West Bengal News Updates:SSC-এর চাকরিহারা শিক্ষকদের নিয়ে বড় খবর! রায় পুনর্বিবেচনার আর্জিতে কী জানাল সুপ্রিম কোর্ট?

West Bengal News Updates 19 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 19 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Supreme Court on SIR case,এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট,Mamata Banerjee SIR case update,মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর মামলা,  Election Commission of India vs West Bengal,নির্বাচন কমিশন বনাম পশ্চিমবঙ্গ,Voter list revision process Bengal,বাংলায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া,Micro Observer appointment Supreme Court,মাইক্রো অবজার্ভার নিয়োগ সুপ্রিম কোর্ট,  ERO AERO transfer by Election Commission,ইআরও এইআরও বদল নির্বাচন কমিশন,Chief Secretary Manoj Pant in Supreme Court,সুপ্রিম কোর্টে মুখ্যসচিব মনোজ পন্থ,SIR must happen observation,এসআইআর হবেই পর্যবেক্ষণ,  10 days training for election staff,নির্বাচন কর্মীদের ১০ দিনের প্রশিক্ষণ

News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Kolkata News Updates:সুপ্রিম কোর্টে আবারও ধাক্কা ২০১৬ সালের SSC-এর চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দায়ের করা সব রিভিউ পিটিশন খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। সুতরাং, সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের আগের সব রায় বহাল রইল। এই পরিস্থিতিতে এসএসসি-র নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া ছাড়া চাকরি-হারা শিক্ষক-শিক্ষিকাদের কাছে অন্য কোনও পথ খোলা রইল না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisment

কলকাতার আনন্দপুরে স্কুটি চালানো শিখতে গিয়ে হঠাৎ করে এক যুগল নিখোঁজ হয়ে গিয়েছিলেন। গতকাল থেকে ওই তরুণ-তরুণীর খোঁজ পড়ে গিয়েছিল। শেষমেষ মঙ্গলবার নোনাডাঙার খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চলে। প্রথমেই উদ্ধার হয় রোহিত আগরওয়াল নামে ওই তরুণের মৃতদেহ। কিছু পরেই পাওয়া যায় রনিতা বৈদ্য নামে ওই তরুণীর দেহ। গতকাল খালপাড়ে এই তরুণ-তরুণীকে নিজেদের মধ্যে কথা কাটাকাটি করতে দেখেন স্থানীয়রা। আচমকা ওই খালে পড়ে গিয়েছিলেন তাঁরা। সম্ভবত জলের তোড়েই ভেসে যান দু'জনে। মৃতদেহটি দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। 

বৃষ্টি মুখর শহরে আবারও চাকরি আন্দোলনের প্রবল উত্তাপ। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি সল্টলেকের করুণাময়ী মোড়ে। এবার নিয়োগের দাবিতে আন্দোলনে ২০২২ সালের টেট উত্তীর্ণরা। 'আজই নোটিশ দিতে হবে, পুলিশি বাধা মানব না', স্লোগান তুলে ব্যাপক জমায়েত আন্দোলনকারীদের।

আরও পড়ুন- MBBS:রাজ্যে বন্ধ হয়ে গেল MBBS-এর ভর্তি, বেনজির সংকটের মুখে হাজার-হাজার ছাত্রছাত্রী

এদিন করুণাময়ী মোড় থেকে হাজার-হাজডার টেট উত্তীর্ণদের মিছিল শুরু হতেই ব্যাপক ধরপাকড় শুরু করে দেয় পুলিশ। তুমুল উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। আন্দোলনকারীদের টেন-হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ। শ'য়ে-শ'য়ে আন্দোলনকারী রাস্তায় বসেই প্রতিবাদ জানাতে থাকেন। অনেককে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। বৃষ্টি-মুখর সল্টলেকে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে করুণাময়ী মোড়। 

আরও পড়ুন- Gopal Chandra Mukherjee:'গঙ্গার ওপার পর্যন্ত হিন্দুস্তান, এপার পাকিস্তানের', সুরাওয়ার্দির প্ল্যানটা আগেই জেনে ফেলেছিলেন গোপালচন্দ্র মুখার্জি

আরও পড়ুন- Madhyamgram Blast: মধ্যমগ্রামে বিস্ফোরণে মৃত্যু, বড়সড় নাশকতার ছকের আশঙ্কায় খোদ পুলিশ সুপার

  • Aug 19, 2025 16:34 IST

    Kolkata News Live Updates:দফায়-দফায় বৃষ্টি চলবে

    এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। সেই নিম্নচাপের সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও সমুদ্র কিন্তু আগামী কয়েকদিন উত্তাল থাকবে। মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২২ আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। আজ থেকে শুরু করে আগামী তিনদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।



  • Aug 19, 2025 16:33 IST

    Kolkata News Live Updates:অভিষেকের বৈঠক

    বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে জেলায়-জেলায় দলের সংগঠনিক শক্তি আরও বাড়াতে এবং সংগঠনের ফাঁকফোকর মেরামতে জোরদার তৎপরতা নিয়েছেন স্বয়ং সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতায় তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে দলের তমলুক এবং বারাসাতের নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন তৃণমূল সাংসদ।



  • Aug 19, 2025 16:08 IST

    Kolkata News Live Updates:বেকসুর খালাস সুদীপ্ত-দেবযানী

    সারদা চিটফান্ড প্রতারণা মামলায় স্বস্তি সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়ের। ২০১৩ সালে সারদা চিটফান্ড মামলায় গ্রেফতার হন দু'জনে। সারদার গুচ্ছ-গুচ্ছ মামলার মধ্যে তিনটি মামলায় বেকসুর খালাস হয়েছেন সুদীপ্ত এবং দেবযানী। জানা গিয়েছে, ২০১৩ সালে তিন আমানতকারীর অভিযোগের ভিত্তিতে সারদাকর্তা সুদীপ্ত সেন এবং তার সহযোগী দেবযানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাতেই মঙ্গলবার বেকসুর খালাস হয়েছেন দু'জনে। 

    বিস্তারিত পড়ুন- Saradha Scam:সারদা মামলায় বেকসুর খালাস সুদীপ্ত-দেবযানী, জেলমুক্তি সময়ের অপেক্ষা?



