/indian-express-bangla/media/media_files/2025/05/26/vTpLmgJgzoYSTrPsAP6X.jpg)
Bomb threat: প্রতীকী ছবি।
bomb threat: এবার সল্টলেকের স্বাস্থ্য ভবন বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি। স্বাস্থ্য ভবনে বিস্ফোরক রাখা আছে বলে হুমকি মেল আসে। ভোর ৪:২০টে নাগাদ এই হুমকি ইমেল আসে। পুলিশকে জানানো হয় বেলা ১২ টার পরে। ইমেলে জানানো হয়েছে ১ :১৩ নাগাদ বিস্ফোরণ হবে। তারপরেই পুলিশের তরফে চিরুনি তল্লাশি শুরু হয় স্বাস্থ্য ভবনে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে এখনও কিছু মেলেনি বলেই পুলিশ সূত্রে খবর। ওই ইমেলের প্রথমেই 'পাক জিন্দাবাদ' বলে লেখা। ইমেলে লেখা ছিল, ৪টি RDX রাখা রয়েছে।
তবে এই হুমকি ইমেইল আসার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কোথা থেকে এই ইমেল এসেছে, কে বা কারা এটি পাঠিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ওই হুমকি ইমেইল আসার পর বিধাননগর পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পাওয়ার পরে দ্রুত স্বাস্থ্য ভবনে যান পুলিশের শীর্ষকর্তারা। এলাকায় যায় বম্ব স্কোয়াড। গোটা স্বাস্থ্যভবন জুড়ে চিরুনি তল্লাশিতে নেমে পড়ে পুলিশ। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে সন্দেহজনক তেমন কোনও কিছুরই হদিশ মেলেনি।
কিছুদিন আগে কলকাতা জাদুঘরেও একইভাবে বোমাতঙ্ক ছড়িয়েছিল। সেখানেও বোমা রাখা রয়েছে বলে হুমকি ইমেইল পাঠানো হয়েছিল। সেই খবর পাওয়ার পরেও দ্রুত জাদুঘরে তল্লাশিতে যায় পুলিশ ও বম্ব স্কোয়াড। দ্রুত গোটা মিউজিয়াম ফাঁকা করে দেওয়া হয়। জাদুঘরেও তন্ন তন্ন করে খুঁজেও সন্দেহজনক কিছু মেলেনি। এক্ষেত্রেও নেহাতই আতঙ্ক ছড়াতে ওই ইমেইল পাঠানো হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন- Malda Shootout: মালদায় ফের রোমহর্ষক শুটআউট! এলোপাথাড়ি গুলি যুবককে...
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us