আপনি

দ্বিতীয় ধাপে ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নাম ছিল, তাঁদের ক্ষেত্রে ‘সেলফ ম্যাপিং’ করা হবে। তৃতীয় ধাপে, ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের সঙ্গে আত্মীয়দের কোনও যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি, তাঁদের ‘নো ম্যাপিং’ ক্যাটেগরিতে রাখা হবে।

নির্বাচন কমিশন সূত্রে আরও জানানো হয়েছে, ‘নো ম্যাপিং’-এর আওতায় পড়া ভোটারদেরই মূলত শুনানিতে ডাকা হবে। এই শ্রেণির মধ্যে রয়েছেন সেই সব নাগরিক, যাঁরা নিবিড় পরিমার্জন বা ফিল্ড ইনভেস্টিগেশন রিপোর্ট (FIR) চলাকালীন প্রয়োজনীয় নথি জমা দিতে পারেননি, অথচ বর্তমানে ভোটার তালিকায় তাঁদের নাম রয়েছে।

আরও পড়ুন-SIR List: ভোটার তালিকায় নাম কাটা পড়েছে? যেতে হবে শুনানিতে, সঙ্গে কী কী নথি লাগবে জানুন

শুনানির সময় সংশ্লিষ্ট ভোটারদের জন্মের শংসাপত্র, স্কুলের শংসাপত্র, মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অথবা পাসপোর্টের মতো বৈধ পরিচয়পত্র সঙ্গে নিয়ে নির্ধারিত দিনে ও নির্দিষ্ট স্থানে হাজির হতে হবে। কমিশনের তরফে জানানো হয়েছে, নথি যাচাইয়ের পর যোগ্য ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুন-SIR List: চুপিসারে বাদ গেল নাম? এক ক্লিকেই দেখুন ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন কি না

SIR voter list 2025 Voter List 2002 Draft voter list West Bengal Check voter list online CEO West Bengal voter list ASD voter list West Bengal Form 6 voter list Name deleted from voter list Deleted voter list West Bengal Voter mapping WB