  • Aug 19, 2025 15:47 IST

    Kolkata News Live Updates:ইতিহাস গড়ার পথে কলকাতা মেট্রো

    কলকাতা ও তার আশপাশের এলাকার মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। একসাথে প্রায় ১৪ কিলোমিটার নতুন মেট্রো রুট চালু হতে চলেছে শহরে। মেট্রো রেলের ইতিহাসে একসাথে এতটা দীর্ঘ পথের উদ্বোধন এই প্রথম।

    বিস্তারিত পড়ুন- Kolkata Metro:যুগান্তকারী ইতিহাস গড়ার পথে কলকাতা মেট্রো, একসঙ্গে চালু হচ্ছে ১৪ কিমি নতুন রুট



  • Aug 19, 2025 13:59 IST

    Kolkata News Live Updates:বৃদ্ধা মাকে মারধর ছেলের

    ছেলে-বউমার হাতেই নির্যাতনের শিকার বৃদ্ধা মহিলা। পারিবারিক বচসাকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ ছেলে-বউমার বিরুদ্ধে। শেষমেশ ছেলে-বউমার হাত থেকে বাঁচতে পুলিশের দ্বারস্থ মহিলা। পুলিশ অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ইন্দ্রপালা এলাকার।

    বিস্তারিত পড়ুন- Baruipur Incident: বচসার জের, বউকে সঙ্গে নিয়ে ঘুষিতে বৃদ্ধা মায়ের মুখ ফাটাল 'গুণধর' ছেলে!



  • Aug 19, 2025 13:40 IST

    Kolkata News Live Updates: খুনে অভিযুক্তদের বাড়ি ভাঙচুর

    বারুইপুরের মদারাট পঞ্চায়েতের টগরবেরিয়ায় ছুরিকাহত হয়ে সোনারপুরের যুবক শুভঙ্কর মন্ডলের খুনের ঘটনায় ফের উত্তেজনা। এই খুনের ঘটনায় জগবন্ধু মণ্ডল বলে একজন গ্রেপ্তার হয়েছে। আরও দুই অভিযুক্ত অরূপ পাটালি ও রাকেশ মণ্ডল ওরফে ভুতো পলাতক। সোমবার সন্ধ্যার পরে রাকেশ ও অরূপের বাড়িতে বাইক নিয়ে চড়াও হয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল নিহত যুবক শুভঙ্কর মন্ডলের পাড়ার লোকজনের বিরুদ্ধে। এমনকী, টগরবেরিয়ার একটি ছেলেকে তুলে নিয়ে যাওযার অভিযোগ উঠেছে। 



  • Aug 19, 2025 11:42 IST

    Kolkata News Live Updates: সুরাওয়ার্দির প্ল্যানটা আগেই জেনে ফেলেছিলেন গোপালচন্দ্র মুখার্জি

    ১৯৯৭ সালে গোপালচন্দ্র মুখার্জির বয়স তখন ৮৩ বছর। সেই বছরেই লন্ডনের SOAS (School of Oriental and African Studies)-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ১৯৪৬ সালের অগাস্টে কলকাতার সেই অভিশপ্ত দিনগুলির রোমহর্ষক বর্ণনা করেছেন গোপালচন্দ্র মুখার্জি।

    বিস্তারিত পড়ুন- Gopal Chandra Mukherjee:'গঙ্গার ওপার পর্যন্ত হিন্দুস্তান, এপার পাকিস্তানের', সুরাওয়ার্দির প্ল্যানটা আগেই জেনে ফেলেছিলেন গোপালচন্দ্র মুখার্জি



  • Aug 19, 2025 11:41 IST

    Kolkata News Live Updates: বড়সড় নাশকতার ছকের আশঙ্কায় খোদ পুলিশ সুপার

    মধ্যমগ্রামের বিস্ফোরণ কোনও স্বাভাবিক বোমা ফেটে হয়নি। সেকথা জানিয়েছেন খোদ পুলিশ সুপার প্রতীক্ষা ঝরখড়িয়া। এসটিএফ এই ঘটনার তদন্ত করছে। জেলা পুলিশ সহযোগিতা করছে। 

    বিস্তারিত পড়ুন- Madhyamgram Blast: মধ্যমগ্রামে বিস্ফোরণে মৃত্যু, বড়সড় নাশকতার ছকের আশঙ্কায় খোদ পুলিশ সুপার



  • Aug 19, 2025 11:40 IST

    Kolkata News Live Updates: তুমুল বৃষ্টির পূর্বাভাস কোন জেলাগুলিতে?

    মঙ্গলবার সকালেই বঙ্গোপসাগরের বুকে আরও এক নিম্নচাপ দানা বাঁধছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এর সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    বিস্তারিত পড়ুন- Kolkata weather today:সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, আজ তুমুল বৃষ্টির পূর্বাভাস কোন জেলাগুলিতে? দুর্যোগ চলবে কতদিন?



NEET-UG tmc SIR